অবাক করা একটা ছবি। তবে আমরা অবাক হতে হতে আর অবাক হই না। এই ছবিগুলো আমাদের দুর্নীতি ও লুটপাটের ভয়াবহ চিত্রগুলো ফুটিয়ে তোলে। তবু আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই না। বরং দুদকের ক্ষমতা খর্ব করার জন্য আমলা ও রাজনীতিবিদরা আজ একাট্টা।
তাদের কাছে প্রশ্ন ------
০১) এই রকম সেতু তৈরি করে যারা করে জনগণের টাকা মেরে খেল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয় না ?
০২) সারা দেশে এ রকম অসংখ্য সেতু আছে। যারা এই সব তামাসা করেছে তাদের বিরুদ্ধে কি কখনই ব্যবস্থা নেয়া হবে না ? তারা কি চিরকালই ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে ?
০৩) জনগণের ট্যাক্সের টাকা খরচ করে যা তৈরি করা হয় সেটা যদি জনগণের কোন উপকারেই না লাগে তবে সেই স্থাপনা নির্মাণ করে লাভ কী ?
০৪) এই অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাট বন্ধ করার কি কেউ নাই ? কোন ব্যবস্থাই কি নাই ?
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



