আজকে যারা টিভিতে খবর দেখেছেন তারা নিচ্চই বর্তমান প্রধান মন্ত্রীর মুখে কথা গুলো শুনতে পেয়েছেন। তিনি খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখেছেন তারা ১০ টাকা চালের কেজি রেখে গিয়েছিলেন এবং ২০০৯ সালে আবার যখন তারা ক্ষমতায় আসেন তখন ৪৫ টাকা চালের কেজি পেয়েছিলেন কেন। আমার যানা মতে ২০০০ সালে চালের কেজি ১৪-১৬ টাকা ছিল এবং ২০০৬ সালে ১৮-২০ টাকা ছিল। সব চেয়ে বেশী চালের দাম বেড়েছে ২০০৭-২০০৮ সালে। আওয়ামিলীগ কি সত্যি ১০ টাকা চালের কেজি রেখে গিয়েছিলেন?। তিনি আরও বলেছেন বিএনপি এখন ক্ষমতায় থাকলে মানুষকে ৮০টাকা কেজি চাল খেতে হত।
ক্ষমতায় আসার পর তারাই বলেছে বর্তমানে প্রতি কেজি চালেন উৎপাদন খরচ ২০ টাকা অতএব ১০ টাকায় চাল খাওয়ানো সম্ভব নয়। আর যে জিনিসের উৎপাদন খরচ ২০ টাকা তার বাজার মূল্য কি করে ৮০ টাকা হয়। বর্তমান সারকার ১৫ মাসে কি এমন কিছু করেছে যাতে উৎপাদন খরচ ২০ টাকায় আছে আর বিএনপি ক্ষমতায় থাকলে তা ৬০-৭০ টাকায় চলে যেতো।
কিছুদিন আগে প্রধান মন্ত্রী বলেছেন ২০১৫ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন আবার তারই দলেন সুরনজিৎ শেন গুপ্ত বলেছেন আলাদিনের চেরাগ ছারা ২০১৫ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়।
নির্বাচনের আগে উনি উনার নির্বচনী এলাকায় একদিন বলেছিল আমরা যদি ক্ষমতায় যাই কৃষকের জন্য সার ফ্রি করে দিব। আমার মত অনেকেই হয়ত টিভিতে উনার মুখে কথা গুলো শুনেছেন।
উনি যে এই সব লাগাম ছাড়া কথা বলেন। বলার জন্য বলেন নাকি যেনে শুনেই বলেন এই ভেবে যে আমি খুব চালাক আর যাদের উদ্দ্যেশ্যে বলছি তারা বোকা বলদ যা বুজাবো তাই বুজবে।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


