আমাদের বাড়ির পাশে এক ভদ্রলোক জায়গা কিনেছেন। সেই খালি জায়গায় তিনি দালান বানাবেন । কাল রাতে দেখলাম তিনি তার বাড়িতে যাওয়ার রাস্তা কেটে পানির লাইন ও গ্যাসের লাইন বসাচ্ছেন। আজ সকালে দেখি লাইন নেয়া শেষ। কিন্তু কাজ শেষে গর্ত ভরাট করা হল যেনতেন প্রকারে। পৌরসভার কার্পেটিং করা রাস্তা কেটে লাইন টানা হলেও গর্ত ভরাট করা হল অবহেলায়। তারপর সেই গর্তের মুখে হেলাফেলা করে ফেলে রাখা ভাঙ্গা আধলা।
পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু দিন এই রাস্তা ভেঙ্গে খান খান হয়ে যাবে এই অপকর্মের জন্য। এ ব্যাপারে উনাকে বললাম, এই রাস্তা তো আপনিই ব্যবহার করবেন, একটু ভালো করে রাস্তা ঢাকলে আপনারই লাভ। নইলে তো ভাঙ্গা রাস্তা দিয়ে আপনাকেই হাঁটতে হবে, কষ্ট করতে হবে।
তিনি হাসলেন, চলব।
আমরা সকল নাগরিক দুর্ভোগের জন্য সরকারকে দোষ দেই। কিন্তু আমাদেরও যে দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি সেই কথাটুকু ভুলে যাই।
তাই তো দেখি, আমরা ডাস্টবিনে ময়লা না ফেলে তার পাশে ফেলি, কোমল পানীয়ের বোতল রাস্তায় ছুঁড়ে মারি, চারতলা থেকে ময়লা নোংরা পলিথিন ব্যাগ ছুঁড়ে মারি রাস্তায়।
আমরা সামান্য চেষ্টা করলেই এসব নাগরিক দুর্ভোগ থেকে নিজেকে বাঁচাতে পারি। কিন্তু সেটা না করে কেবল সরকারকে দোষ দেই। আসলে সবই সরকারের দোষ, আমরা ধোয়া তুলসি পাতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


