somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গার্মেন্টস জীবন ১

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসসালামু আলাইকুম !
আমি একজন গার্মেন্টস শিল্পের লোক । গার্মেন্টস পেশায় আছি দশ বছরের উপরে । কিভাবে আমি এই পেশায় আসলাম সেই কাহিনী আপনাদের শোনাবো , তার আগে সামুর মত এত বড় ব্লগে নিশ্চয় আমার সহকর্মী অনেকেই আছেন । আমার এই পোস্ট দেখে থাকলে দয়া করে আওয়াজ দিয়েন বা আপনার পরিচিত কেও থাকলে লিংক দিয়েন , আনন্দিত হবো ! কারন আমাদের জাত ভাইদের কারো সাথে পরিচিত হলে মনে শান্তি পাই:D

২০০২ সালের ঘটনা ! ডিগ্রি পাশ করার পর চিন্তা করলাম জীবিকার জন্য কোন পেশা আমার জন্য উপযুক্ত । আমার মেধা, যোগ্যতা আর মামুর জোর সব মিলিয়ে হিসাব করে দেখলাম সরকারি হাই স্কুলে না হোক একটা বেসরকারি হাই স্কুলে সহকারি শিক্ষক হিসাবে চাকুরি ম্যানেজ করতে পারবো । তাই সব চিন্তা বাদ দিয়ে ২০০২ এর জুন মাসে ভর্তি হলাম ময়মনসিংহ ট্রিচার ট্রেনিং কলেজে । (এই কলেজ জীবনে কাহিনী অন্য দিন শেয়ার করবো )

২০০২ এর সেপ্টেম্ব্বর মাস ।একদিন আমার চাচাতো ভাই আমার হোস্টেলে এসে খবর দিল দাদা (গ্রেন্ড পা এর ছোট ভাই) তোর জন্য একটি চাকরি ঠিক করেছে , দাদার নাম্বার দিল যোগাযোগ করার জন্য । যে চাকরির জন্য এখনও বই-খাতা নিয়ে পড়ে আছি সেই চাকরিই যদি হয়ে যায় তাহলে আর অপেক্ষা কিসের
পরের দিনই দাদাকে ফোন করলাম , দাদা একটি ফোন নাম্বার দিলেন আর গাজীপুরে একটা ঠিকানা দিলেন । পরের দিনই রওনা হলাম সেই ঠিকানায় । তখনও জানি না কিসের চাকরি বা কি চাকরি ।
অপিসের বাহিরটা দেখে পছন্দ হলোনা ( তাতে কি আমার শুধু একটি চাকরি চাই) রিসিপশনে যেয়ে দাদা যার সাথে দেখা করতে বলেছে তার নাম উল্লেখ করে বললাম দেখা করতে চাই । সিকিউরিটি আংকেল বললেন স্যার বাহিরে আছে অপেক্ষা করুন । আমিও ধৈর্য্য নিয়ে বসলাম । কিন্তু আমার ধৈর্য্য শেষ হয়ে যায় কিন্তু তারা কোন কথা বলে না তাই সিকিউরিটি আংকেলকে বললাম স্যার কি এসেছে ? তিনি ভাব নিয়ে বললেন স্যার এখনও আসে নাই ।
দ্বিতীয় বার আংকেলকে কিছু না বলে বাহিরের দোকান থেকে দাদাকে ফোন দিলাম । ( তখন গ্রামীনের রেট ১০ টাক থেকে ৫ টাকায় নেমে এসেছে ) দাদা আমাকে বললেন তুই ৫ মিনিট পরে আবার আমাকে ফোন দে , আমি দেখতেছি । পরের বার দাদা আমাকে জানালেন কাদরি একটু বাহিরে আছে কিছুখনের মধ্যেই অপিসে আসবে তুই একটু অপেক্ষা কর । (এই কাদরি স্যার এর গল্প আর একদিন লিখবো) আবার গিয়ে রিসিপশনে বসলাম।
আমার মনে অনেক প্রশান্তি “আমার চাকরি হচ্ছে” ।

যাই হোক স্যার আসলে আমার ডাক পড়লো । একজন সিকিউরিটি আমাকে স্যার এর কাছে নিয়ে গেলেন । স্যারকে প্রথম দেখেই বুঝে ফেললাম স্যার একটি গুরুগম্ভীর মানুষ । কিন্তু পরে বুঝেছি আমার জীবনে দেখা সবচে রাশভারী মানুষ তিনি । স্যার আমার সাথে খুব ভালো করে কথা বললেন । ( স্যার একসময় আমার দাদার অধীনে চাকরি করতেন ) কিছুক্ষণ কথা বলার পর বললেন বায়ো ডাটা এনেছো ? আমি বললাম 'না' । কম্পিউটার জানো ? হ্যাঁ । এক কাজ করো । পাশের কম্পিউটার রুম থেকে তোমার বায়ো ডাটা প্রিন্ট করে নিয়ে আসো । তোমার চাকরির ইন্টারভিউ ও হবে বায়ো ডাটাও রেডি হয়ে যাবে ।
তিনি কম্পিউটার রুমের ( আই টি সেকশনের ) হান্নান ভাইকে ডাকলেন । ( হান্নান ভাই খুব ভালো মনের একজন মানুষ)




চলবে...
১৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×