কয়েনের পেছনে টাকার ছুট!
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এক টাকার এই মুদ্রার ওজন মাত্র চার গ্রাম। তিনটি ধাতব উপাদানে তৈরি এই মুদ্রায় তামার পরিমাণ ৬৯ শতাংশ, দস্তা ৩০ শতাংশ ও টিন ১ শতাংশ। এই হিসাবে এক টাকার এই মুদ্রায় তামা আছে মাত্র ২.৭৬ গ্রাম, দস্তা ১.২০ গ্রাম ও টিন ০.০৪ গ্রাম। মুদ্রাটি তৈরিতে বাংলাদেশ ব্যাংকের খরচ পড়েছিল মাত্র ৭৮ পয়সা।
নানা গুজবের কারণে এই ধাতব মুদ্রা গতকাল মঙ্গলবারও ১০ থেকে ৩০০ টাকায় বিক্রির খবর পাওয়া গেছে। তবে এই তথ্যের মধ্যেও গুজবের প্রভাব থাকতে পারে। কারণ বেশি দামে কয়েন কিনেছেন এমন কারও স্বীকারোক্তি পুলিশের সূত্রে পাওয়া যায়নি। ঢাকার পল্লবী থেকে পুলিশ গতকাল তিনজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের ছেড়েও দিয়েছে। পল্লবী থানার পুলিশ জানিয়েছে, কয়েন কিনছেন এমন খবরের ভিত্তিতে ওই তিনজনকে আটক করা হলেও তাদের কাছে কিছু পাওয়া যায়নি। তেজগাঁও রেলস্টেশন এলাকা থেকে র্যাব-২ মুদ্রা কেনাবেচার অভিযোগে মোখলেস নামের একজনকে ধরে তেজগাঁও থানায় সোপর্দ করেছে।
মুদ্রা বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তামার দাম যেটুকু বেড়েছিল, তাতে এই মুদ্রা থেকে যে তামা পাওয়া যাবে, তার সঙ্গে এই হুজুগে কেনাবেচা ও লাভ-লোকসানের হিসাব মিলছে না। তা ছাড়া এই মুদ্রা থেকে তামা আলাদা করার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সাধারণ কোনো প্রক্রিয়ায় এটা সম্ভবও নয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার প্রথম আলোকে বলেন, বেশি দামে এক টাকার মুদ্রা কেনার কোনো যৌক্তিক কারণ নেই। অযথা কিছু মানুষের মধ্যে হুজুগ তৈরি হয়েছে। তিনি এই মুদ্রা বেশি দামে কিনে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
১৯৯৮-৯৯ সালে বাংলাদেশ ব্যাংক এই ধাতব মুদ্রাটি বাজারে ছাড়ে। ২০ কোটি পিস তৈরি করলেও এখনো কেন্দ্রীয় ব্যাংকের হেফাজতে ১৬ হাজার পিস মুদ্রা রয়ে গেছে। বাকি মুদ্রা বর্তমানে বাজারে সচল আছে।
ইন্টারনেট থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কয়েক বছর ধরেই আন্তর্জাতিক বাজারে তামার দাম বাড়ছিল। কিন্তু কয়েক দিন ধরে দাম আবার কমতে শুরু করেছে। চীন বিশ্বে তামার বড় আমদানিকারক দেশ। সম্প্রতি অভ্যন্তরীণ মূল্যস্ফীতির চাপ কমাতে দেশটি আমদানি কমিয়ে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তামার দাম পড়তে শুরু করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় ব্লুমবার্গ বিজনেসউইকের তথ্যমতে, গতকাল প্রতি পাউন্ড তামার দাম ছিল ৩ দশমিক ৭ ডলার।
তবে দেশের বাজারে গুজব ছড়ানো হচ্ছে, এই তামার মুদ্রা গলিয়ে সোনার খাদ হিসেবে ব্যবহার করা হচ্ছে, পাশের দেশে পাচার হচ্ছে, জিনের বাদশার কাছে নিয়ে গেলে সোনায় রূপান্তর করা যায়, এমনকি এতে সোনার উপাদানও রয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। আর কিছু লোক লোভে পড়ে এই মুদ্রা বেশি দামে কিনছে।
দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে, ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী থেকে মুদ্রা কেনাবেচার খবর পাওয়া গেছে। কেনাবেচার সময় পুলিশ কমপক্ষে ১৬ জনকে আটক করেছে। এর মধ্যে ঢাকার মিরপুরের পল্লবী থেকে আটক করা হয়েছে তিনজনকে।
চট্টগ্রামে মুদ্রা কেনাবেচার সময় সাতজনকে আটক করা হয়েছে। নগর ও জেলার বিভিন্ন স্থানে প্রতিটি মুদ্রা ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক মো. নওশাদ আলী চৌধুরী বলেন, ‘এটা স্রেফ হুজুগ। এই মুদ্রা বেশি দামে কেনার কোনো কারণ নেই।’
এ ছাড়া কুমিল্লার লাকসাম, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর, ফেনী ও ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, নোয়াখালীর চাটখিল ও চাঁদপুরের বিভিন্ন স্থানে এক টাকার ওই মুদ্রা ১০ থেকে ৩০০ টাকায় কেনাবেচার খবর পাওয়া গেছে। নবীনগর, ছাগলনাইয়া ও চাটখিলে তিনজনকে আটক করা হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশ বেশ কিছু কয়েনসহ দুই শিশুকে আটক করেছে।
নোয়াখালীর জেলা প্রশাসকের নির্দেশে বিভিন্ন উপজেলায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।