আমাদের অফিসের বুয়াকে নিয়া কাহিনী। বয়স্ক এই মহিলাকে অফিসে রাখা হয়েছে সবাইকে আপ্যায়ন করানোর জন্য। বিশেষত অফিসে কোন অতিথি এলে সেই অতিথিকে আপ্যায়ন করার ব্যবস্থা করা তার কাজ। এর বাইরে অফিস পরিষ্কার রাখাও তার কাজ। সেই বুয়াই হ্যান্ডওয়াশ নিয়া করল মজা।
ঘটনা - ০১
আমরা কেউ জানতাম বুয়া যে কখনও হ্যান্ডওয়াশ দেখেনি। যথারীতি টয়লেটে হ্যান্ডওয়াশ এনে রাখা হয়েছে। কয় দিন যেতে যেতে হ্যান্ডওয়াশ শেষ। এত দ্রুত হ্যান্ডওয়াশ শেষ হওয়ার কথা না।
তলব করা হল আমাদের অফিস পিয়ন ও বুয়াকে। অফিস পিয়ন জানাল বুয়া থালা বাসন মাজার জন্য হ্যান্ডওয়াশ ব্যবহার করে শেষ করেছে। বুয়াও নিজেও স্বীকার করল যে, তার নিজের কোন দোষ নাই। কয়দিন অফিসে এত বেশি অতিথি এসেছে যে, তাদের থালা বাটি কাপ ধুতে হয়েছে।
তাই বলে হ্যান্ডওয়াশ ?
বুয়া বলল, এইটা ছাড়া আর কী দিয়া ধুইব ? এইটা দিয়া ধুইলে থাল বাটি চক চক করে।
তাকে বুঝিয়ে বলা হল, এটা হাত ধোয়ার সাবান। থালা বাটি ধোয়ার না।
সে কিছুক্ষণ বসে থেকে চলে গেল। মনে হল, তার মনে খটকা লেগেই আছে।
ঘটনা - ০২
আবারও হ্যান্ডওয়াশ কেনা হয়েছে। এবার বুয়াকে ডেকে সতর্ক করে দিলাম, এই হ্যান্ডওয়াশ যেন থালা বাটি কাপ ধোয়ায় খরচ না হয়।
বুয়া উল্টো বলল, এইডা যে হাত ধোয়ার সাবান সেইটা কি আর আমি জানি না ? এইডা দিয়া থালবাডি মাজমু ক্যান ?
আমাদের ম্যানেজার জিজ্ঞেস করল, তাইলে আগের বার থালবাটি মাজছিলেন ক্যান ?
কবে ? না, আমি তো কুনোদিন এই সাবান দিয়া থালবাডি মাজি নাই। হাত ধোয়ার সাবান দিয়া থালবাডি মাজমু ক্যান ? আমি কি মগা নাকি ?
বুয়া বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়ে চলে গেল।
আমরা সবাই বোকা হয়ে গেলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


