somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানে প্রস্রাব করিলে ৫০ জুতা মারা হইবে

১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রস্রাব ধরিলেই আমরা এই সাইনবোর্ড খুঁজতে থাকি। আর আমার এক বন্ধুর এই সাইনবোর্ড দেখলেই নাকি প্রস্রাব ধরে যায়। তখন আর বেগ সামলাইয়া রাখতে পারে না। আমাদের অভ্যাসটাই এমন।
যত জায়গায় এই রকম সাইনবোর্ড আছে, সেইখানেই বিশেষ যত্নসহকারে পাবলিক প্রাকৃতিক কর্মটি সেরে থাকে। দুর্গন্ধে পথচারী ও বসবাসকারী লোকজন অতিষ্ঠ হয়ে ওঠে । কিন্তু পাবলিক নির্বিকার। তারা তাদের মহান কর্মটি বার বার করতেই থাকে।
শুনেছি যেখানে সেখানে প্রাকৃতিক কর্ম করলে জরিমানার বিধান আছে আইনে। কিন্তু কে মানে আইন ? এই দেশে যারা আইন মানে তারা গর্দভ বলে পরিচিতি লাভ করে। কে আর সেধে গর্দভ হিসেবে পরিচিত হতে চায় ?
আমার ঘরের পেছনে একটা জায়গা প্রাকৃতিক কর্মের জন্য পাবলিক বিশেষভাবে পছন্দ করে থাকে। আমি কোন সাইনবোর্ড লিখি নাই তবুও তারা কিভাবে এই জায়গা পছন্দ করল সেটা একটা রহস্য। যাই হোক, দুর্গন্ধে টিকতে না পেরে কয়েক দিন নিষেধ করলাম। কিন্তু কাজ হল না। বরং তাদের উৎসাহ আরও বেড়ে গেল।
বাড়ির লোকজন আমাদের সাইনবোর্ড লাগানোর পরামর্শ দিল - এখানে প্রস্রাব করিবেন না, করিলে ৫০ টাকা জরিমানা। আমার তৎক্ষণাৎ আমার বন্ধুর কথা মনে পড়ে গেল। এই সাইনবোর্ড দেখলেই ওর মতো সবারই প্রকৃতির ডাক পেয়ে যাবে। তখন আমার জানালার পাশের জায়গাটি প্রাকৃতিক কর্ম সারার জন্য কুখ্যাত হয়ে উঠবে। আমি তো জেনে বুঝে সেটা হতে দিতে পারি না।
অবশেষে কাজে লাগালাম পানি থেরাপি - গরম পানি ও ঠাণ্ডা পানি থেরাপি। যখনই উনার বিশেষ কর্মটি সমাধা করতে দাঁড়িয়ে যান, আমার জানালাটি খুলে পানির ঝাপটা মেরে দেই। পানি থেরাপি খেয়ে কেউ কেউ মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেন। আমি উল্টো ঠেলা দিলে তারা আর কিছু বলতে পারে না। বেশির ভাগ পাবলিক কোন কথা না বলে সটকে পড়ে।
আমাদের দেশে বেশির ভাগ মানুষ আইন না মানার পক্ষে। আমরা নাগরিক হিসেবে দুর্গন্ধযুক্ত ও নোংরা রাস্তাঘাট এবং পাবলিক টয়লেট ব্যবহার করে অভ্যস্ত। যত্রতত্র প্রাকৃতিক কর্ম করাটাকে কোন অপরাধ মনে করি না। বরং এই রেওয়াজটিকে আমাদের নাগরিক অধিকারের পর্যায়ে উন্নীত করেছি।
অথচ সামান্য সচেতন হলেই এই বদ-অভ্যাস দূর করা সম্ভব। পাবলিক টয়লেট ছাড়া অন্য কোথাও প্রাকৃতিক কর্ম না করলে আমাদের চারপাশ কত পরিচ্ছন্ন থাকতে পারে।
আরেকটি বদ-অভ্যাসও আমাদের মজ্জাগত হয়ে গেছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। একটা পলিথিন ব্যাগে ভরে আমরা ময়লা রাস্তায় ফেলে দেই। দালানের উপর থেকে জানালা দিয়ে ফেলে দেই রাস্তায়। অথচ ড্রেনে বা রাস্তায় ময়লা না ফেলে একটু কষ্ট করে ডাস্টবিনে ময়লা ফেললে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারি।
পরিবেশকে নোংরা করলে তার ভয়াবহ কুফল হিসেবে আমরাই তো নানা রোগব্যাধিতে আক্রান্ত হব। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সহজেই রোগব্যাধিতে আক্রান্ত হবে। সেটা ভেবে হলেও আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখা উচিত।
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×