somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ জাবিতে ছাত্রী লাঞ্ছিত (সর্বশেষ আপডেট)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা টা গতকাল রাতের, জাবিতে ১ম বর্ষের ছাত্রী লাঞ্ছিত হওয়ার মিথ্যে গুজব নিয়ে ব্লগ তথা ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। যে যার মত ইচ্ছেমত গালমন্দ করতে থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে ও সেখানকার সিনিয়র ছাত্র-ছাত্রীদের। ব্লগে-ফেসবুকে সব কিছু পড়ার পর খোঁজ নেই জাবিতে পড়ুয়া আমার পরিচিত জনদের কাছে। সবার কাছেই জানতে পারি ঘটনা সেইরকম কিছুই ঘটেনি। কিন্তু ঐ মেয়ে তথা কে বা কারা কেন ফেসবুক এবং ব্লগে এসব ছড়াল তার সদুত্তর কেউ দিতে পারেনি। এসব জানার পর লাঞ্ছিত হওয়ার ঘটনা নিয়ে লেখা প্রতিটি ব্লগেই আমি প্রকৃত ঘটনা উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু সেসব না শুনে উল্টো আমাকেই দালাল বা আরো খারাপ গালি দিয়ে থামানোর চেষ্টা করা হয়। সবার কমেন্ট দেখে মনে হয় আমি বুঝি সত্যিই ভূল, বাকি সবাই সঠিক, তারাই সব কিছু জানেন। আর তখন-ই আমি সিদ্ধান্ত নেই যে আমি নিজে উপস্থিত হয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করব।

অতঃপর আমি আজ নিজেই জাবিতে যাই এবং সেখানকার ঘটনা জানার চেষ্টা করি।

আইটি ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে যা জানতে পারি তা হল, ঘটনা সম্পূর্ণ ভূয়া। ঐ রকম কোন কিছুই গতকাল ঘটেনি। জাহানারা হলেও আইটি ডিপার্টমেন্টের মাত্র ২ জন ছাত্রী থাকে। তারা নিজেরাই বলেছে যে তাদের সাথে এরকম খারাপ আচরণ কেউ করেনি।

আজ ক্লাসে সেই ছাত্রী উপস্থিত ছিল এবং প্রক্টরকে সে নিজ মুখে বলেছে যে তার সাথে কেউ খারাপ আচরণ করেনি। কে বা কারা ফেসবুক বা ব্লগে এইসব ছড়িয়েছে তা সে জানেনা। তাদের কাউকেই সে চেনেনা।
এই ব্যাপারে "মাহবুব হোসেন" (যিনি ঘটনার মূল হোতা) এর সাথে যোগাযোগ করা হলে তিনিও এর সত্যতা নিশ্চিত করতে পারেননি। তিনি স্বীকার করেছেন যে তিনি ইনবক্সে মেসেজ পেয়ে তার সত্যতা যাচাই না করেই ফেসবুকে প্রকাশ করেছেন। যতদূর জানি ঐ মেয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি হননি।

সবচেয়ে বড় কথা হল সেই মেয়ে নিজের মুখে স্বীকার করেছে যে তার সাথে এইরকম কিছু ঘটেনি।

পরিশেষঃ গতকালের মত আবারো বলতে চাই, কোন কিছু সত্যটা না জেনে, না বুঝে, না শুনে, অযথাই কাউকে দোষী সাব্যস্ত করবেননা।
ছোটবেলায় চিল কান নিয়ে গেছে গল্পটার কথা কি ভুলে গেছেন???
সাঁধে কি আর বলে, হুজুগে বাঙ্গালী!!!

যারা কাল আমাকে বিদ্রুপ করেছেন তাদেরকে বলি, চড়টা নিজের গালে কষায়ে মারেন। কারন আপনাদের মত মানুষের জন্য দেশের আজ এই অবস্থা। নিজেকে অতি দরদি, দেশ প্রেমিক প্রকাশ করার আরো অনেক পথ আছে। ব্লগে আরেকজনের সমালোচনা করে, তাকে চড় মারতে চাইলেই স্মার্ট হওয়া যায়না। তা হল বোকামী আর পাগলামীর চূড়ান্ত লক্ষণ।
২৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×