দশলাখ লোকের দ্বারা জাতীয় সংগীতের বিশ্বরেকর্ড করা যেতঃ ছাত্রশিবিরের দাবী
২৬ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দশলাখ লোকের সমাগম ঘটিয়ে জাতীয় সংগীতের বিশ্বরেকর্ড করা যেত বলে দাবী করেছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী আবু সালেহ ইয়াহইয়া।
তিনি আজ দুপুরে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই দাবী করেন। রাষ্ট্রীয় কোষাগারের ৯০ কোটি টাকা খরচ করে যে রেকর্ড অর্জন করেছে ছাত্রশিবিরকে দায়িত্ব দিলে বিনা পয়সায় ১০ লাখ লোকের সমাগম ঘটিয়ে এ রেকর্ড গড়া সম্ভব হতো বলেও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে দাবী করেন। আগামী ডিসেম্বরে ছাত্রশিবিরকে একবারের জন্য এ দায়িত্ব দিয়ে দেখার জন্যও তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন।
নীচে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
দুই লাখ ৫৪ হাজার ছয়শত ৮১ জন মিলে জাতীয় সঙ্গীত গেঁয়ে বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ। ষোলকোটি মানুষের মধ্যে এ সংখ্যা নিতান্তই কম। যে কোন দেশ খুব সহজেই ভেঙে দিতে পারে এ রেকর্ড। ব্যাপক প্রচার-প্রচারণা আর রাষ্ট্রীয় কোষাগারের ৯০ কোটি টাকা খরচ করে বাংলাদেশ অর্জন করলো এ কৃতিত্ব। যদি ছাত্রশিবিরকে এ আয়োজনের দায়িত্ব দেয়া হতো আর সময় দেয়া হতো মাত্র তিন দিন, তাহলে কমপক্ষে দশ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে বিশাল রেকর্ড গড়া সম্ভব হতো। আর খরচ..? রাষ্ট্রের এক টাকাও খরচ না করে একমাত্র শিবিরের পক্ষেই এমন কাজ করা সম্ভব। বিশ্বাস না হলে আগামী ষোল ডিসেম্বরে দায়িত্বটা একবার দিয়েই দেখেন না, কেমনে কি হয়……?
দেখুন এখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুন