আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

৩৮ বছর কাটল একটি ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের অপেক্ষায়

৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৭

শেয়ারঃ
0 0 0

জাতি হিসেবে আমাদের অনেক অর্জন আছে। কিন্তু একটি জায়গায় আমরা চরমভাবে মার খাওয়া। সেটি হল চলচ্চিত্র। একবিংশ শতাব্দীতে এসে এই শিল্প মাধ্যম এখন ভীষণ শক্তিশালী। নতুন নতুন প্রযুক্তি উজ্জ্বলতর করেছে এই শিল্পমাধ্যমের ভবিষ্যৎ। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে সিনেমা নির্মাণের ব্যয় কমে এসেছে।
দুঃখজনক হলেও সত্য চলচ্চিত্র অঙ্গন সেই বৃটিশ আমল থেকে তথ্য মন্ত্রণালয়ের অধীনে। অথচ চলচ্চিত্র থাকার কথা ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে। চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখনও এই অবস্থা বদলায়নি। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বা ডিএফপি একই সাথে সিনেমা ও পত্রিকার বিষয়ে দেখাশোনা করে। অথচ দুটি সম্পূর্ণ পৃথক বিষয়। সিনেমা কেন তথ্য মন্ত্রণালয়ের অধীনে এটার কোন জবাব নাই। মূলত বৃটিশ আইনের বলে এই ব্যবস্থা বিদ্যমান। একটি স্বাধীন দেশে যদি পরাধীন দেশের আইনকানুনই বিদ্যমান থাকে, তবে আর স্বাধীন হয়ে লাভ কী ?
যাই হোক, আমাদের দেশের রাজনীতিবিদদের অদূরদর্শিতার কারণে আজও একটি জাতীয় ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হল না। যার ফলে এখনও সিনেমার পরিচালক হতে হলে কাউকে ওস্তাদ মেনে কাজ শিখতে হয়। মধ্যযুগীয় এই ব্যবস্থার ফলে আমাদের চলচ্চিত্রে মেধাবী মানুষের সংখ্যা হাতে গোনা। নকল গল্প ও নিম্নমানের কাহিনী নিয়ে বানানো চলচ্চিত্র থেকে বহু আগেই শিক্ষিত দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে অশ্লীল চলচ্চিত্র বানানোর ধুম পড়েছিল এক সময়। কিন্তু সেই অশ্লীল চলচ্চিত্র বানিয়েও শেষ রক্ষা হয় নি। সারা দেশে একের পর এক বন্ধ হয়ে গেছে সিনেমা হল।
অন্য দিকে দেশে অনেকগুলো স্যাটেলাইট টিভির পৃষ্ঠপোষকতায় অসাধারণ কিছু ভালো সিনেমা নির্মাণ সম্ভব হয়েছে। পাওয়া গেছে কিছু মেধাবী চলচ্চিত্র পরিচালক। এই সব মেধাবী পরিচালক বলা যায় স্বশিক্ষিত। তাদের ব্যক্তিগত চেষ্টা ও অধ্যবসায়ের ফলে তারা আজ পরিচালক।
কিন্তু আজকের প্রজন্ম সিনেমা বানানোর প্রযুক্তি ও কৌশল আয়ত্ব করতে হলে কোথায় যাবে ? ঢাকা শহরে ব্যক্তিগত উদ্যোগে কিছু ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। ব্যক্তিগত পর্যায়ের এই সব ইনস্টিটিউট শিক্ষার্থীদের যা কিছু প্রযুক্তিগত সুবিধা দেয়া দরকার তা দিতে পারছে না কেবল আর্থিক কারণে। অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহার ও হাতে কলমে শিখাতে গেলে কোর্সের ফি বেড়ে যাবে। এত বেশি কোর্স ফি দিয়ে কেউ কোর্স করতে আসবে না।
একমাত্র সরকারী উদ্যোগই এই সমস্যার সমাধান হতে পারে। সিনেমা নির্মাণে অনেক রকম প্রশিক্ষিত লোকের দরকার হয়। দরকার দক্ষ অভিনেতা, পরিচালক, সম্পাদকসহ অন্যান্য কলাকুশলী। এসব কলাকুশলী তৈরি জন্য সরকারী ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলা দরকার।
তা ছাড়া দেশে টিভি চ্যানেলের সংখ্যাও বাড়ছে। এই সব চ্যানেলে প্রশিক্ষিত লোক দরকার। সেই তুলনায় দক্ষ লোকের ভীষণ অভাব।
যথার্থ প্রশিক্ষিত লোকের অভাবে অনেক সম্ভাবনাময় চলচ্চিত্র ও টেলিভিশনের যথার্থ বিকাশ ঘটছে না। একটি সরকারী ইনস্টিটিউটই এই অবস্থার অবসান ঘটাতে পারে। একটি স্বাধীন জাতির জন্য মাত্র একটি চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার নয় কি ? ৩৮ বছর তো কাটল, আর কত দিন অপেক্ষা করতে হবে ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফিল্মসিনেমাটেলিভিশনইনস্টি্উট ;
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
পজিটিভ২৯ বলেছেন: চলচিত্রের মাধ্যমে খুব সহজেই আম জনতাকে মোটিভেট করা যায়।
২. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০০
মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন:
সারা দুনিয়া জুড়েই চলচ্চিত্র এখন গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু বিনোদন নয় চলচ্চিত্র এখন গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয়ে পরিণত হয়েছে।

জাতীয় ফিল্ম ইন্সটিটিউট প্রতিষ্ঠা এখন সময়ের দাবী।
৩. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
আজম বলেছেন: ভালো লিখেছেন।
আমাদের বেশীর ভাগ চলচিত্র গুলোর গল্প নিম্ন মানের।
গল্পের মধ্যে কোন ধরনের ভেরিয়েশন নাই।

কেন আমরাও কি পারিনা সাই ফাই মুভি বানাতে, কিংবা চলামান জীবনকে পর্দায় নিয়ে আসতে?

এক্ষেত্র পরিচালকে দক্ষ হতে হবে। বললাম আর একটা ছবি হয়ে গেল তা তো না।এর পেছনে পড়াশুনা দরকার কিংবা বর্তমান প্রযুক্তি সম্পর্কে ধারনা থাকা দরকার।


আর যে জিনিস টা আমার সবচেয়ে খারপ লাগে সেটা হিন্দি মুভির অনুকরন।এত অনুকরন প্রিয় হলে হলিউড থেকে কর সমস্যা কোথায়?

নিজের সংস্কৃতিকে আরো বেশী জানা দরকার পরিচালকদের, সেটা নাই বলে ছাইপাশ ছবি প্রডিউস করেই যাচ্ছে আমাদের প্রডিউসারা।

আমাদের দেশে প্রচুর মেধাবী লোক আছে, কিন্তু কোন কাজে আসতেছেনা কারন সেরকম কোন উদ্যোগ নাই এসব মেধাবীদের জড়ো করার।
ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট সে রকম একটা মাধ্যম হতে পারে।

এই মন্তব্য গুলো একজন দর্শকের দৃষ্টিকোন থেকে দেওয়া,অন্য কোন উদ্দেশ্য নাই
ধন্যবাদ
১৭ ই মে, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: একটি জাতীয় ইনস্টিটিউট থাকলে আমাদের চলচ্চিত্রের এত অধঃগতি হত না।

৪. ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১২
সুমন অহেমদ বলেছেন: আপনি কি চলচিত্র লাইনের লোক নাকি? তাহলেতো আপনার সাথে খাতির জমাতে হয়.... হা হা হা....

সত্যিই একটা ফিল্ম ইনস্টিটিউট এর খুব দরকার...
সবকিছুর মুলেই রয়েছে সরকার। একমাত্র সরকারের উদ্যোগেই সবকিছু সম্ভব। কিন্তু এটা আমাদের সরকারতো বুঝে না!! সরকারতো বুঝেনা যে তার হাতে কতো ক্ষমতা রয়েছে! সরকারের এমপি মন্ত্রিরা খালি বুঝে কিভাবে টাকাপয়সা নিজের ঘরে নিতে হয়! আরে চুরি করবিতো কর, দেশের জন্য কিছু করে তারপর চুরি কর!! প্রতিটা সেক্টরে ইচ্ছে করলেই সরকার অনেক কিছু করতে পারে. .

আপনি দেখেন দেশে কয়টা ভালো হল আছে বলতে পারেন? ভালো ভালো ছবিগুলো কয়টা হলে চলার মতো? হলগুলোর পরিবেশ দেখেছেন? আমার বাড়ির একটু সামনেই বিডিআর হল। ঐ হলে যতো ভালো ছবিই ছাড়ুক না কেনো আমি কি দেখতে যাবো? হলের পরিবেশের প্রতি খেয়াল রাখা প্রয়োজন. . . এখানেও কিছু আইন-কানুন করা দরকার.... এককথায় দেশে ভালো ভালো হল খুবই দরকার... আজকালতো অনেক পরিচালক শুধুমাত্র চ্যানেলের উপর নির্ভর করে ছবি বানাচ্ছে. . . দেশে ভালো মানের ৫০-১০০ টা হল থাকলে দেখতেন ছবিতে ঠিকই প্রযোজকরা টাকা খরচ করতেন. . .

আর একটা সমস্যা, আমাদের পরিচালক এবং রাইটাররা মনে করেন প্রেম ছাড়া বাংলা ছবি হয় না!! দেখেন না ছবিগুলো তাই সাকিবখান নির্ভর হয়ে যাচ্ছে. . . . সে তো আবার নায়কদের ভস্. . . হা হা হা....
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০০

লেখক বলেছেন: বিচিত্র কাহিনী ও মৌলিক কাহিনী চলচ্চিত্র হলে অবশ্যই চলচ্চিত্র শিল্পের উপকার হত। দর্শক বাড়ত। কিন্তু সেই রকম চলচ্চিত্র বানানোর মানুষ নাই।

৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৫
সজল শর্মা বলেছেন: আর কত দিন অপেক্ষা করতে হবে ?


++++++++++++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: জানি না।

৬. ১৪ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৭
ল্যাটিচুড বলেছেন: আমাদের মত গরীব দেশের এত কষ্ট করে পয়সা খরচ করে ফ্লিম ইনস্টিটিউট বানানোর কোন যুক্তিকতা নাই। এসব শিখতে চাইলে কম খরচে ইন্ডিয়ান ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়ে আসলেই হয়।
২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: একটু ভেবে মন্তব্য করেন।

 

মোট সময় লেগেছে ০.৯৯২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ