somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মিন্টু
এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।n

চট্টগ্রামে তিন গ্রুপের ফাইটিং

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চট্টগ্রাম সরকারি কলেজ যুবলীগ-ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। চট্টগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বিজয় দিবসের আলোচনাসভায় বহিরাগত ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা প্রবেশ করে হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশের সামনে ছাত্রলীগ ক্যাডার টিনুর নেতৃত্বে একদল ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিহতের চেষ্টা করে। এ পর্যায়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা ছাত্র-ছাত্রীদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৪০ ছাত্রকে আটক করেছে।


সরেজমিন গিয়ে জানা যায়, আজ সকাল ১০ টা থেকে চট্টগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে ক্যাম্পাসে বিজয় দিবসের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। বেলা ১২ টার দিকে স্থানীয় যুবলীগ ক্যাডার টিনুর নেতৃত্বে একদল সন্ত্রাসী যুবলীগ-ছাত্রলীগের ব্যানারে কলেজের প্রধান গেটে অবস্থান নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এসময় তারা উস্কানিমূলক শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১২টার দিকে তারা গেইট টপকিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সাধারণ ছাত্ররা তাদের প্রতিহত করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ এসে ক্যাম্পাসে অবস্থান নেয়।


এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের শতাধিক ক্যাডার হলে প্রবেশ করে সাধারণ ছাত্রদের উপর হামলা চালায়। পরে পুলিশ হল তল্লাশী করে অন্তত ৪০ জনকে আটক করেছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ নয়া দিগন্তকে বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। নিরাপরাধদের ছেড়ে দেয়া হবে।বেলা ৪টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়।

তথ্যসূত্রঃ নয়াদিগন্ত
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×