আমার প্রিয় পোস্ট

যখন তুমি ঘুমিয়ে রবে হাত বাড়িয়ে তোমায় ছোঁবো..আমি তোমার স্বপ্নে দেখা মেঘবালিকার স্পর্শ হবো

নটে গাছ চিরকাল ন্যাড়াই থেকে যায়

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫

                       

হঠাৎ হঠাৎ কেমন অদ্ভূত লাগতে থাকে আমার, ভালো কিংবা খারাপ থাকাটাও ঠিক ভাবায় না... কারণ কেমন আছি সেই ব্যাপারটাই গৌণ এই সময়গুলোতে। সব কিছু অদ্ভুত লাগে। আশে-পাশে অদ্ভুত কিছু গল্প গজিয়ে উঠতে চায়, কিন্তু কেমন করে যেন সব গল্পের নটে গাছটি গল্প শুরু করার খানিক পরেই মুড়িয়ে যায়। সবার জীবনেরই কিছু নির্দিষ্ট ফিলোসফি থাকে, আমার নিজের কি আছে বুঝে উঠতে পারিনা...
বোধকরি একটা বিশাল অর্থহীনতার ফিলোসফি। আসলে আমি কি চাই সেইটা কি আমি জানি? এইসব চাওয়া কি অ্যাবসিলিউট হওয়া সম্ভব? পরিস্থিতি কি সব পাল্টে ফেলেনা? আর আমি কিছু চাইলেই সেইটা'র বাস্তবায়ন করতে পারবো তার নিশ্চয়তা কই? আমার জীবনে তাই কোন গল্প গজায় না, আমি ভালোও থাকিনা, আবার কখনও খুব খারাপও থাকিনা, মোটামুটি থাকার জন্য যা যা দরকার তা কেমন করে যেন জুটে যায়। মিডিওকার লাইফ যখনি অসহ্য লাগতে থাকে নিজেকে দম দেওয়া পুতুলের মতো ক্রমাগত একই লাইন বলতে থাকি, "দ্যাখো আশেপাশের অনেকের চেয়ে কতো ভালো আছো"। মাঝে মাঝে সত্যি সত্যি মনে হয় ধূরো, খ্যাতা পুড়ি এই জীবনের... একটা চরম কিছু চাই, একটা ভীষন, মারাত্মক, অসম্ভব কিছু... ভালো-মন্দ সবকিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া অসহ্য এই নাগরিক জীবন আমি ঘেন্না করিইইইইইই...... এক বন্ধু ঠিকই বলেছিলো ওসব শুধু গল্পেই থাকে, মানুষ সবসময়ে সাম্যাবস্থায় পৌঁছে যায় কেমন জানি, বিশেষ করে আমাদের মতো ছাপোষা মানুষেরা... না তীব্র দুঃখ তাদেরকে ভাবায়, না তীব্র সুখ টিকে থাকে... সব ভেতো হয়ে যায় বারবার....

 

 

  • ৭ টি মন্তব্য
  • ৯১বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
comment by: লিপিকার বলেছেন: আমি ভালোও থাকিনা, আবার কখনও খুব খারাপও থাকিনা, মোটামুটি থাকার জন্য যা যা দরকার তা কেমন করে যেন জুটে যায়। মিডিওকার লাইফ যখনি অসহ্য লাগতে থাকে নিজেকে দম দেওয়া পুতুলের মতো ক্রমাগত একই লাইন বলতে থাকি, "দ্যাখো আশেপাশের অনেকের চেয়ে কতো ভালো আছো"।

........সবারই এমন হয়.....
২. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০০
comment by: রাতমজুর বলেছেন:
মাথার উপরে দিয়া গ্যাছে দিদি :|

তবে আমার জীবনেও কোন গল্প গজায় না, আমি ভালোও থাকিনা, আবার কখনও খুব খারাপও থাকিনা, মোটামুটি থাকার জন্য যা যা দরকার তা কেমন করে যেন জুটে যায়।

আর ইমোশন সব সব ভোঁতা হয়ে গ্যাছে।
৩. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
comment by: আনিকা বলেছেন: মাঝে মাঝে মনে হয় আশেপামের লোকদেরকে বলি....সবাই মিলে একটা যেন তেন কিছু করি.... কেন আমরা সব মেনে নেই.. সব কিছুতে অভ্যস্ত হয়ে যাই?
৪. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৪
comment by: রাজামশাই বলেছেন: হুমম - এইডার কোন অর্থ নাই
৫. ০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৯
comment by: কঁাকন বলেছেন: অনুভুতিহীন অনুভুতির বোঝা বয়ে বেরাই
৬. ০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: ফারহান দাউদ বলেছেন: হ
৭. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: রুবেল শাহ বলেছেন: আনিদি তোমার লেখা গুলো খুবই সাবলিল আমার খুব ভাল লাগে

জীবনের প্রচন্ড ছোয়া থাকে

শুভেচ্ছা রেখে গেলাম

ভাল থেকো

 



 


নিজেকে নিয়ে কিছু লেখা বেশ কঠিন, তাছাড়া, আমি খুবই সাদামাটা একজন মানুষ

আমার ব্লগ একান্তই আমার, এখানে কারো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৯৯৩৩