গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এদেশের দুর্নীতিবাজরা সবচেয়ে বড় বিপদে পড়ছিল। এর আগে দুর্নীতিবাজদের এমন হাটুকাঁপা আর দেখি নাই। এখন আপ সাইড ডাউন হয়া গেছে। উল্টা দুদকই দৌড়ের উপ্রে।
দুদক ও সংসদীয় কমিটির রশি টানাটানি জনগণের কোন লাভ না হইলেও দুর্নীতিবাজটা সিনা টান কইরা দাঁড়াইবার পারছে। দুদক নিজেই এখন দুর্নীতি দায়ে অভিযুক্ত (১৩ কোটি টাকার তথাকথিত অনিয়ম।) সংসদীয় কমিটির সাথে সারাক্ষণ লড়াইয়ে ব্যস্ত। ফলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় কোথায় তার ?
দেশের সেরা দুর্নীতিবাজরা এখন সেনাপ্রধানের সাথে মোলাকাত করার সুযোগ পাইতেছে। এই সব কোম্পানী এত ক্ষমতাধর যে কোন মানুষকে কিন্যা ফালাইতে পারে। বাংলা ব্যাকরণ বইয়ে কারক বিভক্তি শিখতে গিয়া পড়ছিলাম, টাকায় কি না হয় ? তখন এই মহান বাণীর মাহাত্ম্য বুঝি নাই, এখন বুঝিতেছি।
যাই হোক, দিন বদল শুরু হয়েছে। দুদক দৌড়ের উপ্রে। আমরা যারা দুর্নীতিবাজ আছি, আসেন আবার আমাদের কামে নাইমা পড়ি। টেনশন লইয়েন না। এই সুযোগে যে যত পারি কামাইয়া লই।
যদি ভরসা না পান তবে লিংক দুইটা পড়েন। তারপর বুক ফুলাইয়া কামে নাইম্যা পড়ি। দিন বদল জিন্দাবাজ।
Click This Link
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

