একটা শিশুতোষ চলচ্চিত্র উৎসব করার পরিকল্পনা করছি। শিশুদের উপযোগী বিশ্বখ্যাত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করতে চাই।
আমার কাছে সামান্য কিছু শিশুতোষ চলচ্চিত্র আছে। ব্লগারদের মধ্যে অনেকে অনেক অনেক চলচ্চিত্র দেখেন। আপনারা যদি কিছু চলচ্চিত্রের নাম, পরিচালকের নাম এবং ডাউনলোড লিংক দেন, তবে বিশেষ উপকার হয়।
আরেকটা কথা, চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে আমি শিক্ষামূলক চলচ্চিত্রের চেয়ে বিনোদনমূলক চলচ্চিত্র বেশি পছন্দ করি। আমার মনে হয়, চলচ্চিত্রের কাজ শিক্ষা দেয়া নয়, বিনোদন দেয়া। সাধারণত শিশুতোষ চলচ্চিত্রগুলো শিক্ষামূলক হয় এবং এগুলো খুবই বোরিং। এই ধরনের বোরিং চলচ্চিত্র কেউ দেখতে চায় না। আমি চাই এমন চলচ্চিত্র শিশুরা দেখুক, যেই চলচ্চিত্র দেখে সে চলচ্চিত্রমনস্ক হয়ে উঠবে।
তাছাড়া বিশ্ববিখ্যাত ভালো চলচ্চিত্র এবং চলচ্চিত্রকারদের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেয়াও এই চলচ্চিত্র উৎসবের একটা উদ্দেশ্য। শিশুকালেই যদি তারা ভালো চলচ্চিত্র দেখার অভ্যাসটা করে ফেলে, তবে বড় হয়ে তারা স্থায়ীভাবে ভালো চলচ্চিত্রের দর্শক হবে। কেউ কেউ হয় তো এই চলচ্চিত্র দেখতে দেখতেই ভালো চলচ্চিত্রকার হবে। সেটা আমাদের দেশের জন্য একটা বড় উপকার হবে।
আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি দায়বোধ থেকেই এই ধরনের কার্যক্রম আমাদের আরও আরও বেশি গ্রহণ করা দরকার।
তাই, আপনাদের সার্বিক সহযোগিতা চাইছি। দয়া করে চলচ্চিত্রের নাম ও ডাউনলোড লিংক দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


