আপডেট(২৪/০৭/২০১১)
নতুন চ্যাট সাইডবারের ভাল সমাধান পাওয়া গেছে। পুরোনো চ্যাট অপঅশনে ফিরে যেতে ব্লগার নোবেলবিজয়ী_টিপু এই লেখাটি পড়ুন।
কিছুদিন হল ফেসবুকের চ্যাট সিস্টেমে পরিবর্তন এসেছে। আগে ফেসবুক হোমপেজের নিচে চ্যাট অপশনে আপনার কতজন ফ্রেন্ড অনলাইন এ আছে তা দেখাত এবং সেখানে ক্লিক করলে অনলাইনে থাকা সব বন্ধুর লিস্ট দেখাত।
কিন্তু নতুন সিস্টেমে আপনার ফেসবুক হোমপেজের ডান পাশে সবসময় একটা চ্যাট সাইডবার থাকবে যেখানে কয়েকজন দেখাবে। ফেসবুকের ভাষায় যাদের সাথে আপনার ফেসবুকে কথাবার্তা বেশি হয় শুধুমাত্র তাদের কে দেখাবে। নিচে অবশ্য সার্চ বক্স আছে যেখানে নাম টাইপ করলে আপনার বন্ধুটি অনলাইন না অফলাইন তাও দেখাবে।
কিন্তু নতুন এই চ্যাট সিস্টেম নিয়ে অনেকেই বিরক্ত। কারন এইখানে অনলাইন এ ২০ জন থাকলেও দেখায় ১০ জন কে। এই নিয়ে মার্ক জুকারবার্গ এর পেজে নানান দেশের লোক চিল্লাফাল্লা করছে পুরাতন সিস্টেমে ফিরে যাওয়ার জন্য। এখন পর্যন্ত পুরানো তে ফিরে যাওয়ার কোন অপশন ও আসেনি।
তবে নতুন এই সিস্টেমের কারনে ফেসবুকে কারা অনলাইন এ আছে তাদের সবাই কে দেখতে পাবার জন্য আপনি পপ চ্যাট অপশনটি ব্যবহার করতে পারেন। এতে সক অনলাইন ফ্রেন্ড কে একসাথে দেখতে পারবেন তবে At a time একজনের সাথে চ্যাট করতে পারবেন। পপ চ্যাট ব্যবহার করার জন্য লগ ইন অবস্থায় ভিজিট করুন পপ চ্যাট (https://www.facebook.com/presence/popout.php) তে। লিঙ্কটি নতুন ট্যাবে খুলে আপনি সকল অনলাইন ফ্রেন্ড কে দেখতে পারবেন। এই লিস্ট থেকে অনলাইন ফ্রেন্ড দের কে দেখে অন্য ট্যাব এ যেয়ে মনখুলে চ্যাট করুন।
বিঃদ্রঃ যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। ব্লগের টেকি ভাইরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১১ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





