অনেকদিন পর ....

কম্পিউটার সাইন্স ওয়ালারা আওয়াজ দেন ( এবং নন-কম্পিউটার সাইন্স ওয়ালারা ও )

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

শেয়ারঃ
0 1 0

আমার মনে হচ্ছে আমাদের একটা নতুন ব্লগসাইট দরকার। Google এর Bloggers.com কোনো সমাধান না । কারন ওই সাইটটা ছাড়া-ছাড়া , Somewherein এর মতো পরিবেশ ওখানে পাওয়া যাবে না। নতুন সাইট দরকার যার পরিবেশ Somewherein এর মতোই হবে তবে কোনো শিল্পপতি মডারেটরের অনুপস্থিতিতে।

এবার নিজের প্রসঙ্গে বলি। আমি শিল্পপতি নই , অঢেল টাকা Invest করা আমার পক্ষে সম্ভব না। সামান্য Web Programming জানি। মেধামান অতীব নিম্নশ্রেনীর তবে আমি প্রয়োজনের সময় অমানুষিক পরিশ্রম করতে পারি। Campaign হোক আর Programming হোক নতুন একটা সাইটের জন্য জান-জীবন লাগাইয়া দিতে পারব , কথা দিচ্ছি।

কম্পিউটার সাইন্স ওয়ালারা আওয়াজ দেন। জানান এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব কিনা। কত টাকা লাগতে পারে ?? সবাই মিলে চাঁদা তুলতে থাকলে কত সময় লাগবে ?? আমরা যদি পুরোটাই Open Source Technology দিয়ে Program করি এবং নিজেরাই করি তাহলে Development Cost অনেক কমে আসবে। আওয়াজ দেন।

যদি কারো কাছে প্রস্তাবটা নিতান্তই হাস্যকর মনে হয় , তাহলে হাসুন , প্রাণখুলে হাসুন। তবে প্রত্যেকটা বড় কাজ শুরুতে কারো না কারো কল্পনায় থাকে আর যারা কল্পনা করতে পারেন না তাদের জন্য আমার সামান্য করুনা আর দু:খবোধ ছাড়া আর কিছুই নেই।

এই পোস্টে পরের কথাগুলো বলা হয়েছে

 

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
ইউনুস খান বলেছেন: আমিও জানতে চাই?
আছেন নাকি কোন কম্পিউটার সায়েন্সওয়ালা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: অাসলে কম্পু ওয়ালাদের সাথে নন-কম্পু ও লাগেব। ক্যাম্পেইন করার জন্য। ফান্ড লাগবে রে ভাই

অাপনাকে অশেষ ধন্যবাদ

২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন: আমি আছি সাহায্য করতে।ওয়েব প্রোগ্রামিং কিছুটা হলেও জানি।যদিও এখনও বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে আর মাস চারেক বাকি।সাইট বানাতে যত স্বেচ্ছাশ্রম লাগে দিব।যদি উপযুক্ত মনে করেন আমার ব্লগের পাশে একটা ইমেইল আইডি আছে।
মেইল দিবেন।আশা করি গেট এ ফ্রীল্যান্সার এ যা কাজ করেছি কিছুটা হলেও সাহাজ্য করতে পারব।
আমি চাই একটা সাইট যেখানে গালাগালি অবশ্যই থাকবেনা।হবে সামুর মত।মডারেটররা তাদের পছন্দ মত লোকদের গালি এলাউ করবেনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

জানাবো

৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০
সাদা কাগজ বলেছেন: আমি ইইই
আপনার সাথে আছি
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: অাসলে কম্পু ওয়ালাদের সাথে নন-কম্পু ও লাগেব। ক্যাম্পেইন করার জন্য। ফান্ড লাগবে রে ভাই

অাপনাকে অশেষ ধন্যবাদ

৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আমি কম্পু সায়েন্স এ ভর্তি হইছিলাম। ইঞ্জিনিয়ার হওয়ার লাইগা। শাহজালাল বিশ্ববিদ্যালয় নামে এক ইঞ্জিনিয়ার বানানোর কারখানায়। কি হইছি এখনো বুঝবার পারতাছি না। তবে বাইর হইয়া দুই বছর র‌্যাংসটেল এ কাম করছি। ওপেন সোর্স বেজড একটা নিজস্ব টেলিকম বিলিং সফটওয়্যার নিয়া কাজ করছি। এখন ওয়ারিদের লগে কাম করি। গড়ের মাঠে বইসা পাবলিক কে কত কথা কয় তার হিসাব নিকাস করি। আমি কি কম্পুটার সায়েন্স ওয়ালা????!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: হ আপ্নে কম্পুয়ালা

কত ফান্ড লাগবে অনুমান করে জানান ।

৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ও ও... আসল কথা বলতে ভুইলা গেছি, গালাগালিরে সাপোর্ট করে যে মডুরা, তাগোরে মাইনাস।
(আপনেরে পেলাস)
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
নুশেরা বলেছেন: শুভ, কথাটা হেসে উড়িয়ে দেয়ার মতো না। গত বছরের শেষের দিকে কয়েকজন ব্লগারের নামে আপত্তিকর "বর্ষসেরা খেতাব" দিয়ে জনৈক ব্লগার এক পোস্ট দেন; প্রতিবাদকারীরা বিশ্রী প্রত্যুত্তর পান। কেউ কেউ আবার উল্লাসও জানিয়ে আসেন। তখন তীব্র মনোকষ্ট থেকে এই কথাটাই ভেবেছিলাম। হলে বেশ হতো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: ঠিকই বলসেন আপু , Somewherein রে দেখাইতে হবে যে তোমাদের না হইলে ও আমাদের চলে

৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
কায়েস মাহমুদ বলেছেন:
সামান্য জানা আছে ওয়েব প্রোগ্রামিং , সাহায্য করতে পারি।

ছোট থেকে শুরু হোক পথ চলা।

তাই দ্রুপাল দিয়েই শুরু করা হোক। এটাই উত্তম মনে করি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: "ছোট থেকে শুরু হোক পথ চলা।"

হোক

৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
স্বজন বলেছেন: আমার কম্পু জ্ঞান অল্প। তবে উদ্যোগে সাথে আছি। সাধ্যমত সহযোগিতা করব। আর হ্যা নুশেরা আপুর মন্তব্য দেখে উৎসাহ পাচ্ছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: কম্পু জ্ঞান লাগবে না , ভলেন্টারি করেন ... যথেস্ট

৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
শূন্য আরণ্যক বলেছেন: আমি আছি ............. Spring framework / Struts / php এদের যে কোনটা দিয়ে করা যেতে পারে ..... সামু মনে হয় Struts দিয়ে করা।

ওপেন সোর্স ফোরাম দিয়ে করে পরে নিজস্ব কিছু টুল তৈরী করা যেতে পারে ....

~~~~~~~~~~~~~~~

আসল সমস্যা সেটা না ,,, কই দিন পর নিজেদের ভিতরে দলদলি শুরু হবে এটার গ্যারান্টি কি ...

আগে চিন্তা করেন উপযুক্ত মডারেশন সিষ্টেম কি হবে ?

আবার যাতে ভার্চুয়াল ঈশ্বর তৈরি না হয়
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ইনশাল্লাহ্ ভার্চুয়াল ঈশ্বর তৈরী হবে না

১০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
সপ্নচারী_ বলেছেন: first e ekta server e space kinte hoibo jetate apnar blog site ta upload korte hoibo .... ami besi kisu janina :(
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: server kinte poisha lagbe re vai , poisha kothar thei ashbe ??

poisha amader e dite hobe , ekjon parbe naa , shobaike mile dite hobe , jaar joto shamortho

aapnake oshesh dhonnobaad

১১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
বিপ্লব কান্তি বলেছেন: @ মুহম্মদ জায়েদুল আলম .........

আপনি মোকাম্মেল মোস্তফা চিনেন,

সিলেটে বাড়ি ।
১২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
ঈশান৭২৮৫ বলেছেন: আমি আছি।। ভবিষ্যতে সাহায্যের প্রয়োজন হলে সাথে পাবেন এইটুকু নিশ্চয়তা দিতে পারি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: অাপনাকে অশেষ ধন্যবাদ

১৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০
স্বপ্নদুয়ার বলেছেন: নতুন ব্লগসাইট চাইলে আসেন

http://www.shopnoduar.com/
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: আমি আসলে সামুর বিকল্প চাচ্ছিলাম

১৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: টাকা পয়সা তেমন লাগবে না।আগে দরকার একটা টিম।PHP, MySQL ব্যাবহার করা যায়। কিন্তু আগে দরকার টিম।

@ বিপ্লব কান্তি: তিনি কোন ব্যাচ? কোন ডাকনাম আছে? আমরা বড়ভাই বা ছোট ভাইদের ডাক নামেই চিনি। আমি এইচ. এস.সি ২০০০ ব্যাচ। আমার ব্যাচে তো এমন কাউকে মনে পড়ছে না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: টিম দরকার

PHP / MySQL যথেস্ট

আমাদের দেখা করা দরকার , কবে করা যায় বলেনতো ??

১৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪
লীনা দিলরূবা বলেছেন: সামুতেই থাকেন। মানুষের জীবনে সমস্যা থাকবেনা তা তো নয়। এইসব হাসি কান্না সমস্যা সমাধান নিয়াই জীবন।। কারো আচরনে মাইন্ড খাইলে নিজেরে নিজেই স্বান্তনা দেন যে, ....কাম .... করছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: সামু আমি ও ভালবাসি

এই .... গুলির জন্য সামু ছাড়ার প্রশ্নই ওঠে না

তবে , সামু কর্তপক্ষকে দেখাইতে হবে যে আমরা ফেলনা না , আমরা তোমাদের ছাড়া চলতে পারি

১৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১১
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
এটা আমার মেইল এড্রেস। গুগল টকে আমাকে পাবেন যে কোন সময়।

এখানে পাবেন অফিস টাইমে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: আসতেসি দাড়ান

১৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: @লীনা আপু: আমরা কেউই সামহোয়্যার ছেড়ে যেতে চাই না। সামহোয়্যারের প্রতি আমাদের ভালোবাসা টা আর কেউ না বুঝুক অন্তত মডারেটর রা বুঝবেন এটা কি আমরা আশা করতে পারি না?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: ঠিকই রে ভাই

১৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৬
সুদীপ্ত বলেছেন: আমি কোন টেকি পারসন না। তবে সাধ্যমত সাহায্য করতে চাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়ার

১৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৮
অক্ষর বলেছেন: আমি তো টেকি বিষয়ে সাহায্য কর্তে পার্বো না, তবে পোস্ট আর মন্তব্য দিয়ে অনেক সাহায্য কর্তে পারি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়া

না আর ও কিছু লাগবে , টাকা তোলা লাগবে , এইটা তো পারবেন ??

২০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৯
তামিম ইরফান বলেছেন: সচলায়তন,আমার ব্লগ এ দুইরা ব্লগের জন্ম এভাবেই হইছে। জন্ম এভাবেই হয়ছে.............ভালো প্রস্তাব।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়ার

সাথে আছেন তাইলে ?

২১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৩
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: হ.......
লন যাইগা......আর কতো্.........
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: এই ... গুলির জন্য সামু ছাড়মু ক্যান ??

আমি যাওনের কথা কই নাই। তয় একটা ব্যাকআপ দরকার

২২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৭
জ্যাক দ্য রিপার বলেছেন: আমি নন কুম্ফু...তয় সাথে আচি
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়ার

২৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
সুদীপ্ত বলেছেন: আচ্ছা আপাতত কাজ চালাবার জন্য আমরা কিন্তু ব্লগস্পট ইউজ করতে পারি। আপনার ইমেইল address জানতে পারি?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: অবশ্যই



there is a . (dot) between rejwan and shuvo

come to googletalk if possible

২৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
সব্যসাচী প্রসূন বলেছেন: কম্পু জ্ঞানে অনেক মরচে পড়ে গেছে, ডলাডলি করলে কিছু বের হলেও হতে পারে...যে কোন ধরণের শুভ উদ্যোগে আমি আছি... ..
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ডলাডলি কর

আমি জানি তুই ভালো কোডার ( এট লিস্ট আমার চেয়ে ভালো )

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: সরি ভাই আপনেরে অন্য প্রসূন মনে করে তুই ডেকে ফেলসি

মাফ চাই :( :(

২৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
সুদীপ্ত বলেছেন: please cheque your email. This is just for test.
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: I have already sent a reply

২৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
মুক্ত বয়ান বলেছেন: শুভ দাদা.. আপনে তো দেখি ওস্তাদ মানুষ!! চালান, চালান..
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: আপনাদের দুয়ায় আছি

২৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২
হাল্ক বলেছেন: সচলায়তন মনে হয় এইভাবেই তৈরী হয়েছিল।

তোমার উদ্যোগে আমি সাথে আছি- সেটা না বললেও মনে হয় চলে। আমি যে সামুর বিকল্প খুজতাছি সেইটা ত আর গোপন কথা না।

কিন্তু নতুন ব্লগটাও একদিন সামু হয়ে উঠতে পারে, সেইদিকে নজর রাখতে হবে।

ব্লগস্পটে চলে যাবার কথা বলেছিল মুন্না। সেটা একটা ভালো অপশন মনে হচ্ছে।

আর নতুন ব্লগে আমি আছি। প্রোগ্রামিং দরকার হলে শিখে নিব।
আর নিজের যা আছে, সেটা নিয়ে আমি সাথে আছি।


সার্ভার প্রথম পর্যায়ে বাংলাদেশিই খুজতে হবে। টাকা পয়সা কেমন লাগে আমার আইডিয়া নাই। তয় খুব বেশি লাগার কথা না। যেহেতু স্টাফদের বেতন দিতে হবে না এবং ওপেন সোর্স সেহেতু অনেক খরচ কমে যাবে।

anyway, আগাম ব্যান মুবারক।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: সাথে আছেন ক্যামনে কইরা বলি , ++ তো দেন নাই :) ;)

ব্লগস্পট ভালো সাইট , কিন্তু Individual site বানানোর জন্য , Somewherein এর পরিবেশ আপনি ওইখানে পাবেন না

আপনার কষ্ট কইরা প্রোগ্রামিং শেখার দরকার নাই , পয়সা কালেক্ট করা দরকার

আপনেরে ও মুবারক , তয় ক্যান দিলাম কমু না ;)

২৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
সুদীপ্ত বলেছেন: I have given you admin privilege. Now write a post there.

আখসানুল ভাইয়ের জিমেইল টা কি?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: I see

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: তাইলে আর কি লাগে :) ;)

৩০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
সুদীপ্ত বলেছেন: তামিম ভাইয়ের জিমেইলটা কি?
৩১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
হাল্ক বলেছেন:
৩২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
তামিম ইরফান বলেছেন:
৩৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
সুদীপ্ত বলেছেন: আখসানুল ভাই মেইল চেক করেন।
৩৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৭
সুদীপ্ত বলেছেন: তামিম ভাইও করেন।
৩৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
সুদীপ্ত বলেছেন: আখসানুল, আপনি এক্সপেরিমেন্ট হিসেবে একটা পোস্ট লিখতে পারেন। সামহোয়্যারে বাংলা লিখে সেটা ওখানে কপি পেস্ট করলেই চলবে।
৩৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৯
হাল্ক বলেছেন: আমি ত অভ্র দিয়ে লেখি। সামুতে লেখার দরকার নাই ।
blogger.com এ আমার পেইজ আছে ত। সেখানে কৌতুক আপলোড করে রেখেছিলাম। ;)
৩৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাই,এক মাসের উপর রেজি করছি। এত গালিগালাজ দেখে ঘৃণায় কিছু লিখি নাই।

কম্পু না,তবু সাথেই আছি .......
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ওইটাই

কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়ার

৩৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
এখনই সময় বলেছেন: জ্ঞান না থাকাতে সাহায্য করতে পারব না, তবে শুভকামনা রইল। সফল হোক।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়া

ভলেন্টিয়ার হইতে পারবেন তো ??

৪১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৭
ভবঘুরে ছেলেটি বলেছেন: মাত্র ভর্তি হইছি, তয় কম্পুতে না, আমি হমু ইলেকট্রিশিয়ান। তয় প্রোগ্রামিং ল্যাং-ও তো শিখতেসি, চাইরডা বছর অয়েট করেন, আসতেসি.........
আচ্ছা আমার বড় ভাই তো কম্পুর মিস্ত্রি হইব তিনবছর পর, তখনও লাগলে আওয়াজ দিয়েন, আছি আপনাদের সাথে
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়া

ভলেন্টিয়ার হইতে পারবেন তো ??

৪২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৫
শূন্য আরণ্যক বলেছেন:
৪৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৯
অক্ষর বলেছেন: আছি, লাগলে আওয়াজ দিয়েন
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: অবশ্যই দিবো

৪৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
অদ্ভুতুড়ে বলেছেন: আরেকটা সাইট আছে, ইয়াহু ৩৬০ । সেটা দেখতে পারেন।

এড্রেসঃ 360.yahoo.com
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: এইটা ও তো Bloggers.com এর মতো :(

৪৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
আপেল বলেছেন: কম্পুতে পড়ি তবে জ্ঞান অনেক কম। নাই বললেই চলে.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: কম্পু হওয়া লাগবে না , কম্পুর চেয়ে বেশী দরকার ভলেন্টিয়া

ভলেন্টিয়ার হইতে পারবেন তো ??

৪৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪
তনুজা বলেছেন: আছি

(ননটেক, ভার্চুয়াল ভলান্টিয়ার)
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: আপনে আছেন যে এইই অনেক

দোয়া রাইখেন গো ...

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৩
লংকার রাজা বলেছেন: সামু PHP তে কোড ইগনাইটারে করা।

ডোমেইন+হোস্টিং এর খরচ খুব বেশি হবে না। আমার ধারণা ইয়ারলি ১০,০০০/= এর ভেতর হয়ে যাবে।

সামুর ডেভেলপমেন্ট কস্ট ৫০,০০০/= এর উপর হবে। পুরা উপেন সোর্স কোন কিছু ইউজ করলে কস্ট অনেক কমবে আরও।

আমি ফ্রি হইলে নাই। পয়সা পাইলে খাটতে রাজি আছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: তাইলে তো সমস্যা রে ভাই , আপনেরে দেওনের পয়সা কই পামু :(

তারপরে ও ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: আসেন শুরু করি ;)

৫০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৯
লংকার রাজা বলেছেন: আরে মজা করলাম আর কি। পাশ করমু কদিন পর, এখন এসব চিন্তা করতে মন চাই না। পারলে শুরু কর, হেল্প লাগলে আওয়াজ দিও। পারলে হেল্প করব।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: একটু আস্তে মজা করেন রে ভাই ;) , ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় , গত কয়দিন ধইরা মডু সোনা-চাঁনেরা যা দেখাইতেসে , একটুতেই ভয় লাগে।

আছেন তাইলে :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: আমি ও হুমমম ..........................

৫২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: যেই যায় লংকায় সেই হয় রাবণ

এইভাবে সচলায়তন আর আমারব্লগ হইছে...কিন্তু লাভ কি হইছে? আজকের সামুর এই অবস্থার জন্য মডারেটর যতো না দায়ী, ব্লগ পলিটিক্সও দায়ী। নতুন কোনো ব্লগার একটা স্বাধীন অবস্থান না নিয়া সিনিয়র কোন ব্লগারের লেজুড়বৃত্তিতে আছে। আর মডারেটরও জবাব ছাড়া মডারেশন কইরা এই অস্থির অবস্থা সৃষ্টি করছে।

আমি বিশ্বাস করি না মানুষ খারাপ হয়ে জন্মায়...মানুষ খারাপ হয়। ক্ষমতার জন্য... কখনো বা ক্ষমতা পেয়ে। সামুর মডারেটরও মানুষ, যদি সে ক্ষমতা পেয়ে খারাপ হয়, আমাকে নতুন ব্লগের ক্ষমতা দিলে আমি হবো না তার গ্যারান্টি কি?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: আমি আপনার কথা ফেলতে পারছি না।

কিন্তু আমরা ভুক্তভোগী , আমরা হয়ত সামুর সোনা-চাঁন মডুদের মত আচরন করব না।

নিজে ভাল তো জগত ভালো , রাবণ যদি ভালো থাকতে চায় তাহলে লঙ্কাতে ও ভাল থাকতে পারবে আর যদি খারাপ হতে চায় সেইটা অয্যোধ্যাতে ও সম্ভব। কারন এখানে ফ্যাক্ট রাবণ , লঙ্কা অথবা অয্যোধ্যা না।

৫৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৩
তামিম ইরফান বলেছেন: নতুন কোনো ব্লগার একটা স্বাধীন অবস্থান না নিয়া সিনিয়র কোন ব্লগারের লেজুড়বৃত্তিতে আছে

..................................

কারাকারা লেজুরবৃত্তি করতেছে নামগুলা একটু বলেন @ভাঙ্গা পেন্সিল
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: বাদ দেন তো ভাই , এইটা নিজেদের মধ্যে কামড়া-কামড়ি করার টাইম না :(

৫৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৭
অক্ষর বলেছেন: ভাইঙ্গা যাওয়া পেন্সিল ভাই, ক্ষমতা পাইলে যে তার অপব্যবহার কর্তে হৈবো তার কোন মানে নাই কিন্তু
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: একমত

৫২ নং কমেন্ট এর জবাব দেয়া হইসে

৫৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: তামিম ভাই, খুব সহজ কথায় বলি। দুই তিনজন পরিচিত ব্লগার নতুন আসছে। তারা হাসিব ভাইকে চিনেও না...এমন তো হতেই পারতো হাসিব ভাইরে সমর্থন করে না...কিন্তু তারা ভাত খাই টাইপ পোস্টে মজা পেয়ে গেছে। অন্ধের মতো সমর্থন করতাছে। আমি যেখানে ৬ মাসের ব্লগার হয়েও হাসিব ভাই, মামো, লোকালটক এদের চরিত্র নিয়া অন্ধের মতো আছি, সেখানে ২-১মাস বয়সী ব্লগারেরা মজা পেয়ে গেছে। মডারেটরও অন্ধের মতো নির্দোষদেরও ব্যান শুরু করছে।

আমরা যখন ছিলাম না, তখন হাসিব ভাইয়েরা রাজাকার তাড়ায়া ব্লগিঙ্গের পরিবেশ বানায় দিছে আমাদের জন্য...এমনকি আমি নতুন থাকতেও দেখছি। কিন্তু নির্বাচনের পর ছাগুর অভাবে আজকে সবাই নিজেরা নিজেরা মারামারি শুরু করছে।

বাবুয়ার কেসে আমিও জেনারেল হইছি। এরকম মন্তব্য করা যে কাউরে ব্যান করা হোক...এই দাবির মুখে মডারেটররা বাবুয়ারে ব্যান করছে...আমারেও জেনারেল বানাইছে...আমি কিন্তু নিজেরে জেনারেল বানানো সমর্থন করছি। মাঝে মাঝে অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তাই বলে নিজের অন্যায়ের বিচার হবে না তা আমি মনে করি না।


হাসিব ভাইরে ব্যান করাও আমি মানি না। কিন্তু প্রথম পাতায় সমানে একই টাইপের পোস্ট যথেষ্ঠই বিরক্তির উদ্রেক করে। আপনি আমাকে শুধু এইটুক বলেন, যারা হাসিব হাসিব কইরা আন্দোলন করে ব্যান খাবে, ব্লগ ডিলিট হবে, তার জন্য আপনি আন্দোলন করবেন? আমি ভাঙ্গা পেন্সিল যদি ব্লগ থেকে ডিলিট হইয়া যাই, আপনি কি প্রোফাইল ফটোতে আনব্যান ভাঙ্গা পেন্সিল লেখবেন?

আমি খুব সাধারণ ব্লগার, আপনাদের বড়সড় ব্লগারদের কথাবার্তা বুঝি না। আপনারে ব্যান করলেও বিমা, রাশেদ, মানুষ সহ বহু মানুষ আন্দোলনে নামবে। আমি ব্যান খাইলে কেউ টেরও পাবে না। নতুনেরা এই নির্মম সত্যটা না বুইঝাই মাঠে নামছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: আবার ও বলি

"এইটা নিজেদের মধ্যে কামড়া-কামড়ি করার টাইম না :("

৫৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: @অক্ষর ভাই/লেখক, নতুন ব্লগ খুলবেন, ওইখানেও পলিটিশিয়ান থাকবে। ওইখানে নায়ক ,ভিলেন, রাজাকার, চুপাছাগু সব থাকবে। ওইখানেও মারামারি হবে... আর এইসব ঝামেলা না রাখতে চাইলে আলু ব্লগের মতো প্রতি পোস্ট মডারেট কইরা ছাড়তে হবে, নাইলে সচলায়তনের মতো ক্লোজড ফোরাম বানাতে হবে। আমরা সব ড. জেকিল আর মিস্টার হাইড। আমিই হিরো আমিই ভিলেন।
৫৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১১
ফারহান দাউদ বলেছেন: লংকাটা ফ্যাক্ট,আমাগো হাসিনা-খালেদা-ফখরুদ্দি রে দেখলে বুঝা যায়। ভাঙ্গা পেন্সিল মন্দ কয় নাই।
৫৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১২
ফারহান দাউদ বলেছেন: সামু থাইকা শিক্ষা নিয়া সচু আর আলু বানাইসিলো,ঐ ২ জায়গার মডারেশন পলিসি আর একনায়কত্ব দেখলে মায়ানমারের সামরিক জান্তাও লজ্জা পাইবো।
৫৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৪
রেজওয়ান শুভ বলেছেন: সাম্প্রতিক ব্লগটি দেখেছেন

# ফারহান দাউদ
# ভাঙ্গা পেন্সিল
# রোজনামচা

মাইনাচ টা কে দিলো রে
৬০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
ফারহান দাউদ বলেছেন: আমি দেই নাই এইটা নিশ্চিত:) আমার ভার্সিটির পোলাপানরে আমি মাইনাস দেই না(আমিও দলবাজ এইখানে,বাঙ্গালির চরিত্র):)
৬১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৬
রেজওয়ান শুভ বলেছেন:
@ ভাঙ্গা পেন্সিল & ফারহান দাউদ ভাই :

তাইলে এখন কি করতে বলেন ?? সমাধান দেন , আমি মাথা পাইতা নিবো ।
৬২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমি মাইনাস দেই নাই। এটা আমার পরিচিত জনেরা জানে খুব আপত্তিকর কোনো পোস্ট ছাড়া আমি মাইনাস দেই না...দিলে বলে দিই। আমি অবশ্য প্লাসও দেই নাই:P
৬৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৮
রেজওয়ান শুভ বলেছেন: রোজনামচা দিসে , সিওর

কারন ফারহান ভাই জীবনে ও দিবে না ।
৬৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নীতিমালা আর মডারেশনের স্বচ্ছতার জন্য সামুতেই দাবি জানাইতে হবে।

যদি কখনো নীতিমালা আর মডারেশন পদ্ধতি পাল্টানোর দাবিতে আন্দোলন হয় আমাকে সামনের সারিতে পাবেন। তার জন্য আমি ব্যান খাইলে আপত্তি নাই। কিন্তু একজন ব্যক্তি ব্লগারের জন্য আন্দোলন আমি করবো না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: ঠিক আছে

৬৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২১
ফারহান দাউদ বলেছেন: শুরু করতে দোষ কি? একটা ব্লগ থাকা এই না যে আরেকটা শুরু করা যাবে না,নতুন চিন্তা নিয়া নতুন কিছু শুরু না করলেও কিন্তু সেই একনায়কত্বের ব্যাপারটা আইসা পড়ে। এখন পর্যন্ত যে কয়টা ব্লগ খুলছে সবকয়টার মূল কনসেপ্ট একই রকম,একঘেয়ে হয়ে যাচ্ছে,বড়জোর নতুন একটা দলের সৃষ্টি হচ্ছে। এর মাঝ দিয়ে নতুন কোন কনসেপ্ট নিয়ে নতুন একটা ব্লগ শুরু হইলে দেখা যায় ডাইভারসিটিটা কোনদিকে যায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: আমি ও তো তাই বলতেসিলাম

কিন্তু বাঙালী হইল দূরদর্শী(!!) জাত , তারা "ত" কওয়ার আগেই "তালগাছ" বুইঝা ফালায় , তারপর তালগাছ এর অপকারীতা ব্যাখ্যা করা শুরু করে।

প্রথমেই নেগেটিভ জিনিসটা মানুষ ক্যান চিন্তা করে ?? :( :(

৬৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৪
হাসান বলেছেন: পুরো পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়েছি। নতুন সাইট করতে চান ভাল কথা - আমি সাহায্য করতে পারি। আপাতত ডোমেইন নেম এবং হোস্টিং-এর ব্যবস্থাও করতে পারি।

@রেজওয়ান শুভ - ডোমেইন নেম কি চান, এ জানিয়ে দিন।

আপাতত wordpress দিয়ে সাইটটি বানাতে পারি - ব্লগিংয়ের মাধ্যম কি হবে - বাংলা না ইংরেজী?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: এইবার কাজের কাজ করসেন

আপনের সাথে ব্যাপক ডিসকাশন আছে ;)

মাধ্যম অবশ্যই অবশ্যই বাংলা

ডোমেইন নেম কি তা সবার সাথে আলোচনা করে বলা লাগবে , ব্লগ রেজওয়ান শুভ র না , ব্লগ সবার ( even যে ব্যাটা এই পোস্টে মাইনাচ দিয়া গেসে তার ও )

আপনেরে ১০^১০ টা ধন্যবাদ ;) :)

৬৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফারহান ভাই, আমারে এইটুক বলেন, নতুন একটা ব্লগে কি পদ্ধতিতে আপনি ফ্লাডিং দলবাজি মারামারি রেষারেষি থামাবেন...মডরেশনের দিক দিয়া কিভাবে সামু-আলু-সচু থেকে আলাদা হবেন?? শুধু ফারহান ভাই না...যে কেউ আমারে বলেন। কিভাবে ? শুধু এইটুক নীতিমালা আমাকে ক্লিয়ার করে বললেই নতুন ব্লগের জন্য আমিও রাজি হব।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: আমরা ও এইটাই চিন্তা করতেসি , আপনে আর আমরা একই পক্ষ , আপনে এ চিন্তা কইরা বলেন যে নতুন ব্লগের মডারেশন কেমন হইলে ভবিষ্যতে আমরা এই সমস্যা আর ফেস করবো না ?? আপনের মতামত দরকার ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: এই তো চাই :) ;) :)

আমার খুবই পছন্দ হইসে ;)

তবে ব্লগ সবার , বাকিরা ও নাম দেক :)

৬৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৩
অবকাশ বলেছেন: আমি কম্পুটার সায়েন্সওয়ালা না। তবে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। এই ব্লগের পরিবেশের জন্য লিখতে মন চায় না। সেসময় ভেবেছিলাম একটা ব্লগ করবো কিনা। এক তথ্যপ্রযুক্তিবিদ বন্ধুকে বলার পর সে বললো কাজ শুরু করা যায়। আমরা কাজ শুরু করার পর্যায়ে আছি। ডোমেইন নেয়া হয়েছে। সার্ভারও রেন্ট নেয়া হয়েছে। আপনাদের সাথে কাজ করতে পারলে ভাল লাগবে। এ মেইল করলে খুশি হবো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: অাপনাকে অশেষ ধন্যবাদ

অাপনাদের ব্লগের সাফল্য কামনা করছি

৭০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৫
অবকাশ বলেছেন: "আপনাদের" বলে আলাদা করে দিলেন? আমি ভেবেছিলাম একসাথে কাজ করা যাবে হয়তো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: সরি , ভুল হইয়া গেসে

"আমাদের" ব্লগের সাফল্য কামনা করছি ;)

অবশ্যই একসাথে কাজ করা যাবে।

৭১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৪
অবকাশ বলেছেন: মূল খরচটা হয় সার্ভার রেন্টে। ঐদিকটা নিশ্চিত হলে বাকী থাকে ডেভেলপমেন্ট আর পরবর্তী কাজকর্ম। আমার মনে হয় আমরা অনেকদুর এগিয়ে গেলাম তাহলে। ডেভেলপমেন্টের কাজেও হয়তো সাহায্য করতে পারবো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: আপনারা কোন প্লাটফর্মে বানাবেন , PHP / Java / ASP ?? Database কোনটা নিচ্ছেন ?

৭২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাঙ্গা পেন্সিল দূরদর্শী লোক।তার সাথে সহমত।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: ওর কথা গুলি কিন্তু আসলেই চিন্তা করার মতো

৭৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৯
অবকাশ বলেছেন: আপনারা আগ্রহী হলে আমরা একসাথেই কাজ করতে পারি। ডাটাবেস হিসাবে MySQL ই তো ভাল। PHP অনেকগুলি ভাল ফ্রেমওয়ার্ক আছে। আবার সিএমএসও ব্যবহার করা যায়। সেগুলো আপনারা যারা এই বিষয় বেশী জানেন তারা ঠিক করলে ভাল হয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৭

লেখক বলেছেন: আমরা সবাই একসাথে বসে ঠিক করবো

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: অবশ্যই দিবো। কিন্তু আওয়াজ দেওয়ার আপনার অন্তত ১ টা পোস্ট একটিভ রাইখেন , নাইলে আওয়াজ দিমুটা কই ?? ;) :)

৭৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আরে শুরু বলতেই শুুরু হয়ে গেল............ধন্যবাদ অবকাশ।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৫

লেখক বলেছেন: হইল বটে

সবাইকে প্রাণঢালা অভিনন্দন

৭৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩২
ফারহান দাউদ বলেছেন: আমারে যখন মা-বাপ তুইলা গালাগালি করসিলো লুলয়,তখন সংগ্রামী জেনারেল আপার কাস থাইকা ২-১টা প্রতিবাদী কথা আশা করসিলাম,উনার নীরবতায় কষ্ট পাইসি।
৭৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৪
ফারহান দাউদ বলেছেন: ভাঙ্গা পেন্সিল আসলেই দূরদর্শী,সেলিব্রিটিদের গালি বা আনব্যানের দাবীতে মিছিল-মিটিং হয়,আমরা আমব্লগাররা ব্যান খাইলে কি গালি খাইলে সেইটা জাস্টিফাই করার চেষ্টা চলে।(এইটা বলাতে আবার কারা মাইন্ড খান কে জানে)
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: কেউ মাইন্ড খাবেন না।

ভাল কথা , আপনে ও কইলাম সেলিব্রিটি ব্লগার

৭৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৮
ফারহান দাউদ বলেছেন: শুভ,তোমাকে যখন বিনা কারণেই কেউ মা-বাপ তুলে গালাগালি করবে,তুমি যে কষ্ট পাবা,এবং তারপরে সেইখানে সবার নীরবতা দেখে মানুষের দিকে বিশ্বাস হারানোর আরো বেশি যে কষ্ট পাবা,এবং তারপরে কারো কারো দ্বারা সেই গালিরে জাস্টিফাই করার চেষ্টা দেখে (ব্যান খাওয়া সেলিব্রিটিও সেইখানে আছেন) তারচেয়েও যে কষ্ট পাবা,সেইখানে একটা কমেন্ট মুছার কষ্ট কোন ব্যাপার না,তোমার পোস্ট,যা ইচ্ছা করতে পারো। ঘুমাইগা,সকালে অফিস।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন: ঘুমান গা

Everything is okay

আমরা এর পর থেকে একটা ও নেগোটভ কথা বলবো না ... সব পরমমান দিয়া ছাইকা নেয়া হবে ;)

৭৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৯
শিমন বলেছেন: আমি আসি। তোর কোনো doubt আসে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: না নাই ;)

৮০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শুরু করার আগে নীতি কী হবে ঠিক করা দরকার আর আমরা সবাই মানতে পারি এমন কাউকে সামনে থাকতে
হবে যেন দলাদলির চান্স না থাকে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: ভাই একটু কষ্ট করেন তো ........

নীতিমালার একটা খসরা বানাইয়া ফালান। তারপর তা দিয়া প্রথম পাতায় একটা পোস্ট দেন অার আমারে মেইল কইরা দেন।

খুব খেয়াল কৈরা , কোন ফাঁকফোকড় যেন না থাকে

৮১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৯
তামিম ইরফান বলেছেন: এইটুক বলেন, যারা হাসিব হাসিব কইরা আন্দোলন করে ব্যান খাবে, ব্লগ ডিলিট হবে, তার জন্য আপনি আন্দোলন করবেন? আমি ভাঙ্গা পেন্সিল যদি ব্লগ থেকে ডিলিট হইয়া যাই, আপনি কি প্রোফাইল ফটোতে আনব্যান ভাঙ্গা পেন্সিল লেখবেন?.
................................................................

হ্যা করবো।কারন আপনেরে অন্যায়ভাবে ব্যান করা হবে তাহলে।


একটা ঘটনা বলি।তখন আমি মাত্র নতুন আসছি ব্লগে।হাসিব,বিমা,রাশেদ,নরাধম কাওকেই চিনতাম,উনারাও আমাকে চিনতো না।প্রথমবার যখন ব্যান খাই তখন রাশেদ,বিমা নরাধম হাসিব,রেটিং এরাই প্রতিবাদ করছিলো।কারন আমাকে অন্যায়ভাবে ব্যান করা হইছিলো।তাদের পোষ্টে অনেকেই ছিলেন যারা আমার আনব্যান চাইছিলেন যদিও কেউ তখনও আমাকে চিনতো না।


আজকে যদি আমি প্রোফাইলে ছবি লাগায়া হাসিব ভাইয়ের আনব্যান চাই সেটা একটা কারনেই।হাসিব ভাইকে কোন কারন ছাড়া ব্লগ বাতিল করা হইছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: সহমত

আমি ও ;)

৮২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৩
তামিম ইরফান বলেছেন: ফারহান দাউদ নতুনব্লগের ব্যাপারে যা বলছে সম্পুর্ন একমত।দেখা যাবে ঐখানেও কয়দিন পর ক্ষমতা নিয়া মারামারি কাটাকাটি শুরু হইছে।
তবে ব্যাকআপ হিসেবে একটা নতুন কিছুর দরকার আছে।আর মডারেশনে যারা থাকবে তাদের কাছ থেকে জবাবদিহিতা থাকাটা দরকার।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: জবাবদিহিতা অবশ্যই অবশ্যই থাকবে

৮৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৬
ফারহান দাউদ বলেছেন: আরেকটা কথা হইলো,হাসিবরে আমি ভালো পাই না,সে-ও আমারে পায় না,তারমানে এই না যে তার পুরা ব্লগটাই মডারেটরিয় বোমা মাইরা উড়ায়া দেয়াটা সমর্থন করি। কারো সর্বোচ্চ শাস্তি ব্যান হইতে পারে,কিন্তু সে যা লিখসে সেইটা হাওয়া কইরা দেয়ার অধিকার কারো নাই,কারণ লেখাটা ব্লগার(বা লেখক) কষ্ট কইরা লেখসে,এইটা আর কারো বাপ-দাদার সম্পত্তি না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৭

লেখক বলেছেন: এইজন্যই সামুর বিকল্প দরকার

৮৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাঙ্গা পেন্সিলের কথা অনেকাংশেই সত্য।।নতুন দের প্রতি এখানে একটা অদ্ভুত উন্নাসিকতা আছে।


যেটা আমাদের ব্লগে থাকবে না ..................আশা আর কী ..........
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৬

লেখক বলেছেন: "যেটা আমাদের ব্লগে থাকবে না ......."

আশ্বস্থ হইলাম রে ভাই ;)

৮৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০২
শূন্য আরণ্যক বলেছেন: ফারহান দাউদ বলেছেন: আরেকটা কথা হইলো,হাসিবরে আমি ভালো পাই না,সে-ও আমারে পায় না,তারমানে এই না যে তার পুরা ব্লগটাই মডারেটরিয় বোমা মাইরা উড়ায়া দেয়াটা সমর্থন করি। কারো সর্বোচ্চ শাস্তি ব্যান হইতে পারে,কিন্তু সে যা লিখসে সেইটা হাওয়া কইরা দেয়ার অধিকার কারো নাই,কারণ লেখাটা ব্লগার(বা লেখক) কষ্ট কইরা লেখসে,এইটা আর কারো বাপ-দাদার সম্পত্তি না

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

এটা মাথামোটা গো মাথার ভিতর কবে ডুকব ?

++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: ইহ জিন্দেগীতে না , সিওর থাকেন ;)

৮৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৪
হাসান বলেছেন: আধা ঘন্টার মধ্যে আমি একেকটা ব্লগসাইট চালু করতে পারি - তাই ডাটাবেজ কি হবে ... হোস্টিং কি হবে ... কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে - এইসব ফাউল ব্যাপারে কথা কইয়া সময় নস্ট না করলেও চলবে।

হোস্টিংএর খরচ আমি দিতে পারি - ওইটা কোনো ব্যাপার না। ডোমেইন নেইম ঠিক করেন - http://www.godaddy.com এ সার্চ দিয়ে দেখুন available কিনা? available থাকলে ইমেইল করুন নতুবা অন্য কেউ কিনে উচ্চমূল্যে বিক্রির ধান্দা করতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: আপনে একটু GMail এ আসেন তো , কথা আছে !!

৮৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১২
হাসান বলেছেন: আসছি ... এ্যাড করেন
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২০

লেখক বলেছেন: আসলাম তো

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২১

লেখক বলেছেন: ধন্যবাদ

সাথে আছেন তো ;) ??

৮৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৬
টুশকি বলেছেন: এখানে দেখি গভীর ষড়যন্ত্র চলতেসে!
নতুন একটা ব্লগ সাইট হলে ভালোই হয়, যদি ঠিকমত ছাঁকনি থাকে
সাথে আছি
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০

লেখক বলেছেন: ষড়যন্ত্র না , নিজেদের বাঁচার পায়তারা চলতেসে , এইভাবে আর কয়দিন ??

আপনাকে অশেষ ধন্যবাদ , বড়(!!) আফা

আপনে এত্তো Irregular ক্যান ?

৯০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪০
নুশেরা বলেছেন: ভাঙ্গা পেন্সিল, ফারহান দাউদ, তামিম ইরফানসহ সবার আলোচনা খুব জমেছে। সামারি মনে হচ্ছে এটাই--

০১. নতুন প্ল্যাটফর্মের কথা ভাবার কারণ হচ্ছে অস্বস্তিকর পরিবেশ। অস্বস্তিটা হচ্ছে দুই কারণে, এক.[sbগালাগালি-আক্রমণ আর দুই. ব্লগ বাতিল হয়ে লেখা হারানোর আশঙ্কা

০২. আপত্তিকর ভাষা ব্যবহার না করার ১০০% নিশ্চয়তা কোথাও কেউ দিতে পারবেনা। ক্লোজড ফোরামেও এই কারণে এক নামকরা ব্লগারকে ব্যান করা হয়েছে কিছুদিন আগে। তাছাড়া গালাগালি ছাড়াও আপত্তিকর কন্টেন্টের পোস্ট হতে পারে। এসব ক্ষেত্রে মডারেশনের গুরুত্বটা সামনে চলে আসে।

০৩. কারা হবে সদস্য, কারা মডারেটর? কী হবে বিধিব্যবস্থা, যা নিশ্চিত করবে সুস্থ-স্বাভাবিক ব্লগিং? শুরুতেই সদস্য ছেঁকে নেয়া নাকি আদর্শ মডারেশন নাকি দুটোই? লংকায় গিয়ে রাবণ হওয়ার আশঙ্কা থেকেই যায়।

০৪. সামহোয়্যারইন ছাড়তে চাইছেন না কেউ। মূলত নিরাপত্তাহীনতা আর কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্তে ভিন্নমত থেকে বিকল্প ব্লগসাইটের ভাবনাটা আসছে।

আমার মনে হয়, একটা কাজ করা যেতে পারে। একটা আইডিয়াল ব্লগসাইট, যেমনটা আমরা অনেকেই চাই, সেটা করার জন্য যার যা আইডিয়া একটা পোস্টে দেয়া যেতে পারে। সামহোয়্যার কর্তৃপক্ষও সেগুলো বিবেচনা করতে পারেন। নাফিস ইফতেখারের একটা পোস্ট ছিল সামহোয়্যারের বাগ নিয়ে; সেখানে যেমন কর্তৃপক্ষের জন্য সামারি দেয়া হয়েছিল, সেরকম গোছানো কিছু সুস্পষ্ট প্রস্তাব করা যেতে পারে। যেমন আমার মনে হয় কর্তৃপক্ষের কাছ থেকে একটা স্থায়ী পোস্ট (একাধিক থ্রেডসম্পন্ন) থাকতে পারে ফ্রন্ট পেইজে। কেউ কোন পোস্ট বা মন্তব্য নিয়ে আপত্তি জানালে কে আপত্তি জানাচ্ছেন, কেন আপত্তি জানাচ্ছেন সেটার উল্লেখ থাকবে। অন্যরা সেটার পক্ষে-বিপক্ষে বলতে বা ভোট দিতে পারবেন। বিষয়টি উন্মুক্ত এবং চোখের সামনে থাকলে পোস্ট ফ্লাডিং এবং তার কুফল (গণ-জেনারালাইজেশন) এড়ানো যাবে। ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছতাও নিশ্চিত হবে। নিষ্পত্তি হওয়া মাত্র নিয়মিত এটা আপডেট করা হবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: আপু , আপনেরে খুজতে খুজতে জানের পানি শুকাইয়া গেছে

আপনার পোস্টে কমেন্ট ও করা যায় না , কি অবস্থা !!

আপনার সাইট দেখলাম , ভালো লাগসে।

নতুন সাইট বানানোর জন্য আপনার অনেক সাহায্য লাগবে

আমার মেইল

There is a . (dot) between rejwan and shuvo

৯১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০২
রেজওয়ান শুভ বলেছেন: আমাদের দেখা করা দরকার

খুব তাড়াতাড়ি করা দরকার

I have something very very important things to share but they can not be discussed publicly

আসা করি গুরুত্বটা বুঝতে পারছেন

জায়গা যাই হোক , বইমেলা অথবা পুরানঢাকার জেলখানা আমার সমস্যা নাই

আপনার জায়গা আর তারিখ ঠিক করেন

আর একটু তাড়াতাড়ি করেন

প্লিজজজজজজজজজজজজজজজজ
৯২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৭
নুশেরা বলেছেন: ব্লগ-আড্ডায় কে গিয়েছিল, কেন গিয়েছিল, অমুক কেন গেল, তমুক কেন তার সঙ্গে কথা বলল-- ইত্যাকার গ্যাঞ্জামের নমুনাও কিন্তু এখানে দেখা গেছে। কাজেই একটু ধীরজ হলে বোধহয় ভাল হয়। (কমেন্টটা মুছিতব্য)
৯৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৫
তামিম ইরফান বলেছেন: শুভ আরেকটু ধীরে সুস্থে।নূশেরা আপু কিন্তু ঠিক বলছে।যে ব্যাপারটা আমরা শুরু করতে যাচ্ছি শুরুতেই যেন বিতর্কিত না হয়ে পড়ে।


তবে বিকল্প একটা ব্যাবস্থা অতিস্বত্তর করা দরকার।সে জন্য একসাথে সবার বসতে হবে।যারা যারা এই পোষ্টে মন্তব্য করেছেন তাদের সবাইকে নিয়া একটা দিন ঠিক করেন বসার জন্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন: জ্বি আচ্ছা , ধীরে ধীরে ই করা হবে

৯৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হ্যা করবো।কারন আপনেরে অন্যায়ভাবে ব্যান করা হবে তাহলে।

.......................................................................................

@তামিম ভাইঃ সত্যি কথা হইলো আমি যে নাই আপনি জানবেনও না। যদিবা কোনো কারনে আমি আপনার প্রিয়ভাজন বা অপ্রিয়ভাজন হয়ে থাকি, তাহলে হয়তো আমার ব্লগে মাঝে মাঝে ঢুকবেন, আছি কি নাই টের পাবেন। কিন্তু নতুনদের যারা আন্দোলনে নামছে, অনেকের ব্লগে মানুষ এমনেও ঢুকে না, প্রথম পাতায় পোস্ট দেখলে ঢুকে। কিভাবে আশা করবে ওরা যে ওদের নিয়ে আন্দোলন হবে?

ছোট্ট উদাহরণ, আরণ্যক যাযাবর নামে সম্ভবত এক ব্লগার ছিল এখন নাই। কেউ কেউ বলে উনি সামু মডুরে মেইল করে বলছে আমি থাকবো না। তার ব্লগে ঢুকলে ১ম পাতায় রিডাইরেক্ট কইরা দেয়। কাউকে দেখি নাই উনাকে ফিরায়া আনতে পোস্ট দিতে। কারণ উন্নি দুই পয়সার ব্লগার না। এই ব্লগার রেজোয়ান শুভ ভাইয়ের কথাই ধরেন। আনব্যান হাসিব লেখা ছবি টাঙ্গানোতে উনারে ব্যন করে দিলে কে উনারে খুঁজতে আসবে? মাত্র ৪টা পোস্ট...বয়সও দুই মাস না। উনার জন্য আন্দোলনে কেউ নামবে না, জানবেই না আসলে...পুরা হারায় যাবে।

আমি কি ইংঙ্গিত করছি বুঝতে পারছেন? ব্যক্তি হাসিবের জন্য আন্দোলন করে আপনারা ভুল পথে হাঁটতাছেন...আপনারা যদি স্বচ্ছ মডারেশনের কথাটা বলতেন, নীতিমালার সংশোধন চাইতেন...তাহলে হয়তো আজকে হাসিব ব্যান হইতে হইতো না। ব্যান হইলে তার দোষ কি জানতে পারতেন, মডারেটরদের যুক্তি জানতে পারতেন...আপনারা কাউন্টার যুক্তি দিতে পারতেন।


নোটিশবোর্ডের পোস্টেই বুঝা যায়, স্বচ্ছ্ব মডারেশনে তারা রাজি নয়। আমার সাথে আরিল মেইলে একই কথা বলছে। নুশেরাপুর কথা তাই পুরাপুরি মানতে পারতাছি না। তবে চেষ্টা করে দেখা যায়। আমরা নীতিমালাতে যে স্বচ্ছ মডারেশন চাই, সেটার দাবি করে যদি একটা পোস্ট ঝুলাইয়া পক্ষ-বিপক্ষে মন্তব্য সংগ্রহ করা যায়...তাহলে টনক নড়লেও নড়তে পারে।


তবে এইটাও আশা করা ঠিক না, বিকল্প ব্লগ সাইট আসলে সামু চাপে পড়বে। ৩০০০০রেজিস্টার্ড নিকের ব্লগ এতো সহজে চাপে পড়বে না, সচল আলো আমার ব্লগ আসাতেও চাপে পরে নাই।

@লেখকঃ নীতিমালার জন্য আমি আদর্শ মানুষ না। এটা আমার লাইন না। আপনারা বিভিন্ন ব্লগের নীতিমালা দেখেন। তার থেকে কি নিবেন আর কি নিবেন না ঠিক করেন।
৯৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৮
শূন্য আরণ্যক বলেছেন: http://www.chapabazi.com/

আসেন এই খানে আলাপ পারি
৯৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৩
কাবিল কৈতর বলেছেন: বহুত তো আজাইরা ওয়েবসাইট/ব্লগসাইট খুলছে। লাভের লাভ কিছু হয় নাইক্কা। আর রানিং খরচা কেডা দিবে বছর বছর? আজাইরা ফাল পাইড়া লাভ নাই। তার থেইকা এইখানেই চিল্লা-চিল্ি কইরা দেখেন, কাম হইলেও হইতারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: আমি আজাইরা ফাল পারতে পছন্দ করি ;) :)

৯৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৫
সব্যসাচী প্রসূন বলেছেন: আমিও একটু টাসকি খাইছিলাম...তুই বলার জন্য না আমার কোডিং জ্ঞানের প্রশংসা শুনে.... যাউক গা.... শুরু করে দাও...দেখবে শেষ ঠিকই শেষ হয়ে যাবে । প্রয়োজনে আওয়াজ দিও... :)
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: অবশ্যই দিবো

৯৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮
নুশেরা বলেছেন: @ ভাঙ্গা পেন্সিল-- দারুণ যৌক্তিক বিশ্লেষণ।
আরণ্যক যাযাবরের ঘটনা কবে ঘটল? উনার লেখা খুবই পছন্দ করি। দু:খজনক।
৯৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫
হাল্ক বলেছেন: আমি কইলাম ভাঙ্গা পেন্সিলের সাথে একমত। আমার ভিতররের দানবকে কে রুখবে?

নতুন সাইট বানাইলেও চিন্তা ভাবনা কইরা আগান যাইতে পারে। আমি ত এখনি দেখতাছি দুইটা গ্রুপ তৈরী হইব মডারেশন নিয়াই। এক গ্রুপ চাইব নো মডারেশন। আরেক গ্রুপ চাইব মডারেশন যেন কেউ গালি না দিতে পারে।

আমি কই, যতক্ষন না পর্যন্ত কেউ অভিযোগ করবে ততক্ষন পর্যন্ত সেই ব্লগে মডারেটর কিছু করতে পারবে না।

এই ধারাটা নীতিমালায় ঢুকান যায় কি?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: অবশ্যই যায়

কিন্তু পাবলিক যেমনে নেগেটিভ রেসপন্স দিতেসে নতুন নীতিমালা হইব কিনা কে জানে :( :(

১০০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭
সুদীপ্ত বলেছেন: খাইছে আমারে। পানি দেখি অনেকদূর গড়াইছে।
১০১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৯
সুদীপ্ত বলেছেন: আরণ্যক যাযাবর নিজেই ব্লগ ডিলিট করে চলে গেন। কিভাবে ব্লগ ডিলিট করা হয় সেটা আমি জানি না।
১০২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: নীতিিমালা আর আমি .........ডুবানোর ইচ্ছা হইছে নাকি ??? হাহা হহা

আমার ব্লগ সম্বন্ধেে আইডিয়া তো খুব ই কম।বয়স টা এক মাস...........
অ্যাকসেসও নাই।নুশেরা আপু দের মতো কাউকে দরকার ....




২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: তাইলে তো হবে না রে ভাই

১০৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৭
মমমম১২ বলেছেন: পারলে তো খুবই ভাল।
কম্পু তেমন বুঝি না:(
তবে সাথে আছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: কম্পু জ্ঞান লাগবে না , ভলেন্টারি করেন ... যথেস্ট

১০৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১০
পারভেজ বলেছেন: পোস্ট টা ঢু মারতে গিয়ে অনেকগুলি ব্লগাররের ভাবনা ধরা পড়লো। বিশেষ করে ভাঙ্গা পেন্সিলের চিন্তাগুলি বেশ স্পষ্ট (মনে হয় পরীক্ষা শেষের খুশীতে ;) )
নতুন ব্লগ সাইট সবসময়ই স্বাগতম; কারণ কিছু হলেও অতিরিক্ত ব্লগার এতে করে তৈরী হবার সুযোগ থেকে যায়। কিন্তু সমস্যাটা অন্যখানে।
ব্লগারদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেটাকে মেনে নেয়ার মানসিকতা কি আমাদের সবার আছে? নিরপেক্ষ প্ল্যাটফর্ম কথাটা আসলে খুব একটা সহজ নয়। এজন্য প্রায়সই বিভিন্ন সংবাদপত্রকে পাঠকের রোষানলে পড়তে হয়, কারণ তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে। যুদ্ধাপরাধিদের আমরা ঘৃণা করি, কিন্তু তদের দলীয় অবস্থানের কারণে কি পত্রিকাগুলির পক্ষে তাদের বক্তব্য প্রচার বন্ধ রাখা সম্ভব? যতক্ষণ সংবিধান, দেশের প্রচলিত আইন তাদের সুযোগ দিচ্ছে ; সে পর্যন্ত, তারা সংবাদ পত্রের কাভারেজ না পেলে সেটা নিরপেক্ষতা হবে না।
একটা উদাহরণ দেই- এই ব্লগে অন্তত ৭৫% উপরে ব্লগার পাওয়া যাবে যারা জামাত বা শিবিরের আত্মপ্রচার করে যেকোন পোস্ট বা আইডি শ্হায়ী ব্যান এর পক্ষে। কিন্তু সা ইন কর্তৃপক্ষ কোন নীতিমালায় তাদের ব্যান করবে? সেই নীতিমালা কি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না হবার আগ পর্যন্ত কার্যকরী করা সম্ভব?
যে উদ্দেশ্যে সচলায়তন, আমার ব্লগ কিংবা প্যাঁচালী এসেছিল- সেটা সফল হয়নি। বৃহত্তর পরিসর থেকে ক্ষুদ্র পরিসরে গিয়ে আমরা আরো ক্ষুদ্রতর ও সংকীর্ণ মনের পরিচয় দিয়েছি।
'বাবুয়া' ভাই যখন শালীনতা বর্জিত মন্তব্য করেন তার বিরুদ্ধে মডারেটরদের যত না করণীয় ছিল, সাধারণ ব্লগারদের করণীয় ছিল অনেক বেশী।
১। সবাই বয়কট/ব্যান করতে পারতো।
২। তার যেকোন পোস্টে নিন্দা জানানো যেত।
৩ । পুরানো পোস্টে নিন্দা জানানো যেত।
৪। এবং সা ইন এর দেখানো পদক্ষেপ অনুযায়ী প্রতিবাদ জানানো যেত এবং সেটা মূল পাতায় বা মন্তব্যে সহব্লগারদের জানানো যেত, যে আমি এটা করছি- তুমিও করতে পারো। কর্তৃপক্ষকে দোষারোপ করে ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট [পাল্টা পোস্ট টা দৃষ্টিকটু ছিল।
এ পদক্ষেপ কেউ কেউ নিয়েছিল এবং এটাই হতো সঠিক। এখন কি হলো? উনি ব্যান হয়ে গেলো, সব পোস্ট নাই হয়ে গেল। আমরা ভুলে যেতে চাইলাম এমন ঘটনা কখনো ঘটেনি, বাবুয়া নামে কেউ নেই , কোন অস্তিত্ব ছিলনা। কিন্তু এমন ঘটনা কি সামনে ঘটবে না? অবশ্যই ঘটবে। তখন এই চিত্রই কি আবার দেখতে পাবো?
একজন ব্লগার কিন্তু এখানে একজন ব্যক্তি নয়, একটু আইডি, তার পরিচয় তার পোস্ট, যেখানে তার চিন্তা ভাবনা গাঁথা আছে। সে শিল্পপতি নাকি, সা ইন এর মালিক , নাকি সরকারী দলের সাপোর্টার, অথবা রাজাকার এটা তার ব্যক্তি পরিচয়, ব্লগের সাথে কি আদৌ কোন সম্পর্ক আছে? থাকে, যখন একজন নাজিল আযমী তার পোস্টে জামাতের কূকর্মের সাফাই দেয়; তখন সম্পর্ক এসে পরে। তখন আমরা সেই "নাযিল আযমী"র ব্লগে প্রতিবাদ জানাই আর ব্লগের বাইরে এসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার হই, জনমত গঠন করি।
ব্লগের এই বৈশিষ্ঠটাই আমাদের হয়তো উপলব্ধিতে সবসময় থাকেনা।
আমি "প্রলয়' এর কথা বলতে পারি। তার একাধিক আইডি আছে, ২/৩ টা ব্যান করা হয়েছে। কিন্তু সে তারপরেও তার অন্য নিক নিয়ে ব্লগে আছে, মডারেটরদের কাছে যৌক্তিক ব্যাখ্যা দাবী করছে। আমার কাছে মনে হয়েছে সে তার দিক থেকে সঠিকভাবেই এগুচ্ছে। সে ব্লগের বাইরে যে ঘটনায় জড়িয়ে পড়েছিল, আমি তার ন্যায়, অন্যায় বা নীতি বিচারে যাবো না, প্রাসঙ্গিক নয় বলে। কিন্তু , একজন ব্লাগারকে তার নিজের দাবী নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে। ভুল ত্রুটির উর্ধ্বে আমরা কেউ নয়। ব্লগাররা নয়, সা ইন ও নয়। তাই দু পক্ষকেই মাথায় রাখতে হবে, এখানে সময়ের প্রয়োজন সহনশীলতার প্রয়োজন।
কিছুদিন আগে অনেকেই হঠাৎ গেনারেল হলো; অক্ষরের একটা পোস্ট বাতিল করে তাকে প্রায় ব্যান করার মতো অবস্থা। অনেকেই চলে যেতে চেয়েছিল; কিন্তু একসময় সবাই উপলব্ধি করলো চলে যাওয়াটা কখনোই সমাধান নয়। এটা কম্যুনিটি ব্লগ ; আমরাই বাঁচিয়ে রেখেছি আমাদের স্বার্থে। সা ইন মডারেশন করছে - কারণ তারা ব্লগার নয়, তারা সার্ভিস প্রোভাইডার, নীতিমালা ছাড়া তারা চলতে পারবে না। কিন্তু এই নীতিমালাকে পরিশোধিত করার দায়িত্ব আমাদেরই।
একটা উদাহরণ আবারও সামনে চলে আসে। সা ইন এর এই কাঠামোর ভেতর থেকেই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবীকে এগিয়ে নেয়া গেছে। কর্তৃপক্ষের ভূমিকা খুব কম হলেও একটা প্ল্যাটফর্ম তারা আমাদের দিয়েছেন, যেটা কিছুটা হলেও এর গ্রহনযোগ্যতাকে বৃহত্তর পরিসরে নিয়ে গেছে।
'যে যায় লংকায় সেই হয় রাবণ" আসলে রাবণকে মানুষ বানানোর চেষ্টাটা আমাদেরই রাখতে হবে, নিজেরা রাবণ হতে চাইলে কি আর কাজ হবে?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

১০৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
পারভেজ বলেছেন: গেনারেল=জেনারেল
১০৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৮
তামিম ইরফান বলেছেন: ১।সত্যি কথা হইলো আমি যে নাই আপনি জানবেনও না। যদিবা কোনো কারনে আমি আপনার প্রিয়ভাজন বা অপ্রিয়ভাজন হয়ে থাকি, তাহলে হয়তো আমার ব্লগে মাঝে মাঝে ঢুকবেন, আছি কি নাই টের পাবেন। কিন্তু নতুনদের যারা আন্দোলনে নামছে, অনেকের ব্লগে মানুষ এমনেও ঢুকে না, প্রথম পাতায় পোস্ট দেখলে ঢুকে। কিভাবে আশা করবে ওরা যে ওদের নিয়ে আন্দোলন হবে?

...........................................................

আপনে মনে হয় আমার আগের কমেন্ট টা ঠিক মতো পড়েন নাই।আমি যখন ব্যান হই তখন আমার নিকের বয়স ছিলো ৩ মাস,পোষ্টের সংখ্যা ছিলো ৩ টা।হাসিব,বিমা,রাশেদ,নরাধম,রেটিং কেউ আমাকে চিনতো না তারপরেও আমি ব্যান হওয়ার পরে আমার আনব্যান চেয়ে তারা পোষ্ট দিছিলো কেন বলতে পারেন?।

নতুন যারাযারা আন্দোলনে নামছে তাদের ২-১ জন ছাড়া বাকী সবাই ৬-৭মাস পুরানো।যেমন:সুদীপ্ত,নাফিস,ক-খ-গ,কাক ভূষুন্ডি।এখন একেবারে নতুন যারা (তনুজা,শুভ) তারা কেন আন্দোলনে নামছে?নিছক মজা পাওয়ার জন্য নিশ্চয় না।হাসিবের ব্যান টা অযৌক্তিক ছিলো সেটা বুঝতে পারছে দেখেই।

২.আরণ্যক যাযাবর নামে সম্ভবত এক ব্লগার ছিল এখন নাই। কেউ কেউ বলে উনি সামু মডুরে মেইল করে বলছে আমি থাকবো না। তার ব্লগে ঢুকলে ১ম পাতায় রিডাইরেক্ট কইরা দেয়। কাউকে দেখি নাই উনাকে ফিরায়া আনতে পোস্ট দিতে। কারণ উন্নি দুই পয়সার ব্লগার না। এই ব্লগার রেজোয়ান শুভ ভাইয়ের কথাই ধরেন। আনব্যান হাসিব লেখা ছবি টাঙ্গানোতে উনারে ব্যন করে দিলে কে উনারে খুঁজতে আসবে? মাত্র ৪টা পোস্ট...বয়সও দুই মাস না। উনার জন্য আন্দোলনে কেউ নামবে না, জানবেই না আসলে...পুরা হারায় যাবে।
...........................................................................

আরণ্যক যাযাবর কে আপনে চিনলে একথা বলতেন না।উনার ব্লগ বাতিল হবার সাথে সাথে কাঁকন এর পোষ্ট আসছে।বাকী সবাই পোষ্ট দেওয়ার আগেই রাশেদ ভাইকে উনি মেইল করে জানায় দিছেন উনি আর ব্লগে থাকবেন না।

আগের কমেন্ট বলছিলাম এখন আবার বলতেছি শুভ ব্যান হইলে প্রতিবাদ এখানকার ব্লগাররাই করবে।অন্তত আমি করবো।শুভর পোষ্টে যারা কমেন্ট করতেছে তাদের অনেককেই পাবেন।

৩।আমি কি ইংঙ্গিত করছি বুঝতে পারছেন? ব্যক্তি হাসিবের জন্য আন্দোলন করে আপনারা ভুল পথে হাঁটতাছেন...আপনারা যদি স্বচ্ছ মডারেশনের কথাটা বলতেন, নীতিমালার সংশোধন চাইতেন...তাহলে হয়তো আজকে হাসিব ব্যান হইতে হইতো না। ব্যান হইলে তার দোষ কি জানতে পারতেন, মডারেটরদের যুক্তি জানতে পারতেন...আপনারা কাউন্টার যুক্তি দিতে পারতেন।
..............................................

আপনে কি বলতে চাইছেন সেটা বুঝতে পারছি।ব্যাক্তি হাসিবের আনব্যান চাওয়ার একটাই কারন তার উপর অন্যায় করা হইছে।আর সে আন্দোলন কে আমি ভুল কোনমতেই বলবো না।

সচ্ছ মডারেশন,নীতিমালা সংশোধন অনেক আগে থেকেই চাওয়া হইতেছে।আজকে যে নীতিমালা দেখতেছে ঐটা আন্দোলনেরই ফসল।আর আন্দোলন শুরুর অন্যতম একজন ছিলেন হাসিব ভাই ।ঐ আন্দোলন কিভোবে শুরু হইছিলো সেটা ১.৫-২ বছর আগের পোষ্ট পড়েন জানতে পারবেন।

আর মডারেশনে আরও সচ্ছতা আনার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে এখন কারা সেটা একটু দেখেন বুঝতে পারবেন
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: তামিম ইরফান বলেছেন: উপরের কমেন্ট টা ভাঙ্গা পেন্সিল এর জন্য

১০৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫০
তামিম ইরফান বলেছেন: উপরের কমেন্ট টা ভাঙ্গা পেন্সিল এর জন্য
১০৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২
অক্ষর বলেছেন: আমি কৃতজ্ঞ তাই ল্যাঞ্জা নাড়াইতাছি, আপনি কি কৃতজ্ঞ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: জ্বি আমি ও কৃতজ্ঞ , কৃতজ্ঞতার চোটে ভাষা হারাইয়া ফেলসি :)

১০৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমাদের প্রথমে চেষ্টা করতে হবে সামুকে আমাদের দাবি মানতে বাধ্য করা। পারভেজ ভাইয়ের সাথে একটা দিক দিয়ে একমত, "নিরপেক্ষ হব" কথাটা খুব সহজ কথা না। আরেক দিক দিয়ে ভিন্নমত, প্রলয় হয়তো দুই-তিন নিক ব্যান খাওয়ার পরেও নিজের কথা বলতে আরেক নিক ব্যবহার করবে, আমি ব্যান খেলে ভুলেও সামুতে নতুন করে রেজিস্টার করবো না। হয়তো এটা আমার পলায়নবৃত্তি হতে পারে...কিন্তু আত্মাভিমান বলে একটা বস্তুও থাকে। আমি এটাও জানি অনেকেই আমার মতো একই কাজ করবে।
বাবুয়া হোক আর হাসিব হোক আর যেই হোক না কেন, কারো টুঁটি চেপে ধরা যাবে না। দরকার হলে আপত্তিকর ব্লগারের পোস্ট প্রত্যেকটা পড়ে প্রথম পাতায় দিবে মডারেটর। তবু নিষিদ্ধ করার মানে নাই। পাপকে ঘৃণা করবো, পাপীকে কেন?

আর নতুন কোন সাইট যদি হয়, সেখানে মডারেশন ব্যবস্থা সম্পর্কে আমি একটা ইঙ্গিত দিব, কেমনটা হলে ভালো। অনেক কাল আগে একটা হাবিজাবি লেখছিলাম...কেমন হলে একটা রাজ্য একনায়কমুক্ত হতে পারে...http://www.somewhereinblog.net/blog/kijani/28881162
মডারেশন সাধারণ ব্লগারদের হাতে থাকতে পারে...ব্লগ ব্লগারদের, এইটাই মূল কথা।


@তামিম ভাই, এতো কিছু জানা ছিল না। সেজন্য ধন্যবাদ। কিন্তু আমি তারপরও বলবো,৩০০০০ নিকের পিছে ১০০০ ইউজার থাকলেও আপনি ১০০ জনের বেশি মানুষের খোঁজ রাখেন না।বাকি ৯০০ জন যদি হারায় যায় টেরও পাবেন না...তাই ব্যক্তি বড় না। বড় হলো নিয়ম-নীতির পরিবর্তন।

@পারভেজ ভাই, সাম্প্রতিক সময়ে গোলমাল দেখে আমি ঠিক করছি, আমি শুধু আমার কথাগুলা বলবো...পরীক্ষা শেষের খুশিতে তো অবশ্যই:P
১১০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭
পান্থ বিহোস বলেছেন:
শুভ অভিনন্দন দেবো কি-না জানি না। আমি সামু ছেড়ে নতুন কোথাও যেতে আগ্রহী সেই জন্য আপনার সাথে আছি তা নয়।
আমি আপনার সাথে থাকতে চাই এ জন্য যে, আমি ওয়েব প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনিং-এর কাজ শিখছি এখন। এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভা স্ক্রিপ্টসহ আরও কি কি শিখছি।
আমার আগ্রহ প্রচণ্ড। টাকা বেশি নাই। তবে শ্রম আছে অসম্ভব বেশি। একথা হলফ করে বলতে পারি। আমি বিশ্বাস করি, আগ্রহ মানুষকে তার স্বপ পূরণে সহায়তা করে।
আমার মেইল এড্রেস-এ আপনার সেলফোন নাম্বার দিন, আমি আজই আপনার সাথে যোগাযোগ করতে চাই_
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আমি একটা বারের জন্যও সামু ছাড়ার কথা বলি নাই

অাপনাকে ধন্যবাদ

১১১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫২
আলমগীর কুমকুম বলেছেন: পেন্সিলের সাথে পুরোপুরি একমত।
১১২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১
তায়েফ আহমাদ বলেছেন: ভালো লাগলো।
আছি!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ

১১৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫
গুপী গায়েন বলেছেন: সাথে আছি। সবাই একসাথে থাকলে সবকিছুই সম্ভব। তবে জানতে ইচ্ছে হচ্ছেঃ
মাথার যন্ত্রণা তে মাথা কাটবেন কেন? সাইন ব্লগ আপনার সাথে আমার পরিচয়ের সেতু কাজেই এটাও থাক। সেথে আর কিছু.. না কি?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: এটা অবশ্যই থাকবে।

আমি একবারের জন্য ও বলি নাই যে , আমরা সামু ছাইড়া দিবো

....... মডুদের জন্য সামু ছাড়মু ক্যান ???

আমি শুধু বিকল্প চাচ্ছিলাম। যেখানে শুধুমাত্র মডুদের ব্যাক্তিগত অপছন্দের কারনে কাউকে ব্যান করা হবে না , ব্যান যদি করা হয়েও থাকে অনির্দিষ্টকালের জন্য করা হবে না , মডুদের পক্ষপাতিত্বে একদল গালাগালি করেও পার পাবে না এবং কোনো অবস্থাতেই কারো পোস্ট মুছে দেয়া হবে না। বলেন তো , সামুতে এই পরিবেশ পাওয়া সম্ভব ??

আপনাকে অশেষ ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: ওই আশাতেই তো বুক বাঁধি

১১৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
রেজওয়ান শুভ বলেছেন: এর পরের কথাগুলি

Click This Link
১১৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: তামিম ইরফান ভাই এর সাথে একটু কথা ছিলো।কোনো পোস্ট নাই দেখলাম।কিভাবে পাই তাকে?
১১৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮
রূপক  বলেছেন: আমি ভাই এই একটু আধটু টুকিটাকি কাজ পারি।

সাথে আছি.............লাগলে আওয়াজ দিয়েন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: অবশ্যই দিব।

আপনাকে অশেষ ধন্যবাদ

১১৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
ডালটন বলেছেন: সাথে থাকলাম।
০১ লা মার্চ, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১১৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৯
ডিমওয়ালা বলেছেন: আপনারা ইমেইল এর জন্যে emailbangla.com ব্যবহার করতে পারেন।
সম্পূর্ন বাংলা ইমেইল
০১ লা মার্চ, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

অবশ্যই ব্যবহার করব

১২০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪২
নাজিম উদদীন বলেছেন: ভাবছিলাম মাইনাস দিব, কিন্তু ভাল উদ্যোগ তাই প্লাস। দেখেন কিছু করা যায় কি না।
০১ লা মার্চ, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো কথা , মাইনাস দেবার কথা ভাবসিলেন ক্যান ?? ;) :)

১২১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৭
শূন্য আরণ্যক বলেছেন: ফেসবুকের মডারেশনরে নিয়মকানুন চেন্জ করতাসে পাবলিকের ভোট নিয়া ...

আমার মনে হয় সামুকে এই পথে হাটতে দেয়া উচিত
০১ লা মার্চ, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: সামু হাটুক , তাই তো চাই ........

১২২. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৭
আকাশনীল বলেছেন: এক টার্ম পর পড়াশুনা আর করুম না। কাজ-কাম খুজতাসি;)
তবে টাইম পাইলে সাথে আছি:)
০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ

টাইম কি পাইবেন ?? কি মনে হয় ??

১২৩. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৯
নুশেরা বলেছেন: @ আকাশনীল
বহুদিন পর দেখছি। নতুন লেখা কই?
০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: আপনে ক্যামন আছেন ??

১১ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: ভয় দেহাইলাম , ভয় না পাইলে হয় ;)

১২৫. ১২ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৫
বাংলার শয়তান বলেছেন: সাথে আছি....দরকার লাগলে আওয়াজ দিয়েন....
১২ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: অবশ্যই দিবো ;)

১২৬. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৭
নকীবুল বারী বলেছেন: তোমার প্রাইভেট ব্লগ দেখলাম।
ব্লগস্পটের ব্লগ অনেক উন্নত করা যায়।

তুমি নিশ্চই এইচ টি এম এল জানো? আমি কিছুটা জানি
বেসিক আরকি। রাশেদ ভাইয়ের ব্লগে ব্লগস্পটের ব্লগ কিভাবে এডিট করে সুন্দর করা যায় সে বিষয়ে পোষ্ট আছে।

শুধুমাত্র বুয়েটিয়ানদের জন্য ব্লগ খোলা যায়।আমার মাথায়ও এ চিন্তা আছে।
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: না ভাই , ব্লগ শুধু বুয়েটিয়ানদের জন্য হবে না , ব্লগ আমাদের সবার।

১২৭. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১:৫০
নকীবুল বারী বলেছেন: ওয়ার্ড প্রেসে বুয়েটিয়ানদের একটি ব্লগ তৈরী করে, দেন হোস্টিং করা যায় মনে হয়। এই সকল টেকনিক্যাল বিষয়ে আমি জানি না।




১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: দেখি।

১২৮. ২১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: আমি সেমি-কম্পু। সাথে আছি। লাগলে আওয়াজ দিয়েন। আমার ইমেইল এড্রেস
২২ শে মার্চ, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: অবশ্যই দিবো। ধন্যবাদ।

১২৯. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৭
অহনা বলেছেন: আমিওতো একই আশায় আছি। তবে নীতিনির্ধারকের একজন আমিও থাকতে চাই। চান্দা যা লাগে দিতে রাজি। আর আমার কাছে সোর্স ও আছে। বছরে ১৫শ টাকায় একটা ডোমেইন দিতে চেয়েছে।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: তাই নাকি ? আপনের সাথে পরে কথা বলবো।

২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: কাজই তো শুরু করতে পারলাম না :( :(

সব তো ঠান্ডা হইয়া গেলো গা :( :(

১৩১. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:১২
অহনা বলেছেন: কই কোনও খবরতো পাই না।
আপাতত আমার অ্যাড্রেসটা আর উন্মুক্ত প্রান্তরে দিতে পাররছি না। এমনসব ই-মেইল পেয়েছি যে আর ই-মেইল খোলার সাহবও পাই না। তাই আপাতত এই অ্যাড্রেসের সাথে একটা লিংক করেছি। খবর দিয়েন।

৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: দিবো ;)

 

মোট সময় লেগেছে ১.১৯২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি শুভ । বাকিটুকু না জানলেও চলবে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই