somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ পরিচালনায় এক্ষুণি স্বেচ্ছাসেবক সংগ্রহ করা দরকার

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে মৃদু্ ভূমিকম্প হয়ে চলেছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নি। ১৯০৫ সালে আসাম ও বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল। সেই সময়ে পুরাতন ব্রহ্মপুত্র নদী মরে যায় এবং বর্তমান যমুনা নদী উৎপত্তি ঘটে।
এই এলাকায় সাধারণত ১০০ বছর পর পর একটি বড় ধরনের ভূমিকম্প হয়। তাই আশংকা করা হচ্ছে শীঘ্রই বাংলাদেশে একটা বড় ধরনের ভূমিকম্প হবে। ছোট ছোট এসব ভূমিকম্প তারই পূর্বাভাস মাত্র।
বড় একটা ভূমিকম্পের বিপরীতে আমাদের প্রস্তুতি প্রায় শূন্য। ঢাকা শহরে একটা ভবন ধ্বসে পড়লে আহত নিহতদের চিকিৎসা দেয়ার সাধ্য আমাদের হাসপাতালগুলোর নেই। সেখানে একটা বড় ভূমিকম্পে অনেক দালাল কোঠা ধ্বসে পড়লে আহতরা বিনা চিকিৎসায় মারা যাবে সেটা মুখস্ত বলে দেয়া যায়।
অন্য দিকে ভূমিকম্পের এই ঝুঁকি মাথায় নিয়ে রাজধানীতে একের পর এক অবৈধ, অনুমোদনহীন ও ভূমিকম্প প্রতিরোধে অক্ষম ভবনের সারি গড়ে উঠেছে। রাজউক ও ডেভেলপাররা মিলে রাজধানী শহরটাকে কংক্রিটের একটা জঞ্জালে পরিণত করেছে।
বড় ধরনের একটা ভূমিকম্প হলে প্রচুর ভবন ধ্বসে পড়বে এবং ব্যাপক প্রাণহানি হবে। আমাদের এক্ষুণি ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে।
আমার মনে হয়, এক্ষুনি মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবক গড়ে তোলা দরকার। এই সব স্বেচ্ছাসেবকদের দেয়া দরকার যথাযথ প্রশিক্ষণ। ভূমিকম্প থেকে নিজেকে রক্ষা করা ও ভূমিকম্প পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সবাইকে যচেতন করা দরকার। ভূমিকম্পের সময় এবং পরবর্তী সময়ে কিভাবে দুর্যোগ সামলানো যাবে সেটা জানানো দরকার সবাইকে। আমাদের সমন্বিত একটা কার্যক্রম থাকা দরকার। এই কাজে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার দরকার এক্ষুণি। আমাদের হাতে সময় আর খুব বেশি নেই।
১৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×