
সবকিছু নিয়েই কঠিনতম অবস্থানে অবস্থান করছি।
বিগত কয়েকদিন ধরে আছি বড়ই দৌড়ের উপর। প্রচুর ঝড়-ঝাপটা যাচ্ছে বছরের শুরু থেকেই।
তবে বছরের একদম প্রথম দিনটিতে আমার ঘুম ভেঙেছিল একটি অতি সুখবর দিয়ে। সেটা নাহয় পরেই বলব? অন্য আরেকটি পোষ্ট দিয়ে।
সে যাক, বিগত বছরের শেষের কয়েকদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজকের পর আরও কিছুদিন ধরে আছি এবং থাকব পুরোই রষ-কষহীন ভাবে। যেটা আমার জন্য বড়ই পীড়াদায়ক।
কিন্তু তা কি হয়? এই সব ভেজালমার্কা সময়ের মাঝেই সময় করে উঠতে চেষ্টা করি। সর্বপ্রকার বিনোদনবিহীনভাবে থাকা তো কোন সুস্থবুদ্ধিসম্পন্ন(!) মানুষের পক্ষে সম্ভব নয়? তাই এরই মাঝে হালকা একটু সময় হাতে নিয়ে হয়তো কোন একটা মুভি দেখতে বসলাম। কিন্তু নাহ। তবুও কিছুতেই কিছু হয় না। একটা মুভি পুরোটা দেখে শেষ করি ৪-৫ দিনে!!
ইদানিং এই হয়েছে এক জ্বালা! "ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব দ্য ডুম" দেখতে গিয়েও একই কাহিনী ঘটেছিলো। তখনও মনে হয়েছিলো, মাসুদ রানা'তেই আগে পড়েছি। আসলেই তাই। মেজাজটা তাই চরম খারাপ হয়। কোনটাতেই মজা নেই।
আবার বর্তমানকালের মুভিগুলো দেখতে গেলে কেন যেন আমার নাক-কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম হয়। এত ভাঙচুর দেখতে আর কত ভালো লাগে? আমি যে মুভিগুলো বর্তমানে ডাউনলোড করি, সেগুলোর বেশিরভাগই থাকে ২০০৪ সালের আগের। বর্তমানের, তথা ২০০৮-২০০৯ সালের কয়েকটা মুভি দেখার শখ হয়েছিল একবার। করলাম ডাউনলোড কয়েকটা। দেখেই মেজাজটা পুনরায় খারাপ। বুঝলাম, এই মুভিগুলো আমাকে আরও ১০ বছর পরে দেখতে হবে। একটা মুভি দেখতে গিয়ে দেখি, সবই খালি ডুবে! নগর-শহর-দেশ-পৃথিবী, সবকিছুকেই যেন ডুবে যাওয়ার নেশায় পেয়েছে। আরেহ! পৃথিবী কি একটা নৌকা নাকি? যদিও জানি, জলবায়ুর ব্যাপার আছে কিছু। কিন্তু তাই বলে কি পুরো মুভিতেই ডুবাডুবি ভালো লাগে? ধুররর!!
সে যাই হোক, দৌড়ের উপরে থাকার কারণে আমার প্রিয় একটা জিনিসের কথা ভুলে গেছি। টেনিস। আমি যে কেমন কঠিন টেনিস প্রেমিক, সেটা এই ব্লগে আমার পরিচিতজনেরাই জানেন। নতুন যারা এসেছে এই ব্লগে, তারা এই ব্যাপারে কিছুই জানে না।
--------------------------------------------------------------------------------
সবাইকে ধন্যবাদ, পোষ্টটি পড়ার জন্য। আসলে এখন কিছুটা সময় হাতে পেয়েছি, তাই এই পোষ্টটি দিলাম। জানি না, আর কয়দিন আমার অবস্থা এমন থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার দিন কাটুক আনন্দে, এই কামনা থাকলো।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


