এই অসহায়ত্ববোধ কাউকে বোঝানোর মত না
১৩ ই মে, ২০১২ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"আমি প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খাই। তবু আমার দুই চোখে একটুও ঘুম আসেনা। বারবার আমার ছেলের কবরের পাশে লাগানো সাইনবোর্ডটার লেখা চোখে ভাসে- এখানে শায়িত আছে জাহিদুল হাসান বাবু, বয়স ১০। মাত্র দশ। আমার বাপ টা আর নাই রে আমার বাপ টা আর নাই..."
অঝোরে কাঁদছিলেন মহিলাটা। এক মাস আগে টংগী থেকৈ অপহরণ হয়েছিলো উনার ছোটো ছেলে বাবু। ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছিলো। দুই দিন আগে তার লাশ পাওয়া গেছে কিশোরগঞ্জে। এই ক...দিনেই থানা পুলিশ করতে করতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খুইয়েছেন।
স্তব্ধ হয়ে শুনছিলাম। শরীরের রক্ত হিম হয়ে আসছিলো। ঠিক আজ সকালেই আমার বাবা ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফেরার পথে অস্ত্রধারী ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল সেট হারান। বাসার গেইটের সামনে। ঠিক সামনে। সারাজীবন যেই এলাকায় থেকে আসছি সেখানে নিজের বাড়ির সামনে আমার বাবার ছিনতাইয়ের কবলে পড়ার ঘটনাটা যে ভয়ংকর অপমান আর অসহায়ত্ববোধের জন্ম দিয়েছিলো সেটা মুহুর্তেই চাপা পড়ে গেলো সামনে দাঁড়িয়ে থাকা সন্তান হারানো মায়ের কান্নায়। আমরা আমাদের নিজের এলাকায় নিরাপত্তাহীন। আমরা আমাদের নিজের দেশে অসহায়। এই অসহায়ত্ববোধ বলে বোঝানোর মত না...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫
অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুন