somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গল্পটি কি নাটকের জন্য ভালো হবে ?

১৪ ই মে, ২০১০ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন থেকে মাথায় ঘুরছে আইডিয়াটা। আমার লেখা সিনোপসিসগুলো এক এক করে ব্লগে পোস্ট করব। কিন্তু নানা দ্বিধা দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত পোস্ট করা হয় নি। প্রায় ৭০টা গল্পের সিনোপসিস থেকে কোনটা দিয়ে শুরু করব, সেটা ভেবে পাচ্ছিলাম না।
নিচের এই গল্পটি বা সিনোপসিসটি ব্যবহার করে একটা এক ঘণ্টার নাটক বানানোর পরিকল্পনা বা কথাবার্তা চলছে।
আমি জানি, ব্লগারদের অনেকে খুবই বুদ্ধিমান। তারা একটা সিনোপসিস পড়েই বলে দিতে পারবেন এই গল্পটি নাটক হিসেবে ভালো হবে কি না। সেই ভরসায় অবশেষে আমার লেখা এই সিনোপসিসটি আপনাদের রেটিং পাওয়ার জন্য পোস্ট করলাম। ১০ এর মধ্যে কত পাবে এই সিনোপসিস ?

নাটক -০৬ : কৃষ্ণ গহ্বর
রচনা : শাহজাহান শামীম

বৈশিষ্ট্য :
লোকেশন : শহর
গল্প : মানবিক ত্যাগের গল্প
প্রকৃতি : ট্রাজেডি
মূল চরিত্রসংখ্যা : ৪ জন
ব্যাপ্তি : ৪৪ মিনিট
প্রেমিজ বা মোরাল লেশন : মানুষের জন্য আত্মত্যাগের মাধ্যমেই মানুষ অমর হয়ে বেঁচে থাকতে পারে।

গল্প সংক্ষেপ :
একজন মৃত্যুশয্যায় শায়িত শাশুড়ি কোন এক দুর্যোগপূর্ণ রাতে তার পুত্রবধূর কাছে বলছে তার জীবনে লুকায়িত এক পাপের কাহিনী -
ফ্ল্যাশ ব্যাক :
বর্তমান মৃত্যুশয্যায় শায়িত শাশুড়ি তখন তরুণী। তার দুটি ছেলে সন্তান। স্বামী ব্যাংকার। শহরে একটুকরো জমিতে একটি ছিমছাম পৈত্রিকসূত্রে পাওয়া বাড়ি তার স্বামীর। স্বামী ও দু সন্তান নিয়ে স্বচ্ছল সুখী সংসার তার।
তার শ্বশুর বেঁচে নেই। শাশুড়ি আছে। সেই শাশুড়ি একদিন হঠাৎ স্ট্রোক করে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ধরা পড়ে তার কিডনির জটিলতা, রক্তশুন্যতা ইত্যাদি। আর ডায়াবেটিক তো আগে থেকেই ছিল।
হাসপাতালে রেখে তার শাশুড়ির ব্যয়বহুল চিকিৎসা চলতে থাকে। মাসের পর মাস তাকে বাসা আর হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তার স্বামীর জমানো সব টাকা শেষ হয়ে যায় চিকিৎসায়। বাধ্য হয়ে ঋণ করতে হয়। তবু চিকিৎসা খরচ সামলাতে পারে না তার স্বামী। অবশেষে বাধ্য হয়ে বাড়িটা বিক্রির সিদ্ধান্ত নেয়।
স্বামীর এমন সিদ্ধান্তে বিপন্ন বোধ করে স্ত্রী। দুটি ছেলে সন্তান ও তার ভবিষ্যতের কথা ভেবে অস্থির হয়ে যায় সে। অবশেষে এমনি এক দুর্যোগপূর্ণ রাতে চরম একটি সিদ্ধান্ত নেয়। স্বামী, দুটি ছেলে সন্তান ও তার ভবিষ্যতের কথা চিন্তা করে এমনি মৃত্যুশয্যায় শায়িত তার শাশুড়িকে অতিরিক্ত ইনসুলিন প্রয়োগ করে মেরে ফেলে সে।
ফ্ল্যাশ ব্যাক শেষ।
শাশুড়ি তার পুত্রবধূর কাছে তার পাপের কাহিনী বলা শেষ করে। সে আরও জানায়, সম্ভবত তার পাপের কারণেই তার দুটি ছেলের মধ্যে বড় ছেলেটি পানিতে ডুবে মারা গেছে। তার স্বামীও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। অনেক কষ্টে তার ছোট ছেলেটিকে সে শিক্ষিত করে তুলেছে।
এখন সে মৃত্যুশয্যায়। তার একই রকম রোগ হয়েছে। তার ছেলেও তার স্বামীর মতো টাকা খরচ করতে করতে ফতুর হয়ে যাচ্ছে।
পরদিন সকাল। মৃত্যুশয্যায় শায়িত মহিলাটি মারা গেছে। কিভাবে মারা গেছে তা স্পষ্ট নয়।


এবার দয়া করে বলুন, এই গল্পটি নাটক বানালে কেমন হবে ?

৩১টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×