somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রথম দরকার ডিজিটাল থানা

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা তার ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স ব্যবহার করে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন। পত্রিকায় পড়ে জানলাম, প্রতিটি জেলা প্রশাসকের অফিসের সাথে ভিডিও কনফারেন্স করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। শুনে খুব ভালো লাগল।
কিন্তু তার পাশাপাশি আরেকটি বিষয় করা খুব দরকার। আইনশৃঙ্খলা রক্ষায় থানাগুলোকে ডিজিটাল করা দরকার। থানার পুরো ম্যানেজমেন্ট একটি কাস্টমাইজ সফটওয়্যার দ্বারা হওয়া দরকার। কাগজের ফাইলের পাশাপাশি থানার সমস্ত তথ্য কম্পিউটারে রাখা দরকার। শুধু টেক্সট নয়, গ্রাফিকস, অডিও ও ভিডিও সংযুক্ত করে প্রতিটি অপরাধীর প্রোফাইল তৈরি করা দরকার। এসব প্রোফাইল অন লাইনে প্রকাশ করা দরকার। এ জন্য প্রতিটি থানার ওয়েব সাইট থাকা দরকার। এসব ওয়েব সাইটে একান্ত গোপন বিষয় ছাড়া থানার প্রতিদিনের কার্যক্রম প্রকাশ করতে হবে। তাছাড়া ই-মেইলে স্বরাস্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয়ে থানাগুলো থেকে প্রতিদিন রিপোর্ট পাঠানো বাধ্যতামূলক করতে হবে।
ডিজিটাল থানা করার জন্য আইটি প্রফেশনাল ছাড়াও পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক কম্পিউটার শিখতে হবে। প্রতিটি থানায় নিয়োগ দিতে হবে তাদের নিজস্ব ফটোগ্রাফার - যারা কোন অপরাধ সংঘটিত হলে তার স্টিল ইমেল ও ভিডিও সংগ্রহ করবে। কোন কোন ক্ষেত্রে স্টিল ইমেজ ও কোন কোন ক্ষেত্রে ভিডিও সংগ্রহ করতে হবে তা আইন করে বাধ্যতামূলক করে দিতে হবে। এসব স্টিল ইমেজ ও ভিডিও সহযোগে অপরাধীদের একটি স্থায়ী ডাটাবেজ গড়ে তুলতে হবে। সংশ্লিষ্ট অপরাধী সম্পর্কে জানতে হলে কেবল তার ন্যাশনাল আইডি কম্পিউটারে ইনপুট করলেই তার সকল অপরাধের রেকড পাওয়া যাবে। ফলে পুলিশের পক্ষে অপরাধী ধরা এবং আদালতের পক্ষে তাদের বিচার করা সহজ হবে।
অন্যদিকে জনগণকে থানার এসব কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট করতে হলে থানার ফোন নাম্বার, ইমেইল এড্রেস ও ওয়েব এড্রেস পত্রিকায় প্রচার করতে হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৯
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×