দ্য বেঙ্গলি টাইমস ডটকম
পৃথিবীর অন্যতম জনপ্রিয় স্থাপত্য তাজমহলের একটি মিনার হেলে পড়েছে। যমুনা নদী শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ সেন্টিমিটার হেলে পড়েছে আগ্রার তাজমহলের ওই মিনারটি।
বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, চমকপ্রদ এ স্থাপত্যটি সম্ভবত আর কঠিন ভিতের ওপর দাঁড়িয়ে নেই। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত তিন দশকে তাজমহলের দক্ষিণ-পশ্চিম দিকের চূড়াটি ৩ দশমিক ৫৭ সেন্টিমিটার হেলে পড়েছে।
ভারতের আগ্রায় অবস্থিত ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিত চার কোণায় চার চূড়াবিশিষ্ট তাজমহলটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছিল। মোগল বাদশা শাহজাহান এ স্থাপত্য সৃষ্টি করেছেন। কিন্তু সেই যমুনা আজ শুকিয়ে যাচ্ছে। আর তাজমহলের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। এ ব্যাপারে আগ্রা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার অধ্যাপক কে. এস. রানা বলেছেন, ‘নদীতে যদি পানিস্বল্পতা দেখা দেয় তবে স্বভাবতই তাজমহলের ওপর চাপ পড়বে। আর এ চাপের কারণে ভবন হেলে পড়া বা তাতে ফাটল দেখা দিতে পারে।’ তবে মিনারটি হেলে পড়ায় এর সার্বিক উচ্চতার তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব জরিপ সংস্থা।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।