somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরী নারীর সান্নিধ্যে পুরুষের মেধা কমে যায়!

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুন্দরীদের সান্নিধ্যে পুরুষের কাজের স্পৃহা বাড়ে কিংবা মেধার বিকাশ ঘটে এমন ধারণায় যারা এতদিন বিশ্বাসী ছিলেন তাদের আত্মবিশ্বাসে বিরাট এক ‘কুঠারাঘাত’ :-/ করেছেন নেদারল্যান্ডের একদল মনোবিজ্ঞানী। সর্বশেষ এক গবেষণায় তারা বলেছেন, সুন্দরীদের সান্নিধ্যে সময় কাটালে কিংবা দীর্ঘক্ষণ বাতচিত করলে পুরুষের মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর বেশ নেতিবাচক প্রভাব পড়ে। মজার ব্যাপার হচ্ছে, একই গবেষণায় দেখা গেছে যত হ্যান্ডসাম পুরুষ হোক না কেন তার সান্নিধ্য নারীদের মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারে না! এই গবেষণার ফল এক্সপেরিমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি জার্নালে প্রকাশ করা হয়েছে।

সুন্দরীদের সান্নিধ্য কেন পুরুষের মস্তিষ্কের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি করে এর ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলেছেন, পুরুষ জাতি জন্মগতভাবেই বাহ্যিক সৌন্দর্যের দিকে বেশি মাত্রায় নিবিষ্ট। হ্যান্ডসাম পুরুষের সান্নিধ্যে নারীর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব কেন পড়ে না এর ব্যাখ্যায় তারা বলেছেন, নারীরা জন্মগতভাবেই ‘প্র্যাকটিক্যাল’ হয় :-*। পুরুষের বাহ্যিক সৌন্দর্যকে তারা একমাত্র ‘গুণ’ বলে মনে করেন না। তাদের কাছে পুরুষের চারিত্রিক দৃঢ়তা বা স্বভাব, শারীরিক, মানসিক ও সামাজিক শক্তি, ক্যারিয়ার ইত্যাদিও গুরুত্ব পায়।

নেদারল্যান্ডের র‌্যাডবাউন্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখতে পান, একজন পুরুষ একজন সুন্দরী নারীর সান্নিধ্যে কিছুক্ষণ কাটানোর পর আই কিউ টেস্ট কিংবা যে কোন ধরনের পরীক্ষায় আগের চেয়ে ফল খারাপ করছেন! :(( মেয়েটি যত বেশি সুন্দরী, মেধার পরীক্ষায় ফলাফল তত বেশি খারাপ দেখা গেছে! বিজ্ঞানীরা তাদের গবেষণার ফল প্রকাশ করার আগে ৪০ দফা পরীক্ষা করেন। গবেষণায় যেসব প্রাপ্তবয়স্ক পুরুষ বা সুন্দরী নারীদের সাহায্য নেয়া হয়েছে তাদের আগেভাগে গবেষণার বিষয়বস্তু বুঝতে দেয়া হয়নি। প্রায় প্রতিবারই একই ফল লক্ষ্য করা গেছে; পুরুষটির মস্তিষ্ক আগের চেয়ে কম কাজ করছে আর মেয়েটির মেধার কাজের ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন আসেনি। ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির বিখ্যাত মনোবিজ্ঞানী ড. জর্জ ফিল্ডম্যান বলেন, যদি কোন পুরুষ কোন সুন্দরী মেয়ের সান্নিধ্যে গিয়ে কল্পনাতেও তাকে কাছে পেতে কিংবা মন জয় করতে চায় তবে তার নিজের অজান্তেই মস্তিষ্কের কোষগুলো ‘ওভারওয়ার্ক’ শুরু করে দেয়। তার কাছ থেকে সরে যাবার পর কোষগুলো ক্লান্ত থাকে; ফলে মস্তিষ্ক তার স্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করতে পারে না। তিনি আরো বলেন, কোন সুন্দরী মেয়ে কোন ছেলেকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে এক চান্সে মনে করতে পারা ছেলের সংখ্যা খুব কমই আছে! :P


ক্লিকান
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×