হিজাব নিয়ে আমি এর আগে লিখেছি আজও তারই ধারাবাহিকতায় লিখতে বসেছি যদিও আজ শুধু বোনদের নয় সমগ্র জাতিকে আহবান করে লিখছি। বিশেষ করে যারা পরচর্চা করেন যাকে বাংলায় বলে সমালোচনা তাদের জন্য।
আমারই নিকট আত্নীয় একবোন সম্প্রতি হিজাব পড়া শুরু করেছে।হিজাব বলতে শুধু বাহ্যিক পোশাক নয় তার মনকেও সে ইসলামের পথে পুরোপুরি সন্নিবেশ করতে সক্ষম হয়েছে। বলা বাহুল্য সে ও তার পরিবার অল্প কিছুদিনের মাঝে আমেরিকায় পাড়ি জমাবে।আমার এই বোনটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ।তার চলা ধরায় আধুনিকতার কমতি ছিল না কখনই। কিন্তু হঠাৎই বদলে গেল আমার এই বোনটি ।যদিও আমার মামা হাজী ,নামাজী কিন্তু পর্দার ব্যাপারে কখনই কাউকে জোর করেন নি ।তার উপযুক্ত শিক্ষা ও আল্লাহর অশেষ রহমতে আমার বোনটি পুরোদমে পর্দা করা শুরু করেছে।
এবার আশা যাক সমস্যা নিয়ে কেন আমি আজ লিখতে বসেছি।আমি লিখতে বসেছি এজন্য যে আমরা এই বাঙ্গালিরা কবে বদলাবো ? কবে ভালোকে ভালো হিসেবে মেনে নিব? কবে আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাব ? আমরা সমালোচনা করি ,সমালোচনা তখনি উত্তম যখন তা গঠনমূলক হয়। কিন্তু যদি তা হেনস্থ করার জন্য হয় তবে পরচর্চা হয়ে যায়।
সমাজের মানুষ কি বলছে শুনবেন?
"ঢং ! আমেরিকা যাবে তো তাই যাওয়ার আগে আমাদের ঢং দেখিয়ে যাচ্ছে !
ঘোমটার নিছে ...নাচে !
দুইদিনের...
দেখা যাবে কয়দিন থাকে? "
এসব সমালোচনা কখনোই গ্রহণযোগ্য নয় ।কেন আমরাকি পারি না নিজেরা পর্দা করি বা না করি পর্দার সঠিক বিধান জেনে সমালোচনা করতে? আমরা কি পারি না আমাদের মা বোনদের পর্দার ব্যাপারে সতর্ক করতে পবিত্র কোরআনে যেভাবে বলা হয়েছে?
সূরা নুর এর আয়াত-৩১ এ এইভাবে,
"ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।"
আর কিছু না পারি এটুকুত অন্তত পারি আমাদের পর্দানশীল বোনদের উৎসাহিত করতে। আল্লাহ্ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।
বিঃদ্রঃ আবারও অনেক তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে লিখে ফেললাম।লেখা মানসম্মত করার আপ্রাণ চেষ্টা করেছি,তাও করতে পারি নি।ব্লগে নতুন তাই ভুল গুলি শুধরে দিলে আজীবন কৃতজ্ঞ থাকব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


