বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আজ আমাদের ঘরের মাঠে, তার উপর আমাদের বাংলাদেশ শুধু বিশ্বকাপ খেলছে না, এইবার হট ফেবারিট,দুইয়ে দুইয়ে চার মিলাতে পারলে কাপ পর্যন্ত নিয়ে নিতে পারব আমরা।ফেসবুক বা ব্লগ এ দেখছি একটা কথা আমরা কেন বাড়ির ছাদে ছাদে পতাকা উড়াচ্ছি না। কেন উড়াচ্ছি না সে নিয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত আছে।
প্রথমত ফুটবল বিশ্বকাপের সময় আমরা কেউ ছিলাম ব্রাজিল,কেউ আর্জেন্টিনা,কেউ ফ্রান্স তো কেউ স্পেন। তাই নিজেদের সাপোর্ট দেখাতে পতাকা উড়াচ্ছিলাম। কিন্তু ক্রিকেটে আজ আমরা সবাই বাংলাদেশ( কিছু ছাগু বা ভাদার কথা বাদ দিলে)। আমাদের হৃদয়ে বাংলাদেশ,৪০০ রান করলেও বাংলাদেশ,৪০ রান করলেও বাংলাদেশ। তাই আলাদা ভাবে দেশের পতাকা উড়ানোর কি দরকার? এর চাইতে দলের জন্য দোয়া শুভকামনা অনেক বেশি প্রয়োজন।
তাছাড়া ফুটবল বিশ্বকাপের সময় পতাকা উড়াচ্ছিলাম তার ছিল না কোন মাপ,দিন রাত ঝড় বৃষ্টি পতাকা টাঙ্গানো ছিল,ছিড়ে গেছে,ময়লা লেগেছে ভ্রুক্ষেপ করিনি, কিন্তু ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া পতাকার মর্যাদা অনেক। সেই পতাকা উড়ানোর সময় তার এতটুকু সম্মান যাতে হানি না হয় তার প্রতি খেয়াল রাখতে হবে যা হয়ত আমরা রাখতে পারব না ।
তাছাড়া আমাদের পতাকা উড়ানোর ব্যাপারে অনেক নিয়ম নীতি আছে। সেইগুলো মেনে চলে পতাকা উড়ানো একটু কঠিন। তবে সরকার যদি ঘোষনা দেয় বা নয়ম নীতি একটু পরিবর্তন করে তাহলে পতাকা উড়ানোর জন্য একপায়ে খাঁড়া আমরা গোটা জাতি।
পরিশেষে বলতে চায় যারা বাংলাদেশ পতাকা উড়াবেন তাঁদের প্রতি অনুরোধ পতাকার যাতে কোন প্রকার অসম্মান না হয় সে দিকে খেয়াল রাখবেন।
(লেখার কথাগুলো আমার ব্যক্তিগত। লেখায় আমার জানার বা বুঝার ভুল থাকলে আমি ক্ষমা প্রার্থী।)
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


