১৮+ কৌতুক ব্লগে অনেক পড়লেন এইবার কিছু ১৮- কৌতুক পড়েন। হাসি না পেলে বা কমন পড়লে কোন মাত্রায় আমি দায়ী নয়।
১)এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে গাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। যেই ভাবা সেই কাজ। গাবলু সোজা আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ছয়জনকে বাইরে বের করে আনল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাবলুকে ধরে নিয়ে গেল। পরে তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘গাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি।’
কথা শুনে পুলিশ রেগে টং
২) ইংরেজি ক্লাসে শিক্ষক ও সঞ্জু—
শিক্ষক: সঞ্জু, বলো তো ‘এইট’ এর অর্ধেক কত হয়?
সঞ্জু: স্যার, লম্বায় না আড়াআড়িভাবে বলব?
শিক্ষক: মানে কী?
সঞ্জু: স্যার, লম্বায় অর্ধেক হলে হয় 3, আর পাশাপাশিভাবে অর্ধেক করলে হয় 0
৩)রমজান মাস...
হাবলু রোজা রেখেছে...কিন্তু প্রচণ্ড ক্ষুধা-তৃষ্ণায় কাতর হাবলু...
ফোন দিল FM 420.0 তে...
আর.জে.:বলুন,আপনার জন্য কী Play করব?
হাবলুঃ মাগরিবের আযান Please
৪)এক ব্যক্তি ভাগ্যের সন্ধানে জ্যাতিষীর কাছে হাত দেখাতে গিয়েছে। সেই ব্যক্তির হাত দেখে জ্যোতিষী বলছে...............
জ্যোতিষী: আপনার জীবনে ১৩ নারীর আগমন ঘটবে।
...ব্যক্তি: (মহাখুশিতে) তাই নাকি
জ্যোতিষী: বেশি খুশি হইয়েন না।
ব্যক্তি: কেন?
জ্যোতিষী: কারন ১৩ নারীর একজন আপনার বিবি আর বাকিগুলা আপনার কন্যা
৫)ছেলে মেয়ে গাড়িতে যাচ্ছে
মেয়েঃ আমরা কোথায় জাচ্ছি??
ছেলেঃ লং ড্রাইভে!!
মেয়েঃ ওয়াও... ইস আগে বললে না কেন কোথায় যাচ্ছি, তাহলে আর একটু সেজেগুজে আসতাম!!!
ছেলেঃ “আগে কেমনে কমু। এখন ই দেখলাম ব্রেক কাম করে না
ইয়া সবচেয়ে বড় কৌতুক হচ্ছে সবগুলো কৌতুক আমার ফেসবুকের ফ্রেন্ডদের পোষ্ট হতে সংগৃহীত। আমি কেবল মাত্র ব্লগে শেয়ারকারী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


