somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন কথা-১১: টাকা সরানো (ছোট বেলায়)

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমার বয়স ৪.৫ বা ৫ বছর। একদিন বিছানায় লাফালাফি খেলছিলাম। হঠাৎ বিছানার কোনার দিকে তোষকের নিচে কিছু একটা উঁচু জিনিস পায়ে অনুভব করলাম। তোষক উল্টে দেখি নিচে একটি ৫০০টাকার মোটা বান্ডেল (তখন টাকার নোট চিনতাম না) এতো গুলো টাকা দেখে তো আমি অবাক কি করি। একবার ভাবলাম এখান থেকে একটি টাকা সরিয়ে রাখি পরে লজেন্স কিনে খাবো। কিন্তু টাকা গুলো শক্ত করে বান্ডেল বাঁধা ছিলো। তাই কি যেনো মনে করে সবগুলো টাকা সেখান থেকে সরিয়ে চাউলের ঝালাতে রেখে দেই।

বাবা তখন ছোটো খাটো ব্যবসা করতেন। সেদিন তিনি তার পুরো মূলধনটাই সেখানে রেখেছিলেন, পরের দিন মাল কিনবেন বলে।(তখনকার মনুষ আলমারির চেয়ে তোষকের নিচে টাকা রেখে বেশি নিরাপদ অনুভব করতো) সকাল ১০টার দিকে বাবা বাজার থেকে একজন লোক পাঠান মা'র কাছে টাকা নেবার জন্য। মা নির্দিষ্ট স্থানে টাকা না পেয়ে আশে পাশের জায়গাতেও খুঁজে না পেয়ে লোকটিকে বলেন বাবাকে বাড়িতে আসার জন্য। বাবা এসে সম্ভাব্য সকল স্থানে খুঁজে টাকা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। আর আমিও বোকাই ছিলাম নাকি সবকিছু দেখতেছি, বুঝতেছি আর চুপ করে আছি।

অবশেষে সব সন্দেহ এসে পড়ে বড় আপার উপর। আপা তখন ফাইভ কিম্বা সিক্স এ পড়ে। (আপা ছোট থেকেই দুরন্ত ও দুষ্ট প্রকৃতির ছিলেন।) বাবা রেগে গিয়ে মা কে বললেন "এখনই তোর মেয়ের স্কুলে যা, আর জিজ্ঞাসা কর টাকা নিয়েছে কিনা, নিলে কোথায় রেখেছে" মা কোনো উপায় না দেখে তার একমাত্র নীল শাড়িটি পড়ে আপার স্কুলে যাবার জন্য তৈরী হন। মা'র এই দুরবস্থা দেখে আমার চোখে পানি চলে আসে তবুও আসল ঘটনা বলতে পারি না।

মা স্কুল থেকে কি খবর নিয়ে আসবেন আমি আগেই জানতাম। মা যে পথে স্কুল থেকে ফিরে আসবেন আমি সেই রাস্তার পাশে বসে কাঁদতে থাকি। একসময় এক রাশ হতাশা নিয়ে মা স্কুল থেকে ফিরেন। আমি মাকে দেখে আনন্দিত হই। মা'র সাথে ঘরে এসে আমি টাকাটা বের করে দেই। টাকা পাওয়া গেছে শুনে বাবা দৌড়ে ঘরে আসেন এবং আমি টাকাটা খুঁজে পেয়েছি দেখে আদর করে আমাকে কোলে নেন, কিন্তু আমার মুখে তখন অপরাধীর ছাপ।

পরের দিন মা'কে সব ঘটনা খুলে বলি। কি ভাবে টাকা খুঁজে পেয়ে সরিয়ে রেখেছিলাম। ততখনে বাবার রাগ কমে গেছে এবং বয়স কম ছিলো বলে সেই যাত্রায় মাইর এর হাত থেকে বেঁচে যাই।;)
জীবন কথার বাকি গল্পগুলো এই বিভাগে
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×