সাধারন মেয়ের অসাধারন কাহিনী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইরম শর্মিলা চানু নাম টা অনেক বছর দেরিতে হলেও আজ মানুষের পরিচিত। ভারতবর্ষের মনিপুরে ইম্ফল থেকে কয়েক মাইল দূরে পাহার বেষ্টিত এক ছোট্ট শহর মালোম, এই শহরেই ১১ বছর আগে ঘটেছিল এক নৃশংস ঘটনা , ১০ জন সাধারন নিরিহ মানুষের রক্তে রাঙ্গা হয়েছিল মাটি ,রাইফেলধারী জওয়ান দের এনকাউন্টারে নিহত হন ১০জন মানুষ। ইম্ফলের ২৮ বছর বয়সী এক তরুণী তখন সম্পূর্ণ একা নামলেন এক যুদ্ধে এমন এক আইনের বিরুদ্ধে যা মনিপুরবাসীদের আতঙ্কিত করে রেখেছিল , আইনের নাম আফসপা মনিপুরে বিদ্রোহী দের দমনের জন্য আর্মড ফোরসেস অ্যাক্ট বা আফসফা জারি করা হয়। এই আইনের আড়ালে সশস্ত্র বাহিনীর কিছু জওয়ানদের হাতে অত্যাচারিত হতে থাকে সাধারন মানুষ , মহিলাদের ওপর নির্যাতন থেকে গুলি চালিয়ে খুন এই আইনের প্রভাবে সব কিছুই সহ্য করে নিতে হচ্ছে মনিপুরবাসিকে । এই আইনের বিরুদ্ধেই শর্মিলা ইরমের ক্লান্তিবিহিন সংগ্রাম , ২০০০সালে ৫ই নভেম্বর মালোম থেকে তিনি তাঁর অনশন আন্দোলন শুরু করেন, তিনি সিদ্ধান্ত নেন যতদিন না আফস্পার মত আইন প্রত্যাহৃত হচ্ছে তিনি নির্জলা অনশন করবেন , অনশনের কিছুদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করে নল দিয়ে বলপূর্বক খাওয়ানো হয় তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবার অনশন শুরু করেন তারপর থেকেই শুরু হয় ধারাবাহিক এক কাহিনী , বারবার তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে খাওয়ানো হয় তবু মানুষের জন্য ব্রতী মানুষ টি আবার অদম্য জেদ অপরিবর্তিত থাকে এই ভাবে কেটে গিয়েছে ১০ বছর, মানুষের জন্য এভাবে ত্যাগ স্বীকার কতজন পারে করতে ? জীবনের এতগুলো বছর শুধু জেলের অন্ধকারে আর হাসপাতালের ঘরে কাটাতে ? করেছেন ইরম শর্মিলা এবং আজো চলছে প্রতিবাদী এই নারীর সংগ্রাম এরমধ্যে অনেকেই অনশন কর্মসূচি গ্রহন করেছেন নানান কারনে মিডিয়ার সাহায্য , জনপ্রিয়তার বাড়াবাড়ি এসব ও দেখেছে সারা ভারতবর্ষ আর দেখেছে ইরম শর্মিলার মনিপুর যেখানে অপেক্ষায়ে দিন গুনছে মনিপুরবাসি সমস্ত মানুষ যেখানে আজও তাঁর মা অপেক্ষায়ে দিন গুনছে কবে তাঁর মেয়ে জয়ী হবে, বিদেশে অপেক্ষায়ে দিন গুনছে ডেসমন্ড কবে তাঁর ভালোবাসার নারী কে তিনি দেখতে পাবেন , কবে প্রত্যাহৃত হবে মারন আইন আফসপা । এক অদম্য জেদি মেয়ের প্রচন্ড ইচ্ছাশক্তি ধীরে ধীরে ছড়িয়ে পরেছে আজ সারাদেশ জুড়ে , নানা শহরে তাঁর সমর্থনে চলছে মিছিল আমাদের শহর কোলকাতাও পাশে উপলব্ধি করেছে প্রতিবাদী এই নারীর অসাধারনত্ব । তবু এখন শুধুই অপেক্ষা আর আশা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ইরোম শর্মিলার এই অবিরাম অহিংস আন্দোলন কবে বাধ্য করবে ভারত সরকারকে মনিপুরে আফসপা প্রত্যাহৃত করতে , উত্তর টা দেবে সময়, আপাতত শুধুই অপেক্ষা ।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।