পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও তিন কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, আজিজ পাইপ ও সাউথইস্ট ব্যাংক। একই সঙ্গে এসব কোম্পানির মার্কেট লটও পরিবর্তন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ফু-ওয়াং সিরামিকের মার্কেট লট ৫০টি শেয়ারের পরিবর্তে ৫০০টি করা হবে। এজন্য কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। রেকর্ড ডেট ২৩ অক্টোবর।
অপরদিকে আজিজ পাইপের মার্কেট লট ৫টি শেয়ারের পরিবর্তে ৫০০টিতে রূপান্তর করা হবে। এজন্য কোম্পানিটি ইজিএম-এর তারিখ নির্ধারণ করেছে ২৭ নভেম্বর। রেকর্ড ডেট ২ নভেম্বর।
এছাড়া সাউথইস্ট ব্যাংকের মার্কেট লট ৫০টি শেয়ারের পরিবর্তে ২৫০টিতে রূপান্তর করা হবে। এ কারণে ২০ নভেম্বর কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
গত ১৫ সেপ্টেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে আগমী ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা করতে বলা হয়েছে। এরই প্রেক্ষিতে কোম্পানিগুলো তাদের শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা করছে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





