আ.লীগের যুদ্ধাপরাধীদের কেন ধরা হচ্ছে না: খালেদা

রোববার বিবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
‘যুদ্ধাপরাধের বিচারে তার দল সরাসরি একটি পক্ষ নিচ্ছে’ বলে সরকার পক্ষ যে অভিযোগ তুলছে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কোন পক্ষ নিচ্ছি না। আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। তবে এই বিচার হতে হবে আন্তর্জাতিক মানের, হতে হবে নিরপেক্ষ। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বা যারা ওই সময় ক্রাইম করেছে তাদের বিচার আমরাও চাই।’
তিনি বলেন, ‘আমরা বলেছি- আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। সেখানেইতো তারা প্রথমেই পদ্ধতিগত ভুল করেছেন। যুদ্ধাপরাধী কারা ছিল । যুদ্ধাপরাধী ছিল ১৯৫ জন। তাদেরকে তো তারা ছেড়ে দিয়েছেন । তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেছেন । তারা (যুদ্ধাপরাধী) যদি আজ জেলখানায় খাকতো, তাহলে তারা বলতে পারতো যে অমুকে অমুকে আমাদের সাথে ছিল । অমুক দলের তমুক দলের অমুক নেতা তমুক নেতা আমাদের সহযোগিতা করেছে। আমরা বলেছি- আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, তা সে যে দলেরই হোক না কেন।’
‘ট্রাইব্যুনালের বিচারক সম্পর্কে নানা অভিযোগ আছে’ বলে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘তিনি বিতর্কিত ব্যক্তি এবং দেখা যাচ্ছে আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী রয়েছে। যারা সে সময় রাজাকার, আল বদরদের সহযোগিতা করেছে। তাদের নাম ধাম সব কিছু আছে। তাদের কেন ধরা হচ্ছে না?’
প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘এই প্রকল্পে বাংলাদেশের ক্ষতি হবে না বলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আশ্বাসে আমাদের ভরসা নেই। কেবল দু’দেশের বিশেষজ্ঞদের নিয়ে কোন যৌথ সমীক্ষার পর আমরা এ বিষয়ে আশ্বস্ত হতে পারি।’
‘তারেক রহমান কবে দেশে ফিরে আবার বিএনপির রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হবেন’ - এ প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘বন্দি অবস্থায় নির্যাতনে মিঃ রহমানের মেরুদণ্ডের হাড় এখনো বাঁকা হয়ে রয়েছে। তার মেরুদণ্ডের চিকিৎসা স্থগিত রাখার কোন সুযোগ নেই।’
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।