somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জরুরী কিছু ফেসবুক ইভেন্টঃ ফেসবুকে হরতাল, গোয়িং ব্ল্যাক আউট আর দুই নেত্রী্র সংলাপের দাবীতে অনশন

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা ব্লগে আসেন, মোটামুটি ফেসবুকের সব ইভেন্টের কথায় জানেন। তবুও কেউ যদি জেনে না থাকে সে উদ্দেশ্য এইটা লিখা। মার্চ মাসেই তিনটা চমৎকার ইভেন্ট রয়েছে ফেসবুকে, যা একদিকে চমৎকার আরেকদিকে অতীব দরকারি! সবচেয়ে বড় কথা ঘরে বসে থেকে আপনি এই ইভেন্টে ভূমিকা রাখতে পারবেন।

২৩ শে মার্চ রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত পালিত হবে হরতালের প্রতিবাদে ফেসবুকে হরতাল! রাজনৈতিক দল গুলো নিজের ইচ্ছা মত হরতাল দেয়, হরতালে ভাঙচুর করে। বিপদে পড়ে সাধারন পাবলিক মানে আমরা। তাদের এই কর্মকান্ডের বিরুদ্ধে ছোট্ট একটা প্রতিবাদ জানাতে ফেসবুকে হরতাল। ২৩ মার্চ রাত ৯ টা থেকে ১০ টা, এক ঘণ্টার ফেসবুক হরতাল! এই সময় আমরা ফেসবুকে কোনো পোস্ট করব না। তবে পিকেটিং চলবে। কেউ কোনো পোস্ট দিলে আমরা শুধু নিচে কমেন্টে লিখে অনুরোধ করব পোস্টটা সরিয়ে নিতে। এই ইভেন্টের দুজন হোস্ট হলেন, Rajib Hasan এবং পাভেল মহিতুল আলম

২৫শে মার্চের ইভেন্ট আরো তাৎপর্য পূর্ন। ইভেন্টের নাম গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড (অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম) ১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাত্রিতে নিহতদের স্মরনে এই ইভেন্ট টি খোলা হয়েছে। তাদের স্মরনে ফেসবুকে ব্ল্যাক আউট করা হবে। অর্থাৎ ২৫ শে মার্চ আমরা ৫মিনিট (রাত ১১ টা ৫৫ থেকে ১২ টা পর্যন্ত) ব্লাকআউট করবো। ঘরের সকল আলো নিভিয়ে দেব। নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেব। সামনে থাকা কম্পিউটার/ল্যাপটপ বন্ধ করে দেব। ১৫ টি মিনিট কাটাবো আমরা অন্ধকারে, নিহতের প্রতি সম্মানার্থে

ইভেন্টের কর্মসূচী গুলো হল
-বাসার/অফিসের যেকোনো বাতি নিভিয়ে দিন ১৫ মিনিটের জন্য।
-বন্ধ রাখুন কম্পিউটারের মনিটরও ।
-বন্ধ রাখুন ফেসবুকিং সহ সকল ব্রাউজিং ।
-কালো করে দিন আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবি ।

ইভেন্টের হোস্ট হচ্ছেন আমাদের পরিচিত ব্লগার দূর্যোধন এবং সিডাটিভ হিপ্নোটিক্স

৩য় ইভেন্ট টি বর্তমান সময়ের জন্য আসলেই দরকার। আমরা জানি আমাদের রাজনীতিতে দুই নেত্রীর প্রভাব এবং অবদান। তারা দুজনে যদি সংলাপে বসেন তাহলে হয়ত সব সমস্যার সমাধান না হলেও বেশ কিছু সমস্যার সমাধান আসবে। তারই জন্য এই ইভেন্ট "দুই নেত্রীর সংলাপের দাবিতে ৭১ ঘন্টা অনশন" ২৭ শে মার্চ সকাল ৭ টায় জাতীয় সংসদ ভবনের সামনে ৭ জন আমজনতা বসবেন ৭১ ঘন্টার অনশনে। তাদের একমাত্র দাবি সংঘাত নয় বরং দুই নেত্রীর সংলাপ, অন্তত একবার মুখ দেখাদেখি হোক । এই ইভেন্টে অনশগ্রহনের জন্য আপনাকে অনশন করতে হবে নাহ, জাস্ট গোয়িং ক্লিক করে সেই সাতজন কে উৎসাহ দিবেন, তাদের দাবীর প্রতি জানাবেন আপনার সমর্থন। ইভেন্টের আয়োজক "আমজনতা" গ্রুপ

ইভেন্ট গুলোতে অনেকেই যোগ দিয়েছেন, যারা যোগ দেননি আশা করি যোগ দিবেন। ইভেন্ট সম্পর্কে যেকোন প্রশ্ন ইভেন্ট লিংকে যেয়ে জিজ্ঞেস্ক অরতে পারবেন। বিস্তারিত সেখানেই পাবেন। একটা কথা বলে রাখি এই ইভেন্ট গুলো কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে নাহ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

শায়খে আকবর মহিউদ্দিন ইবন আরাবি (রহ: ) - এর বয়ানে সাওম পালনের ভিন্নতর অর্থ

লিখেছেন সাজিদ উল হক আবির, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের রোজা পালন করছে। রমজান আর রোজা বলতেই আমাদের মতো সাধারণ মুসলিমদের মনে কোন কোন শব্দ হুট করে চলে আসে? ইফতার, সেহরি, দিনে রোজা, রাতে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গল্প 'মধ্যবর্তিনী'র রিভিউ

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯



স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে।
মাঝখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। অর্থ্যাত দূরত্ব! দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। তাদের মধ্যে ভালোবাসা নেই। এরকমই একটা গল্প 'মধ্যবর্তিনী'। লিখেছেন গ্রেট রবীন্দ্রনাথ।... ...বাকিটুকু পড়ুন

জেনএক্স ক্রনিকেলস - পুঠিয়া রাজবাড়ি।

লিখেছেন মনিরা সুলতানা, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৮


ঢাকা থেকে রাজশাহী শহর যাচ্ছেন, আপনার হাতে দুই ঘণ্টা সময় আছে আপনি কী করবেন? রাজশাহী সিল্ক শপিং নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ ডুব দেবেন ? একজন ভ্রমণ পিপাসু হিসেবে আমি আজ... ...বাকিটুকু পড়ুন

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

×