somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেজ এডমিনের বিয়ে…( ছোট গল্প)

১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গল্পটা বন্ধুদের জন্য বানানো,জানি না কেমন লাগবে আপনাদের, সাহস করে দিয়ে দিলাম)

২০২০ সাল। Engr. A N Faisal Ahmed বিয়ে করতে যাচ্ছেন, শিল্পপতির মেয়ে, মেয়ে রাজি, ছেলে রাজি, ছেলের বাসা তো ছেলে সমন্ধে ভাবা ছেড়েই দিয়েছে এখন বাকি খালি শিল্পপতি বাবা কে কনভিন্স করা। শিল্পপতি সাহেব সন্ধ্যায় টাইম দিলেন। ফয়সাল ভাবছে একা যেয়ে তো হবে নাহ সাথে কাউকে নিয়ে যায়, কাকে নিয়ে যাব ভাবতে ভাবতে মনে পড়ল বিশ্ববিদ্যালয় জীবনের তার তিন লাফাঙ্গা বন্ধুর কথা। বন্ধু তিনজন কে ডেকে বলল খুব তো শালা ভার্সিটি লাইফে বোলচাল দিতি, এখন তো ইঞ্জিনিয়ার হইছস, দ্যাখ আমার প্রবলেম টা ম্যানেজ করতে পারিস কিনা। বন্ধু তিনটা হচ্ছে , Ashiqur Rahman Amit , Hasan Kamrul & Rafsan Jany। রাফসান আর অমিত সাথে যেতে রাজি হলেও হাসান একটু গাইগুই করছিল, শেষে তিনজন মিলে হাল্কা ধোলাই দিতে যেতে রাজি হল।

সন্ধ্যায় সময় ৪ জনে শিল্পপতির রুমে।
ফয়সালঃ আংকেল এরা হচ্ছে...
শিল্পপতিঃ ভারিক্কি চালে , "লেঠট মি গেসস"
(রাফসান কে দেখিয়ে) তুমি নিশ্চয় ফয়সালের ছোট ভাই?
(অমিত কে দেখিয়ে) ওহ আপনি মনে হয় ফয়সালের চাচা বা মামা জাতীয় কেউ
(হাসান কে দেখিয়ে) আর তুমি কি হে????

ফয়সালঃ আংকেল এরা সবাই আমার বন্ধু, আমরা একটু বসি?
শিল্পপতিঃ ওহ তা কি বলব বস।
এমন সময় নাস্তার বাটির শব্দ আসতে দেখে অমিত একটু খুশি হল, কিন্তু একি? ৪ টা গ্লাসে পানি নিয়ে এসেছে বাটলার।
শিল্পপতিঃ পানি খাও। তা বাবা ফয়সাল তুমি কি কর?
অমিতঃ আংকেল ফয়সাল তো ইঞ্জিনিয়ার, তাও রুয়েট থেকে পাস করা। আংকেল রুয়েট বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে অন্যতম।১৯৬৪ সালে...
শিল্পপতিঃ আহ থামো। আমি জানি সে ইঞ্জিনিয়ার কিন্তু সে কি করে?
ফয়সালঃআংকেল আমি আসলে...
শিল্পপতিঃ কি তুমি বেকার নাকি?
রাফসানঃ আংকেল ঐ আসলে ফেসবুকে?
শিল্পপতিঃ ফেসবুকের ডেভলোপার? বাহ বেশ তো
হাসানঃ (হাসতে হাসতে গড়িয়ে যাওয়া অবস্থা) ডেভলোপার হা হা ফেসবুক ডেভলোপার হা হা
শিল্পপতিঃ ছেলেটার কি অসুখ আছে নাকি হাসছে কেন এইভাবে?
রাফসান রুমমেট হওয়ার সুবাদের কোন মতে শান্ত করল হাসান কে...
হাসানঃ আসলে আংকেল ঐ ফেসবুকে ফ্যান পেজ চালায়...
শিল্পপতিঃ কি ফালতু সব ফ্যান পেজ...
ফয়সালঃ (ফ্যান পেজের বিজ্ঞাপন এর মত করে) ফেসবুকে ফ্যান পেজ আছে অনেক, কিন্তু তার মধ্যে দুই তিনটা নিয়মিত আপডেট দেয়...
অমিতঃ থাম শালা! শিল্পপতি সাহেব আপনি কি জানেন ওর হাতে এখন ভার্চুয়ালী কত লোক?
শিল্পপতিঃ কত?
অমিতঃ প্রায় ত্রিশ লক্ষ
হাসানঃ এর মধ্যে আছে Xtra ordinary ছবি, এক সময় ভাল ছাত্র ছিলাম, ...(অগনিত নাম বলতেই থাকে)
রাফসানঃ আংকেল তার মধ্যে আপনি নিশ্চয় দুইটা একটা তে লাইক মারেন? ঠিক নাহ???
ফয়সালঃ হা আংকেল আপনি আমার অনেক পেজে লাইক মেরেছেন
হাসানঃ চিন্তা করতে পারেন আপনি পেজের এডমিন কে জামাই হিসেবে পাচ্ছেন?
শিল্পপতিঃ (অনেকক্ষন ভেবে ) তা তো বুঝলাম হে কিন্তু পেজ দিয়ে কি আর আমার মেয়ের সংসার চলবে?
ফয়সালঃ আংকেল চিন্তা করবেন নাহ, চৌধুরী সাহেবের মেজ ছেলে ৩ লক্ষ টাকা দিয়ে আমার তিনটা পেজ কিনতে চেয়েছে , আমি না হয়...
অমিতঃ আংকেল আপনি কিসের চিন্তা করছেন ,ইউ হ্যাভ ফাউন্ড আ গোল্ড মাইন ফর ইউর কোম্ফানী
শিল্পপতিঃ কি করে?
অমিতঃ দেখেন ভার্চুয়ালী বিজ্ঞাপন দিতে আপনার কত খরচ হয় তাও প্রোডাক্ট ঠিক মত সেল হয় না
শিল্পপতিঃ হুম...
রাফসানঃ বিজ্ঞাপন দেওয়ার কাজ গুলো ফয়সাল করে দেবে...
অমিতঃ নিয়মিত ওর পেজে থাকবে আপনার কোম্পানীর প্রোডাক্ট...
হাসানঃ কত সহজে আপনি পৌছে যাবেন ৩০ লক্ষ লোকের কাছে, একদম খরচ বিহীন!!
ফয়সালঃ (এতক্ষন চুপ থেকে হঠাৎ উত্তেজিত হয়ে) আংকেললললল আপনার মেয়ে কে পেলে আমি ভবিষ্যতে ৩০ লক্ষ ফ্যান থেকে ৩ কোটি ফ্যানে নিয়ে যাব ইনশাল্লাহ...
অমিত,হাসান,রাফসানঃ (একসাথে) আংকেল তাহলে আর দেরি কেন????
শিল্পপতি সাহেবঃ (অনেকক্ষন পর তার গম্ভীর্য ভাব একটু দূর করে) তাহলে আমি রাজী!!!

----------------------------------------------------------------------------
তারপর? তারপর কি হল? জানতে চান? আল্লাহ বাচিয়ে রাখলে ২০২০ সালে জানতে পারবেন।


©আশিকুর অমিত
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×