ব্লগে ইদানিং স্বাধীনতার ঘোষক বিষয়ক নানা কথা নিয়া সরগরম অবস্থা। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন (রি-পোস্ট) একটি পোস্ট দেয়ার পর থেকে আমাকে আওয়ামীপন্থী বানানোর জন্য কেউ কেউ অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিনা যুক্তি বা রেফারেন্সেই বলতে চান জিয়া স্বাধীনতার ঘোষক। তাদের কাছে বিনীত কয়েকটি প্রশ্ন । এড়িয়ে না গিয়ে উত্তরগুলো গুছিয়ে দিলে ব্যাপক খুশি হব।
০১) জিয়া যে স্বাধীনতার ঘোষক সেটা উনি বেঁচে থাকতে কখনও বললেন না কেন ?
০২) ১৭ এপ্রিল ১৯৭১ তারিখে গঠিত বাংলাদেশের প্রথম সরকারে জিয়াকে কেন স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হল না ?
০৩) জিয়া স্বাধীনতা ঘোষণা করা সত্ত্বেও উনাকে মুক্তিবাহিনীর প্রধান করা হল না কেন ? উনাকে কেন মুক্তিযোদ্ধারা স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা করল না ?
০৪) মুক্তিযুদ্ধের পরে জিয়াকে কেন স্বাধীনতার ঘোষক বলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হল না ?
০৫) জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন কেন নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা দিলেন না ?
০৬) জিয়ার মৃতু্যর পর তৎকালীন সাত্তার সরকার কেন জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা দিলেন না ?
০৭) জিয়া যে স্বাধীনতার ঘোষক এটা খালেদা জিয়া ক্ষমতায় আসার পর কেন জানলাম ? এর আগে বিএনপি অনেক বছর ক্ষমতায় ছিল, তখন এই ঘটনা ধামাচাপা পড়ে ছিল কেন ?
০৮) সামরিক অভু্যত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় না এলে এবং বিএনপি নামে একটি রাজনৈতিক দল না গড়লে জিয়াকে শেখ মুজিবের সমকক্ষ করার চেষ্টা কি কখনও হত ?
আশা করি প্রতিটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর পাব, কোন মনগড়া অনর্থক যুক্তিতর্ক নয়।
মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক বিষয় নিয়ে সামুতেও অনেক লেখা হয়েছে। সেগুলো নিয়ে একটি সংকলনও করা হয়েছিল। ফিরে দেখা '৭১ নামে সেই সংকলন একেবারে ফেলনা জিনিস না। রেফারেন্স হিসেবে কোন না কোন যাদুঘর, বই, প্রবন্ধ আসতেই পারে, কিন্তু কোন রেফারেন্স ছাড়া গোয়ার্তুমি কোন কাজের কথা না।
আমি যে আওয়ামীপন্থী নই, সেটা আমার আওয়ামী বিরোধী পোস্টগুলো পড়লেই বুঝবেন। যারা আমাকে আওয়ামীপন্থী বলে মনে করেন, তারা জেনে রাখুন, বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরেও অনেক লোক এখনও বেঁচে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

