somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মিন্টু
এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।n

সিলেট পর্ব ১

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটের ইতিহাসকে কয়েকটি বিভাগে ভাগ করা যেতে পারে যেমনঃ প্রাচীন অধিবাসী বিবরণ, ঐতিহাসিক বিবরণ, প্রাচীন রাজ্য সমুহ, আর্য যুগ, মোসলমান শাসিত আমল, মোগল আমল, ব্রিটিস আমল, পাকিস্তানে অর্ন্তভুক্তি, মুক্তি যুদ্ধ এবং বাংলাদেশ । সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাংশের সিলেট বিভাগ বোজানো হয় যদওি ঐতিহাসিক সিলেট অঞ্চলের কিছু অংশ ১৯৪৭ সাল ধেকে ভারতের আসাম রাজ্যের অঙ্গীভূত হয়ে আছে ।
প্রাচীনকালে অস্ট্রেলীয়া দ্রাবিড় মঙ্গোলীয়সহ বিভিন্ন জাতিগোষ্ঠী সিলেট বিভাগে বাস করতেন । আর এর প্রমাণ হিসেবে এই অঞ্চলের বেড়ে ওঠা গৌরবময় প্রাচীন কৃষি সভ্যতাকে ধরা হয়ে থাকে । ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী এই বিভাগীয় অঞ্চলের প্রাচীনত্বের স্বীকৃতি দিয়েছেন । নৃবিজ্ঞানের সূত্রে বলা যায় ভাষাগত দিক দিয়ে বিবেচনায়ও বলা হয়ে থাকে আদি অস্ট্রেলীয়াদের কথ্য ভাষার সাথে এখানকার আঞ্চলিক ভাষারও একটা মিল আছে । কুড়ি বিশ-সংখ্যা ও গন্ডা চার-সংখ্যা এবং নুন -লবণ, মিঠাই- মিষ্টী বিভিন্ন সিলেটের মানুষের মুখের বা আংচলিক ভাষা । এবং যাহা আদি অস্ট্রেলীয়াদের ভাষা হিসেবেও ধরা হয় । অস্ট্রেলীয়দের পরে কৃষিনির্ভর মঙ্গোলীয়দের এই অঞ্চলে আগমন ঘটে এবং কৃষিকর্মের মাধ্যমে তারা একে অন্যের সাথে মিশে যায় ।
অস্ট্রেলীয়দের আগমনের কিছু বছর পরেই এই অঞ্চলে মঙ্গোলীয়রা এবং আলপীয়রা আসেন ও বসবাস করেন । তার পর থেকেই উক্ত জাতিগোষ্ঠীগুলো একে অন্যের সাথে মিশে যান এবং মিলেমিশে এক সঙ্গে বসবাস শুরু করেন ।
উল্লেখিত আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের ভিত্তিতে মনে করা হয় আদি অস্ট্রেলীয় দ্রাবিড়, মঙ্গোলীয়দের থেকে বেড়ে উঠেছে সিলেট বিভাগের প্রাচীন জনপদ । শ্রীহট্ট বা সিলেট বিভাগে প্রাচীন কালে যে সব জাতিগোষ্টী বসবাস করতেন তাদের মধ্যে অনেকটি ছিল হিন্দুধর্ম্মাবলম্বী । যারা হিন্দু নয় তারা ভূত, বৃক্ষ অথবা পশুর উপাসনা করতেন । আবার বিভিন্ন সময়ে কেও কেও হিন্দু ধর্ম বর্জন করেছেন । উক্ত আদিবাসীদের মধ্যে কুকি, খাসিয়া ও ত্রিপরা, মণিপুরী এবং লালুং ইত্যাদি জাতিগোষ্ঠী প্রাচীন কাল থেকেই আগমন । অনুমানিক খ্রিস্টীয় চার শতকের পরে এদেশে আর্যজাতির আগমন ঘটে ছিল । আর্যদের পূর্বে কুকিরাই এই অঞ্চলের মালিক ছিলেন বলে ধারণ করা হয় । আর্যজাতি তাদেরকে বিতাড়িত করেছেন বলে জানা যায় । কুকিদের মধ্যে অনেকেই হিন্দু ধর্ম অবলম্বন করে হালাম বা ত্রিপরা বলে পরিচয় দিয়ে থাকেন ।
ইতিহাসে যে বিবরণ পাওয়া যায় ।
অচ্যূতচরণ চৌধুরী সহ ইতিহাসবিদেরা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ধারণা করে থাকেন গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের সমস্ত উত্তর ও পূর্ব অঞ্চল নিয়েই গঠিত ছিল প্রাচীন কামরুপ রাজ্য । যার অন্তরভুক্ত ছিল প্রাচীন শ্রীহট্ট অথবা সিলেট বিভাগটি । গ্রীক বণিকের বরাত দিয়ে বলা হয়ে থাকে গ্রীক বণিক টলেমির বাণিজ্য বিস্তার গ্রন্থের অনুবাদে বলা হয়েছে কিরাদিয়া অথবা কিরাত দেশের উত্তরে পার্শবর্তী দেশই প্রাচীন শ্রীহট্ট ভুমী । উল্লেখিত তথ্য অনুযায়ী শ্রীহট্ট বা সিলেট বিভাগকে একটি প্রাচীন জনপদ ধরা হত । আর প্রাচীন কামরুপ রাজ্যের অদিপতি ভগদত্ত রাজার উপ রাজধানী সিলেট বিভাগের লাউড় পর্বতে বিদ্যমান থাকা এই অঞ্চলের সর্ব প্রাচীন নিদর্শন ।শ্রীহট্ট অঞ্চলে জনশ্রুতি রয়েছে ও পৌরাণিক যুগে মহাভারত সমরে নিহত ভগদত্ত রাজা কামরুপ রাজ্যের শাসক ছিলেন । রাজা ভগদত্তের আমলে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আওতাধীন লাউড় অঞ্চলে কামরুপ রাজ্যের শাখা রাজধানী ছিল । লাউড় অঞ্চলে উচু একটি পাহাড় দেখাইয়া লোকে সেখানে রাজা ভগদত্তের রাজধানীর নির্দেশ করিয়া থাকেন । পৌরাণিক কালে কামরুপ রাজা ভগদত্ত এদেশে শ্রীহট্টে আসলে লাউড়ের রাজধানী হতে দিনারপুরের প্রাচীন বাণিজ্য ঘাটি বর্তমান দিনারপুর সদরঘাট পর্যন্ত নৌকায় ভ্রমন করতেন । লাউড় পাহাড়ের সুরঙ্গ স্থানে রাজা ভগদত্তের রাজ বাড়ী ছিল বলেও ধারণা করা হয়ে থাকে । সেই রাজ বাড়ীর ধ্বংসাবশেষ আজও বিদ্যমান আছে ।
প্রাচীনকালে হিন্দু রাজাদের দ্বারা সিলেট শাসন করা হয় যার কারান হিসেবে বা অনুমান করা হয় নিধনপুরে প্রাপ্ত ভাস্করভর্মনের তাম্রলিপি সহ ভাটেরায় প্রাপ্ত আরো দুই খানা ঐতিহাসিক তাম্রফলক । শ্রী যুক্ত স্বরুপ রায় শ্রীহট্ট ভূগোল এবং মৌলবী আহমদ সাহেব শ্রীহট্ট দর্পন পুস্তকে লিখেছেন উক্ত তাম্র ফলকদ্বয় পাঠে সাগর পশ্চিমে পদ পাওয়া যায় । পরবর্তি সময় প্রত্নতত্ববিদ ডঃ রাজেন্দ্র লাল মিত্র উক্ত ফলকদ্বয় পাঠ করে এদেশের পশ্চিমাংশে প্রাচীন কালে বিরাট সাগর বিদ্যমান ছিল বলেন । ঐতিহাসিক অচ্যুতচরন চৌধুরী ত্রিপুরার ইতিহাস গ্রন্থের বরাতে লেখছেন শ্রীহট্টের দক্ষিণ পশ্চিমাংশ ময়মনসিংহের পূর্বাংশ ও ত্রিপুরার উত্তর পশ্চিমাংশে পুরাকালে বৃহত্তর হ্নদ ছিল । পরে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় তাহা বরাট হয়ে ঢাকা ময়মনসিং এবং ত্রিপুরার সন্ধিস্থলে পরিণত হয় । যার ফলশ্রুতিতে খ্রিস্টীয় সপ্তম শতকের চীনা পর্যটক হিয়েং সাং এই অঞ্চল ভ্রমন করেন । শিলিচতলকে শ্রীহট্টকে সমদ্র নিকট বর্তী দেশ উল্লেখ করেন
গবেষনা এবং নৃতাত্ত্বিকভাবে ধরা হয় ব্রহ্মপুত্র উপত্যকায় আর্যজাতির আগমন কাল চতুর্থপঞ্চম শতকের সময় । ভারতবর্ষের আর্যযুগের শুরুতে যখন বঙ্গদেশে জনবসতি স্থাপনের প্রমাণ ছিলনা তখন সিলেট একটি দেশ হিসেবে খ্যাত ছিল । যখন রামায়ন লিখিত হয় তখন বঙ্গভূমী আর্যগণের কাছে এটি পরিচিত ছিল কিন্তু তখন মানুষ বাসযোগ্য ছিল না । সে সময় উত্তর পূর্ব বঙ্গই বঙ্গভূমী হিসেবে বাসযোগ্য ছিল অথবা বসবাস করতো ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×