somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন আমার কবরটাও দখল করবে ওরা

২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরের সবগুলো নিষ্কাশন খাল এবং বুড়িগঙ্গা নদীর তীর দখল হয়ে গেছে বহু আগেই। যারা দখল করেছেন তারা কেউ সরাসরি রাজনীতি করে অথবা কেউ কেউ ঘুরিয়ে প্যাচিয়ে রাজনীতির সাথে জড়িত। এই সব দখলবাজের জন্য রাজনীতি মানে হল, সব সময় সরকারী দলে থাকা। ৫ বছর পর পর সরকার বদলায় আর এরাও সরকারী দলে যোগ দেয়।
গত পরশু রাতের বর্ষণের পর গতকাল আমরা প্রধানমন্ত্রীর গাড়িবহর পর্যন্ত পানিতে নাকানি চুবানি খেতে দেখেছি। দখলবাজির জন্যই এই জনদুর্ভোগ তা প্রধানমন্ত্রী অবশ্যই জানেন এবং জানেন বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক মানুষ। কিন্তু লাভ কী ?
আমাদের রাষ্ট্রব্যবস্থাটাই বিকৃত হয়ে গেছে। যার জন্য গুটিকয় ধান্দাবাজ দিনের পর দিন দখল করে বসে থাকলে তাদের হটানোর ক্ষমতা কারোই নাই। যারা হটানোর দায়িত্বে আছেন, তারা নিয়মিত মাসোহারা বা থোক বরাদ্দ পেয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। মাঝে মাঝে সরকার প্রধান হুংকার দিলে তাদের ঘুম ভাংগে এবং লোক দেখানো দায়সারা উচ্ছেদ অভিযান চালান তারা। ৬ মাসের মধ্যে দখল পূর্বের অবস্থায় ফিরে যায় এবং ব্যাপারটা ভুলে যায় সবাই। এই সুযোগে আরও কিছু টুপাইস কামিয়ে নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরেকটা কথা, সিটি কর্পোরেশন, রাজউক ও ওয়াসা নামের ৩টি প্রতিষ্ঠানের ৩ রকমের সিদ্ধান্তের ও সমন্বয়হীনতার কুফল ভোগ করছে নগরবাসী। রাজউক ও ওয়াসাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করে পুরো ব্যাপারটা সিটি কর্পোরেশনের হাতে ছেড়ে দিলে সবচেয়ে ভাল হবে। কেননা, সিটি কর্পোরেশনের প্রধান একজন নির্বাচিত জনপ্রতিনিধি। রাজউক ও ওয়াসা ঢাকা শহরে যে কাজগুলো করে, অন্য শহরগুলোতে সেই কাজ পৌরসভার একটি বিভাগ করে থাকে। সুতরাং ওই দুটি বিভাগ সিটি কর্পোরেশনের অধীনে আনা সম্ভব। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে প্রবাদটি তো আর মিথ্যে নয়।
ঢাকা শহরের মতো বাংলাদেশের সব শহরেই এই সমস্যা। সব শহরেই সরকারী খাল, নদী-নালা দখল করে বসে আছেন রাজনীতির সাথে জড়িত ধান্দাবাজরা। প্রত্যেকটি শহরের প্রাকৃতিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। এই অবস্থা চলতে থাকলে একদিন সারা দেশই একটা বড় ডাস্টবিন ও নর্দমায় পরিণত হবে।
দখলের দৌরাত্ম্য দেখে ভয় লাগে। মনে হয়, একদিন হয়তো আমার কবরটাও দখল করে নেবে ওরা।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৭
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×