আমরা সব সময় আগুনে পুড়ছি।
বসুন্ধরা শপিং কমপ্লেক্স আগুনে পুড়ে এই চরম সত্যটি আমাদের শিখিয়ে দিল।
এই ভবনটির নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে। সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা অব্যবস্থার কারণে কাজ করেনি। বরং খবরে প্রকাশ বসুন্ধরা গ্রুপের অগ্নি নির্বাপক বিভাগের কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা আহত হয়ে হাসপাতালে। তাকে উদ্ধার করেছে বিমান বাহিনীর হেলিকপ্টার, তাদের কোন উদ্ধারকারী দল নয়।
এখন পর্যন্ত আমাদের দেশের সবচেয়ে বিলাসবহুল ভবন এটি। ৭০০ কোটি টাকা খরচ করে ৬ বছরে তৈরি করা হয়েছে। এতে ১৫০০ দোকান আছে যার মধ্যে ১০০টি খাবারের দোকান। দুটি জিমনেসিয়াম, একটি সুইমিং পুল ও তিনটি সিনেমা হল সম্বলিত সিনেপ্লেক্স আছে। এটার পার্কিং এরিয়ায় ১০০০ গাড়ি পার্ক করা যায়। ৯০টি ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা আছে। ২০০ নিরাপত্তা কর্মী সব সময় দায়িত্ব পালন করে। ২১টা লিফট আছে যেগুলো ২৪ ঘণ্টা চালু থাকে। ৬৫টা আছে চলন্ত সিঁড়ি। এটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ন্ত্রিত একটি ভবন। সবচেয়ে বড় ব্যাপার উদ্বোধনের সময় জানানো হয়েছিল এটির সর্বাধুনিক আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে।
২০০৪ সালের ৫ আগস্ট এই শপিং মল উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই অনুষ্ঠানে আরও ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছিলেন এই শপিং কমপ্লেক্স ৩০ হাজার মানুষের কর্মসংস্থান করবে।
এত সব আয়োজন সব নষ্ট হয়ে গেছে আমাদের অব্যবস্থাপনার কারণে। হাজার হাজার কোটি টাকা ব্যবসায়ীরা যে ভবনে বিনিয়োগ করেছে সেই ভবনটি আগুনে পুড়ছে। কারিগরী অক্ষমতা এবং সেই অক্ষমতা দূর করার ইচ্ছা না থাকার কারণে আমরা এখন অসহায়। আগুনের সাথে লড়ার ক্ষমতা সেই ভবনের অগ্নি নির্বাপন দলের নেই। নেই আমাদের সারা দেশের দমকল বাহিনীরও।
আসলে কোন আগুনে পুড়ছি আমরা ? আমরা কি প্রতিনিয়ত পুড়ছি না দ্রব্যমূল্যের আগুনে ? অব্যবস্থাপনার আগুনে ? দুর্নীতির আগুনে ? সিদ্ধান্তহীনতার আগুনে ? দীর্ঘসূত্রিতার আগুনে ? সর্বগ্রাসী এসব আগুন থেকে আমাদের কে রক্ষা করবে ?
Click This Link
যে আগুনে পুড়ছি আমরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭১টি মন্তব্য ১২টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।