আজ জাতীয় আয়কর দিবস।
গত বছর থেকে এই দিবস চালু হয়েছে বাংলাদেশে । গত তত্ত্বাবধায়ক সরকারের ভালো কাজগুলির একটি এই দিবস প্রবর্তন।
এই আয়কর দিবসে সর্বোচ্চ আয়কর দাতাদের পুরস্কার দেয়া হয়। খুবই ভালো পদক্ষেপ।
কিন্তু আয়কর অফিসে গিয়ে মানুষের ভোগান্তি কমে নি। ঘুষের জন্য হা করে থাকে আয়কর কর্মকর্তারা। তাদের ঘুষ দিয়ে সন্তুষ্ট না করতে পারলে করের টাকার পরিমাণ বাড়তে থাকে। আর ঘুষের পরিমাণ বাড়লে করের পরিমাণও কমতে থাকে।
আজ সকালে একজন জানাল, আসন্ন ঈদ উপলক্ষে আয়কর অফিসে ঘুষের ফোয়ারা ছুটেছে। ঘুষ ছাড়া কোন ফাইল নড়ছে না।
কেবল ঘুষের এই দৌরাত্ম্যের কারণে অনেক মানুষ আয়কর দিতে চায় না। অনেকে আয়কর অফিসমুখীও হয় না। ঘুষ দুর্নীতি বন্ধ করলে অনেকে স্বেচ্ছায় আয়কর দিত। কিন্তু আয়কর অফিস ঘুষ-দুর্নীতিমুক্ত করার কোন পদক্ষেপের কথা আমরা কোনদিনও শুনি নি।
কর দিতে গিয়ে সাধারণ মানুষ এসব ঘুষখোরদের কাছে জিম্মি হয়ে যায়। তাদের ঘুষের দাবি না মিটিয়ে কোন উপায় থাকে না। তাহলে মানুষ কেন আয়কর ফাঁকি দেবে না ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

