somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টি আকর্ষনঃ এই মূহুর্তে যা যা আমরা চাচ্ছি আপনাদের কাছে, রানা প্লাজায় নিয়ে যাবার জন্যে।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানি, খাবার ও রক্ত পর্যাপ্ত পরিমানে আছে দূর্গতদের জন্যে।

এই মূহুর্তে যা সবচে' প্র্য়োজন তা হল কাটিং টুলস। কমপক্ষে আড়াই ফুট ব্যাসের গর্ত করে করে জীবিতদের উদ্ধার করা্র জন্যে।

রিহ্যাব থেকে বেশ কিছু কাটিং টুলস ওখানে গেছে। আরো প্রয়োজন।

আজ বিকেল সাড়ে চারটায় একটা গাড়ি কাটিং টুলস নিয়ে বনানীর ৪ নম্বর রাস্তা, বাড়ি # ১০৫, ব্লক-এ থেকে সাভারে যাবে। কাল সকাল ৮ টায় আরেকটি গাড়ি যাবেঃ

যদি কেউ কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫' ও ১০ ' দেয়াল কাটা যায়) পাঠাতে আগ্রহী হন তবে নীচের ঠিকানায় অনুগ্রহ করে যোগাযো করুনঃ

Design Alliance Ltd
http://www.designallianceltd.com/
House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.

যোগাযোগঃ

১। সফিকুর রহমান, অফিস এসিস্টেন্টঃ 01714787824
২। রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষকঃ 01718194950

এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারেনঃ ত্রিশোনকুঃ 01979700009, 01715036547.

দুর্ঘটনাস্থলে ত্রাণ কাজে নিয়োজিতদের কাছ থেকে ওখানে এ মূহুর্তে প্র্য়োজনীয় জিনিসগুলোর তালিকা পাওয়া গেছে কিছুক্ষণ হল(যা আমরা নিয়ে যাবো এবং যা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন) তালিকাটি নীচে দেয়া হল (প্রয়োজনের অগ্রগন্যতা অনুযায়ী):

১। কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫' ও ১০ ' দেয়াল কাটা যায়) ।
২। বৈদ্যুতিক তারো, তার টেনে বাতি জ্বালানো ও টুলস চালানোর জন্যে।
৩। টর্চ লাইট (গতকাল পর্যাপ্ত পরিমানে ছিল আজ খুঁজে
পাওয়া যাচ্ছে না)।
৪। অক্সিজেন বহনের জন্যে প্লাস্টিক পাইপ।
৫। সেইফটি গগলস, ধাতব সামগ্রী কাটার সময়ে প্রয়োজন।
৬। ডিসপোজেবল মেডিক্যাল গ্লাভস।
৭। এয়ার ফ্রেসেনার (ওখানে মানুষ পঁচার প্রচন্ড দুর্গন্ধে ত্রাণ
কাজে নিয়োজিতদের কাজ করতে বেগ পেতে হচ্ছে)।
৮। ডেটল (স্যাভলনের চেয়ে কার্যকরী)।
৯। সাবান।

মনে রাখবেন বাহাত্তর ঘন্টা পার হতে খুব বেশি সময় নেই। সে সময়ের পর আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা নেই।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×