somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর একটা টুপি পইরা লন

০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১) কোন এক হুজুরের কাছে ওয়াজ করার সময় জন্মনিয়ন্ত্রণের পক্ষে বলার জন্য বলেছেন ওয়াজ কমিটির সভাপতি। হুজুর নিজে জন্মনিয়ন্ত্রণের পক্ষে না। তবু ওয়াজ কমিটির সভাপতির কথা না রাখলে তো টাকা পয়সা পাওয়া দুষ্কর। তাই তিনি ওয়াজ করলেন এইভাবে --------
আজ এই ওয়াজ মাহফিলে আইস্যা আমার মনটা ভইরা গেছে। যত দূর চোখ যায় খালি টুপি আর টুপি। মনডা ভইরা যায়। কিন্তু ভাইয়েরা একডা টুপি পড়লে হইত না, আরেকডা টুপি পড়তে হইব। একডা পরছেন এই মাথায়, আরেকডা পরেন ওই মাথায়।

০২) আমার বড় ভাই ও বন্ধু কাজী শাহীদুল ইসলাম রচিত ও পরিচালিত একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে এনটিভিতে। নাম ঘূর্ণিবাতাস। নাটকের মূল বিষয় এইডস প্রতিরোধ। প্রতি পর্বে নানা ঘটনা থেকে বোঝানো হচ্ছে এইডস কিভাবে ছড়ায়। তবে এখানে খুব আধুনিকভাবে বলা হচ্ছে চরিত্র হারালেও আপনে যেন টুপি পরে নেন। চরিত্র হারান সমস্যা নাই, কিন্তু জান হারাইয়েন না। এইখানেও নানা পদ্ধতির সাথে টুপি পরার কথা বলা হচ্ছে।

০৩) অনেক বছর আগে একটি ওয়ার্কশপ করেছিলাম। এইডস বিষয়ক। তখন জেনেছিলাম এইডস কিভাবে ছড়ায়। তখনই জেনেছিলাম দেশে এইডস রোগীর সংখ্যা ২০ হাজার। সাধারণ ভাসমান মানুষ, পরিবহণ শ্রমিক, নাবিকসহ একা থাকা মানুষগুলো এইডসে আক্রান্ত হয় বেশি। এখন যে দেশে কত এইডস রোগী আছে কে জানে ?

০৪) আজ সকালে মানবজমিনে রাতের ঢাকার চিত্র নিয়ে একটি প্রতিবেদন ও তার প্রেক্ষিতে সামুতে একটি পোস্ট পড়লাম। রাতের ঢাকা মানে হল যৌনকর্মীদের ঢাকা। নানা কারণে মেয়েরা এই প্রাচীন পেশার দিকে ঝুঁকে পড়ছে। দিন দিন অসতর্ক মানুষের সংখ্যা বাড়ছেই। আসলে কি আমরা সতর্ক হয়েছি ?

০৫) মাদকাসক্তের সংখ্যা কমছে না বরং বাড়ছে। ফেনসিডিল এখন যুব সমাজের প্রধান খাদ্য। তারা সাথে গাঁজা হেরোইন ইত্যাদি চলছে। আর ইঞ্জেকশনের মাধ্যমে কত ধরনের মাদক গ্রহণ চলছে কে জানে। মাদকাসক্তের মধ্যে এইডস আক্তান্ত হওয়ার আশংকা খুব বেশি। তবু মৃত্যুর এই উৎসব চলছেই। এই গরীব দেশে এত টাকা অপচয় করার কোন মানে হয় ?

যেই দেশে মানুষ জন্মনিয়ন্ত্রণকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না, সেই দেশে এইডস এর মতো রোগ নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। যেই দেশে মানুষ কারণে অকারণে মাদক গ্রহণ করে, সেই দেশে এইডস নিয়ন্ত্রণ অনেক কঠিন।
বাঁচতে হলে আসলেই জানতে হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ রাত ১০:৪৩
২০টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×