মহাদেব সাহা ১৬ ডিসম্বের ২০০৯ বিডিনিউজ২৪.কম শীর্ষক নেট ভিত্তিক ওয়েব পত্রিকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে যে লেখাটি লিখেছেন, সে বিষয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই। কারণ, একথা অনস্বীকার্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিস্মরণীয় নেতা। মহাদেব সাহা মূলত তাঁর লেখায় বঙ্গবন্ধুর কৃতিত্বের কথা তুলে ধরে আবেদন রেখেছেন, যেন এবারের বিজয় দিবসে আমরা শপথ নিতে পারি, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করার। শপথের সাথে সাথে যেন তা বাংলার মানুষ বাস্তবে পরিণত করতে পারে। এই আশাবাদ মহাদেব সাহা কেন, বিগত চার দশক ধরেই সচতেন বাঙালি মাত্রই করে আসছেন, এবারে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার রাষ্ট্রক্ষমতায় আসীন থাকায় তাঁর প্রত্যাশা কিছুটা অধিক তাদের কাছে। শুধু তাঁর কেন বিবেবান বাঙালি মাত্রই আশা করেন, যুদ্ধাপরাধীদের বিচার হোক। একই সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারীদের দ্রুত বিচারের রায কার্যকর করা হোক।
প্রসঙ্গত এখানে বলা দরকার, ব্যক্তিগতভাবে কবি মহাদেব সাহাকে যতটুকু চিনি, তাতে তিনি পারত পক্ষে কখনো হিংসার পথ পরিহার করে চলতে চান। তিনিই যখন বিচারের দাবী উত্থাপন করেন, তখন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নতুন করে ভাবার অবকাশ তৈরি হয় যে, একজন অহিংসবাদী মানুষ কখন্ প্রত্যাঘাতের কথা বলেন। নিশ্চয় একথা আমাদের বুঝতে অসুবিধা হবার কথা নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

