মাই স্যাশী গার্ল (My Sassy Girl) (২০০১)। - কোরিয়ান মুভি
১৬ ই মে, ২০১২ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ থেকে প্রায় ৭ বছর আগে এই সিনেমাটা দেখেছিলাম। কিছুদিন আগে আবার নতুন করে দেখলাম। ‘মাই স্যাশী গার্ল’ (My Sassy Girl) - ২০০১ সালে নির্মিত একটি কোরিয়ান মুভি। লাভ স্টোরি ধরনের সিনেমার মোটেও ভক্ত নই আমি। তারপরও খুব ভাল লেগেছে মুভিটি। একটি বোকাটে সরল-সোজা ছেলে আর একটি পাগলাটে মেয়ের সম্পর্কে জড়িয়ে পরা নিয়ে এই মুভি’র কাহিনী গড়ে উঠেছে। মেয়েটির সংস্পর্শে এসে ছেলেটি কি করে পরিণত হয়ে উঠে, এবং পাগলাটে আর ‘রাফ-এন্ড-টাফ’ মেয়েটি কি করে নিজের ভেতরের কোমল আর অসহায় দিক গুলো আবিস্কার করে তাই নিয়ে গড়ে উঠেছে এই ছবির কাহিনী। ভালোবাসা, মায়া, পরিবর্তন আর জীবনের গোপন ক্ষত গুলো কাটিয়ে উঠে আবার নতুন করে জীবনে ফিরে আসার কষ্ট গুলো সুন্দর আর সহজ ভাবে ফুটে উঠেছে এই মুভিতে। মজার সব হিউমার, নাটকীয়তা আর সাবলীলতা মুভিটাকে আরও আকর্ষনীয় করেছে। একটি ছেলের জীবনের বাস্তব ঘটনাক্রম নিয়ে লেখা একটি উপন্যাস থেকে এই সিনেমাটির প্লট তৈরি করা হয়েছে বলে জানা যায়। কোরিয়ান ভাষার সিনেমা হলেও, সিনেমাটি দেখে খুব সহজেই মজা পাওয়া যাবে। একই নামে এই মুভির একটি হলিউড সংস্করণ তৈরী হয়েছিল ২০০৮ সালে, যা মূল কোরিয়ান মুভিটির অ্যাপীল ফুটিয়ে তুলতে পুরপুরি ব্যর্থ হয়েছে।
ইংলিশ সাব-টাইটেল সহ মুভিটি ডাউনলোড করতে পারেন নীচের লিঙ্ক (টরেন্ট) থেকেঃ
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন