নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় কাজটা করেছিলাম। আমার এক পরিচিত বড় ভাই বললেন, একটা ইতিবাচক প্রচারণা চালানোর জন্য ৩ মিনিটের ভিডিও নির্মাণ করে দিতে হবে। রাতে আলাপ হল। আমি সঙ্গে সঙ্গে রাজি হলাম। তারপর সকালে শুটিং করলাম হ্যান্ডিক্যামে। দু'ঘণ্টার শুটিং শেষে তিন ঘণ্টার এডিটিং। কোন স্ক্রিপ্ট নাই। সরাসরি তৈরি হল একটা প্রচারণামূলক ভিডিও। অভিনয় করলাম আমরা তিন জন। প্রার্থী হিসেবে অভিনয় করল আমার বন্ধু মোশারফ খোকন। আমি করলাম বড় মাস্তান চরিত্রটি। আর আমার অভিনয় স্কুলের ছাত্র অপু অভিনয় করল পাতি মাস্তান চরিত্রে। আর বাকি চরিত্রগুলো একেবারে নতুন মানুষ দিয়ে করানো হল। ইচ্ছা ছিল আপলোড করে ব্লগে শেয়ার করব। কিন্তু স্লো লাইনের জন্য পারি নাই। অবশেষে আজ সকালে আপলোড দিলাম ইউটিউবে। বিকাল ৩ টায় আপলোড শেষ হল। একটা উরাধুরা কাজ। ভালো লাগার কথা না। তারপরও যদি কারো ভালো লাগে, তবে সেটা আমার সৌভাগ্য।
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন