আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০১

১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৭

শেয়ারঃ
0 69 0

কৈফিয়ত
আপনার মধ্যে স্বপ্ন আছে। স্বপ্ন একটি চলচ্চিত্র বানানোর। স্বপ্ন একজন চলচ্চিত্রকার হওয়ার। কিন্তু জানেন না কিভাবে বানাতে হয় একটি চলচ্চিত্র। আপনার জন্য এই বই।
চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখেন বলেই ধরে নেয়া যায় আপনি সৃজনশীল। আপনি একটি জানা ঘটনাকে গুছিয়ে লিখতে পারেন। আপনি একটি ঘটনাকে কল্পনার রং চড়িয়ে আরও আকর্ষণীয় করতে পারেন। কিন্তু সেগুলো কেবল কাগজ ও কলমে। সেই গল্পটিকে চলচ্চিত্রে রূপ দেয়ার জন্য আপনার জানা চাই কিছু কলা-কৌশল। সেই কলা-কৌশলগুলিই এই বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে।
আপনি শিখবেন কিভাবে সৃজনশীল চিন্তা করতে হয়, কিভাবে চিন্তাকে গল্পে রূপান্তর করতে হয়, কিভাবে গল্পকে চলচ্চিত্র মাধ্যমের উপযোগী করতে হয়। আরও শিখবেন, কিভাবে গল্পকে ভেঙ্গে ভেঙ্গে ছবি ও শব্দে বেঁধে ফেলবেন। ক্যামেরার ভাষায় আপনার গল্পটিকে কিভাবে জীবন্ত করে তুলবেন এবং ক্যামেরায় ধারণকৃত ছবিগুলোকে সাজিয়ে গুছিয়ে দর্শকের সামনে উপস্থাপন করবেন। জানবেন, চলচ্চিত্র বানাতে হলে কাদের সহায়তা আপনাকে নিতে হবে, কাদের সঙ্গে আপনি মিলে মিশে কাজ করবেন এবং তাদের কাছ থেকে কিভাবে কাজ বের করে আনবেন।
কেবল স্বপ্ন আর এই বইটি পুঁজি করে আপনি বানিয়ে ফেলতে পারবেন আপনার প্রথম চলচ্চিত্রটি। চলচ্চিত্রকার হওয়ার পথের প্রথম পদক্ষেপ নিচ্ছেন আপনি। স্বপ্নিল এ পথের যাত্রা শুভ হোক।

আপনার প্রথম পদক্ষেপ : চাই একটি গল্প
চলচ্চিত্র বানাবেন কেন ? কারণ আপনি একটি গল্পকে দর্শককে দেখাতে ও শোনাতে চান। চলচ্চিত্রের ভাষায় গল্পের ছলে আপনার নিজস্ব কিছু ধ্যান-ধারণা দর্শককে জানাতে চান। দর্শককে বিনোদন দিতে চান।
কিভাবে বানাবেন আপনার গল্পটি ? গল্পটির একটি শুরু থাকবে, মধ্য থাকবে এবং শেষ থাকবে। আর গল্পটির মধ্যে থাকবে একটি দ্বন্দ্ব। কোন একজন ব্যক্তির গল্প হবে এটি। সে কিছু অর্জন করতে চায়। সেই চাওয়াটা বিশাল কোন চাওয়া থেকে সামান্য কিছু হতে পারে। সে চায় মন থেকে। সে পিছ পা হওয়া জানে না। সে একটা পণ করেছে। কিন্তু তার সেই অর্জনের জন্য সংগ্রাম করতে হবে। কেননা, তার এই অর্জনের পথে রয়েছে এক বা একাধিক বাধা। সেই বাধার মধ্যে কিছু তার নিজের মধ্যে বা অন্য কোন ব্যক্তি তার পথের কাঁটা। সুতরাং একটি সংঘাত অনিবার্য। চলচ্চিত্রের শুরু থেকেই প্রতি পদে পদে সংঘাত হবে। সেই সংঘাতে ব্যক্তিটি বিজয় লাভ করবে বা হেরে যাবে।
সহজ কথায় পৃথিবীর তাবৎ সিনেমার গল্প এটি। এর বাইরেও সিনেমা হয়। নানা রকম সিনেমা হয়। এত রকম হয় যে, এক কথায় সেটা বলা সম্ভব নয়।
কিন্তু আমরা এত জটিলতায় যাব না। কেননা, আমরা মাত্র শেখা শুরু করেছি। আমরা সহজ করে শিখব। যত সহজ করে সম্ভব তত সহজ করেই আয়ত্ত করব চলচ্চিত্র বিদ্যা। এই বিদ্যা আয়ত্ত করার জন্যই পণ করেছি জীবনের প্রথম চলচ্চিত্র বানাব ।
আসুন, কাজে নেমে পড়া যাক।

(অফ টপিক : আমার লেখা "কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? " নামের একটি অপ্রকাশিত বই থেকে লেখাটি দেয়া।)

পর্ব - ০২

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টিউটেরিয়ালচলচ্চিত্রসিনেমামুভিফিল্ম ;
প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
লাল দরজা বলেছেন: ভালোত, ছায়াছবির অ আ ক খ। পুরাটা ব্লগাইবেন নাকি প্রিভিউ দিলেন, বাকীটা ছাপা হওয়ার পরে। :)
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: পুরোটা দেয়া ঠিক হবে কি না বুঝতে পারছি না। প্রকাশকের সঙ্গে কথা বলে হয় তো ঠিক করতে হবে।
তা ছাড়া ব্লগে সবাইকে একটা বিষয় নিয়ে পোস্ট দিয়ে বিরক্ত করা ঠিক হবে কি না সেটাও ভাবছি। সাধারণত এত বড় লেখা ব্লগে পড়ার ধৈর্য কারো থাকে না। আমার নিজেরই নাই।
পাবলিক না পড়লে খামোখা সেই বিষয়ে পুস্টায়া বিরক্ত করা কি ঠিক হবে ?

২. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১
রন্টি চৌধুরী বলেছেন: ভাল হল। সিনেমা বানানো শিখা যাবে।
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: আপনার লেখা " স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী " আমার প্রিয় তালিকায় আছে। পরের পর্ব তো আর পেলাম না। এখনও অপেক্ষায় আছি।

৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫২
ইচ্ছে বলেছেন: ভাল, পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম...
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: পাবেন শীঘ্রই।

৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৫
লাল দরজা বলেছেন: কথা সত্য, তাইলে না দেয়াই ভালো। মাঝে সাঝে চুম্বক কিছু অংশ ব্লগাইলেও ব্লগাইতে পারেন। যদি মন চায়। কারন রন্টি চৌধুরী বলেছেন: ভাল হল। সিনেমা বানানো শিখা যাবে। :) :) :)
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: এইটা একটা ভালো পরামর্শ। চুম্বক অংশই দেব।

১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: তবে ব্রেইন স্টর্মিং ও স্ক্রিপ্ট রাইটিং অংশটি পুরোটাই দেব।

৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৫
নম্রতা বলেছেন: এগিয়ে যান শামীম ভাই! +++
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮
রন্টি চৌধুরী বলেছেন: পুরোটা না দিলেও চুম্বক অংশ দেন। শিখতে চাই ।

স্ক্রীপ্ট রাইটিঙ এর পর্ব আলসেমীর জন্যে দেয়া হচ্ছে না। এমনকি গত তিনমাসে আজকেই আমি বিশাল টাইম ব্লগে বসেছি। আলসেমীতে আমার চেয়ে সেরা কেউ নাই :)
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: খুবই দুঃখ পেলাম। আপনার মতো জানা মানুষ যদি আলসেমি করে তবে আমরা শিখব কার কাছ থেকে ? পরের পর্ব চাই খুব জলদি।

৭. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০
সরকার সেলিম বলেছেন: আমার ছোটকালের স্বপ্ন ছিল সিনেমা বানাবো, কিন্তূ কখনও সেই সুযোগ হয়ে উঠেনি। তারপরও হাল ছাড়ি নাই। লিখা পড়ার পাঠ শেষ করে এই কাজের সন্গে কাজ সংশ্িষ্ট এমন কারো সাথে কাজ করার ইচ্ছা ছিল। আপনার নিয়মিত পোষ্ট হয়তবা আগ্রহটা একটু বাড়িয়ে দিনে।

ধন্যবাদ। আপনার পোষ্টের সাথে আছি একজন শিক্ষানিবেশ হিসাবে....
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ। পরের পর্ব থেকেই শেখা শুরু হবে যাবে। আশা করি, আপনাকে নিয়মিত পাব।

১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: না, শরম দেই না, তাড়া দিলাম।

৯. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২১
সরকার সেলিম বলেছেন: অবশ্যই শামিম ভাই, একজন ছাত্র হিসাবে আপনার সাথে আছি।
১০. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৪
নয়ন বলেছেন: চালিয়ে যান।
ক্যামেরার ব্যাপারে বিস্তারিত ভালোভাবে উল্লেখ করলে আরো ভালো হবে। যেমন সর্বনিম্নে কি ধরণের ক্যামেরা দিয়ে করলে ভালো হবে। এছাড়া টেকনিক্যাল বিষয়গুলো ও বিস্তারিত জানাবেন আশা করছি। ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: সব বিষয়ই জানাব।

১১. ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৫
ল্যাটিচুড বলেছেন: বিস্তারিত জানতে চাই। লিখা চলুক .........
১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: নিঃসন্দেহে চলবে।
তবে কিছু কিছু বিষয় বিস্তারিত এবং কিছু কিছু বিষয় চুম্বক অংশ দেব। ব্রেইন স্টর্মিং ও স্ক্রিপ্ট রাইটিং অংশটি পুরোটাই দেব। কেননা ওটা ভালো মতো না বুঝলে ভালো চলচ্চিত্র বানানো যায় না।
অন্যান্য টেকনিক্যাল বিষয়ও দেব। কিন্তু ওগুলো না বুঝলেও চলবে। কেননা এই প্রতিটি বিষয়ে আলাদা আলাদা লোক কাজ করবে। তারা বুঝলেই আপনার কাজ চলে যাবে। আমার লেখাটি মূলত চলচ্চিত্র পরিচালকের জন্য।

১২. ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩
নম্রতা বলেছেন: "মুহিব বলেছেন: শামীম ভাই আমাকে টিভি নাটকের একটা পান্ডুলিপি দিতে পারেন। আমি নাটকের ফরম্যাটই জানি না। জানলে এলেবেলে কিছু লেখার চেষ্টা করতাম।"

শামীম ভাই , মুহিবের মত এদিকটায় আমারো ইন্টারেস্ট আছে ! কিছু সাহায্য পেতে পারি নি ?

১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: অবশ্যই সাহায্য পেতে পারেন। আপনার ই-মেইল এড্রেস দিন। পাঠিয়ে দিব একটা ফরম্যাট বা নিয়ম কানুন। বিষয়টা মোটেও কঠিন না। সৃজনশীল মানুষের জন্য পৃথিবীর কোন কাজই কঠিন না।
তবে আমার এই বইয়ে এই ফরম্যাটটা খুব ভালো করেই আলোচনা করেছি। বিস্তারিত ব্লগে দেব। পরের পর্ব থেকে শুরু হবে মূল আলোচনা।

১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ঠিক আছে ।

১৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আপনেরে যে কি দিয়া সাইজ করুম......বুঝতারিনা......!

ওই মিয়া, আপনের না আমার লগে সিনেমা বানানোর কথা ছিল? এখুন সবাইরে সিনেমা বানানো শিখাইতেছেন ক্যান? কম্পিটিশন বাড়ানোর জন্যে?
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: প্রেমে পড়েছেন কখনো ? শিল্পী হতে হলে শিল্পের প্রেমের পড়তে হয়। সবাই প্রেমিক হতে জানে না। কেবল নিয়ম কানুন জানলেই শিল্পী হওয়া যায় না, শিল্পী হতে গেলে প্রেম থাকতে হয়। সেই প্রেম যার আছে সকল নিয়ম তার অধীন - তার হাতেই ফুটবে শিল্পের গোলাপ। আর প্রেম যার নাই, নিয়ম কানুন জেনেও সে শিল্পী নয়, সে কেবল হাতড়াবে। এটাই হল শিল্পের ম্যাজিক ।

১৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: চিত্রনাট্যের উপাদান সমূহ
১) গৃহকর্তার খুন। গৃহ বধু পাগল হয়ে রাস্তায়। বখাটের ধাওয়া, শিশু কন্যা দৌড়াইতেছে। হঠাৎ শিশুকন্যা নায়িকা হয়ে একটা লাফ দিবে বখাটের উপর। এই সময়ে সিনেমার নাম ভেসে আসবে।
২) কন্যা পিতৃহত্যার বদলা নিতে খুনীদের খুজতে থাকবে। দুয়েকজনকে খুনও করবে। তাকে ধাওয়া করবে পুলিম অফিসার নায়ক।
৩) ভিলেন ও নায়িকার ঢিস্যুম ঢিস্যুম। নায়ক ও ভিলেনের ঢিস্যুম ঢিস্যুম।
৪) নায়ক জেনে যাবে নায়িকা নিশ্পাপ। প্রেম। ঝরনায় গান। কোমর দুলুনী।
৫) ভিলেন বাড়ী থেকে উঠিয়ে আনবে নায়কের মা ও বোনকে। বোন কাচে পা কেটে কেটে নাচবে।
৬) ধর্ষন।
৭) ঢিস্যুম ঢিসুম।
৮) গান
.......
.......
আবার দেখা হবে।
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: এফডিসিতে যান। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। তবে বাংলা সিনেমার ভবিষ্যৎ কী হবে সেটা না হয় নাই বললাম।

১৭. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬
ফারহান দাউদ বলেছেন: মোটামুটি সারমর্ম হইলেও দিয়েন।
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: সারমর্ম তো দেবই। নইলে দেয়া শুরু করলাম কেন ?

২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: পর্বের পর্ব থেকে শোকেজড করলেও চলত। এটা তো কেবল ভূমিকা।

১৯. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০০
অগ্নির বলেছেন: চলচ্চিত্র বানাতে হলে কাদের সহায়তা আপনাকে নিতে হবে, কাদের সঙ্গে আপনি মিলে মিশে কাজ করবেন এবং তাদের কাছ থেকে কিভাবে কাজ বের করে আনবেন।

এই অংশটা আমি বিশেষভাবে জানতে চাই । সিনেমা তৈরীর ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই, কিন্তু প্রবল আগ্রহ আছে । কিভাবে শুরু করব সেটাই জানতে চাই ।
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: আমার বইয়ে এই বিষয়টা থাকবে। তাছাড়া বইয়ের সঙ্গে আমার তৈরি প্রথম চলচ্চিত্রটিও ডিভিডিতে দেয়া থাকবে এবং সেটা কিভাবে বানালাম তার উপরে একটা ডকুমেন্টারিও ওই ডিভিডিতে দেয়া থাকবে। বইয়ের অধ্যায়গুলোর সঙ্গে মিলিয়ে ডকুমেন্টারির অধ্যায়গুলো ভাগ করা হচ্ছে। ডিভিডি দেখে ও বই পড়ে যে কোন উৎসাহী মানুষ চলচ্চিত্র বানাতে পারবে।
আপনার মন্তব্যের উত্তর কিন্তু দিলাম। এবার নিশ্চয়ই আর রাগ নেই।

২০. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
আমি আমার বলেছেন: আমারে একটা পাট দিয়েন ;আমার চেদারা সুন্দর কইলাম :) :D B-)
১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: চেহারা তো কোন বিষয় না, ভালো অভিনেতা হওয়া দরকার। পৃথিবীর বেশির ভাগ বড় বড় অভিনেতার চেহারা খুব সুন্দর ছিল তা কিন্তু নয়। তাদের অভিনয় প্রতিভা ছিল।
অভিনয় প্রতিভার সঙ্গে যদি চেহারা ও ফিগার থাকে, তবে সোনায় সোহাগা। কিন্তু কেবল চেহারা দেখিয়ে বেশি দিন চালানো যায় না। ;)

২১. ১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৯
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আপনার টিউটোরিয়াল পোস্ট পড়া শুরু করলাম।

প্রথমে নাটক বানানোর ইচ্ছে আছে, চলচ্চিত্র হচ্ছে চূড়ান্ত স্বপ্ন। আপাতত এটুকুই।
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: আপনার জন্য শুভ কামনা

২২. ০৬ ই মে, ২০১০ সকাল ১১:৫৮
সুনীল রায় বলেছেন: আপনার লেখা আমার খুব কাজে লাগবে।
০৬ ই মে, ২০১০ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমার এ লেখা সার্থক।

২৩. ০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৮
""ফয়সল অভি "" বলেছেন: দ্রোহ এর দ্বিতীয় সংখ্যার জন্য আপনার উক্ত লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশের অনুমতি চাইছি এবং আশা রাখি অনুমতি প্রাপ্ত হবো । দ্রোহ অনলাইন ও কাগজে প্রকাশিত লিটল ম্যাগ ।


দ্রোহ এর প্রথম সংখ্যার লিংক>> http://www.chittagongnews.org/droho/

আন্তরিক শুভ কামনা রইল ।
০৯ ই জুন, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: অনুমতি দিচ্ছি।
সেই সাথে একটা অনুরোধও করছি। দয়া করে উল্লেখ করে দেবেন, এটা আমার প্রকাশিতব্য ‌- কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন - নামের একটি বইয়ের অংশ। বইটি আগামী বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে।
বইটির সঙ্গে ডিভিডিতে একটি ফিকশন ও একটি ডকুমেন্টারি দেয়া থাকবে। আর প্রকাশিত লেখার সঙ্গে আমার ই-মেইল এড্রেস ও মোবাইল ফোন নাম্বারও দিয়ে দেবেন, যাতে করে পাঠকদের ফিডব্যাক আমি পেতে পারি। আমার মোবাইল ফোন নাম্বার ০১৯১২৫৭৭১৮৭ এবং মেইল এড্রেস । পাঠকদের ফিডব্যাক পাওয়াটা আমার জন্য খুবই সহায়ক হবে। ইতিমধ্যে ব্লগারদের পাওয়া ফিডব্যাকের প্রেক্ষিতে বইটা আমি যথেষ্ঠ আপগ্রেড করতে পেরেছি।
দরকার হলে আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।

২৪. ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২১
মাস্টার বলেছেন: বাংলায় চলচিত্রের কলা-কৌশল নিয়ে বই লেখা হয়েছে কিনা মনে পরছে না। আপনার প্রচেষ্টা শুভ হোক।
তবে শুরুর দিকটা বিদেশী কিছু লেখকদের মতই শুরু হলো।

আসলে কি জানেন, পুথিগত শিক্ষা বাস্তবে তেমন কাজে আসেনা।
২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: কেবল পুথিঁগত হলে সেটা কাজে না লাগা স্বাভাবিক। পুথিঁগত বিদ্যার সাথে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা মেলালে তবেই সেটা সাফল্য বয়ে আনে।
আপনি কি নাটক বা সিনেমার সাথে জড়িত কেউ ?

২৫. ২০ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৪
মাস্টার বলেছেন: ব্লগে সেভাবে নিয়মিত হয়ে উঠা হয়না। তাছাড়া সাবস্ক্রাইবড ছিলাম না তাই এক বছর লাগালাম প্রশ্নের জবাব দিতে।

আমি সরাসরি মিডিয়াতে এখনো নিজেকে জড়াইনি। তবে দেশে ফিরে একটা নাটকের ডিরেকশন দিয়েছিলাম। এমনিতে আমি শর্ট ফিল্ম এ ডিরেকশন দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি বেশি।

তবে এটা ঠিক, বাস্তব জ্ঞান আর অভিজ্ঞতার পাশাপাশি কিছু পুথিগত বিদ্যার প্রয়োজন পরে বৈকি।
২১ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: আপনার জবাব পেয়ে ভালো লাগল। হোক না দেরিতে।

২৬. ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৪
আসিফ ভাই বলেছেন: Lekhok.k dhonn0bad. . . .r pls puro lekhata post korben. . . . . .
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০১

লেখক বলেছেন: পুরো লেখাটা পোস্ট করলে প্রকাশক আমাকে মারবে। তবে উল্লেখযোগ্য অংশগুলো অবশ্যই পোস্ট করব।

 

মোট সময় লেগেছে ১.১১০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ