রেডিও শোনা শখের মধ্যে না পড়লেও ইদানীং আমি ফাঁক পেলে রেডিও শুনি। বিশেষ করে রাতে ঘুম না আসলে ঘুমের ওষুধ হিসেবে রেডিও বেশ কাজে আসে। রেডিওর অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয় রাতেরগুলোই। সবসময়ই সেগুলোতে থাকে এস এম এস এর জোয়ার, আর. জে রা সেগুলো পড়তেই হিমশিম খেয়ে যান।
একরাতে প্রায় নতুন এবং আমার মতে এখনকার রেডিও চ্যানেলগুলোর মধ্য থেকে সবচেয়ে ভিন্নধারার যেটা, সেটা শুনছিলাম। একজন আর. জে (তার নামটা নাহয় না ই বললাম...তবে খুব সুন্দর করে কথা বলেন
উত্তরটা শোনার পর আমি বেশ কিছুক্ষণ ভাবলাম, সত্যিই তো, আমার সামনে দিব্যি একজন মিথ্যা কথা বলছে, আমি সেটা জানি...প্রতিবাদ করার সুযোগ নেই আবার ব্যাপারটা মেনে নেওয়াও সম্ভব না, সেই মুহূর্তে তার প্রতি আমার যে তীব্র ঘৃণা জন্মাবে সেটা কখন যাবে কিংবা আদৌ চলে যাবে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান। উত্তরটা আসলে যথার্থ ই ছিল...
যাই হোক, সেই আর. জে'র উত্তর সম্পর্কে আপনাদের কী ধারণা জানালে ভাল লাগবে। আর সেই প্রশ্নটা তো সবার জন্যই উন্মুক্ত থাকল, 'আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পান?'
বি.দ্র: আমি এটা অনেক আগে শুনেছিলাম, তাই আর. জে'র উক্তিটা বোধহয় হুবহু দিতে পারিনি, তবে মূল বক্তব্য একই আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

