somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম হাসান
শৈশব আর কৈশোর কেটেছে রংপুরে; আইএ পাসের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল. ও পিএইচডি. ডিগ্রি লাভ। বর্তমানে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছি।

আজ অমর একুশে...

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর একুশ আসে যায়, কিন্তু আমাদের তাতে কতটা পরিবর্তন হয়, নাকি হয় না তা বোঝা বেশ মুশকিল। কেননা একুশের প্রথম প্রহর থেকে দিন ব্যাপী সভা সেমিনার সিম্পোজিয়ামে দেশ বেশ সরগরম থাকে। আমাদের এ করতে হবে... সে করতে হবে...

কিন্তু ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পার হয়ে গেলে আবার যা-তাই আমাদের সামনে বছর ব্যাপী চলতে থাকে। কেননা এখনো এ দেশের দৃশ্যমান বিল বোর্ডগুলো কিংবা সাইনবোর্ড গুলোই আমরা বাংলায় লেখার মানসিকতা অর্জন করতে পারি নি। অথচ এই দিনটির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন পৃথিবীব্যাপী মানুষ তাদের মাতৃভাষার প্রতি একাত্ম হয়। সেই শ্রদ্ধাবোধের শুরু যে দেশ থেকে যে দেশের মানুষের বীরত্বগাথাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে, সেই দেশের মানুষ মাতৃভাষার প্রতি কতটা সুবিচার করতে পারছে তা ভেবে দেখা দরকার।...

সভার আর সেমিনারের বাইরে বাস্তবজীবনে এর প্রয়োগ অনিবার্য করে তুলতে হবে। প্রসঙ্গত এখানে বলা দরকার যে, এ দেশে পঞ্চাশোর্ধ্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখনো আমাদের সরকার সেগুলোর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পৃথক কোনো সাবজেক্ট পড়ানোর ব্যবস্থা করতে পারে নি। তাহলে আমরা কিভাবে আমাদের ভাষাকে শ্রদ্ধা করি তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।... এসব বিষয় নিয়ে এখন থেকে সচেতন হওয়া দরকার। নাইলে অমর একুশেকে স্মরণ করে বিশ্বব্যাপী মানুষ তাদের মাতৃভাষার প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করে তার শেকড় এক নড়বড়ে হয়ে যাবে; আমাদের উপরি স্তরের মাতৃভাষার প্রীতি সম্বন্ধে তারা অবগত হলে আমাদের ধিক্কার দেবে...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×