somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বায়ন: আমাদের সংস্কৃতি

২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্বায়নের প্রধান নেতৃত্বদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এর সাংস্কৃতিক রাজধানী হলিউডই মূলত: বিশ্ব সাংস্কৃতিক পরিমণ্ডলকে নিয়ন্ত্রণ করছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসী হলিউডী সংস্কৃতির প্রভাব বলয়ের আওতাভুক্ত হয়েছে। বিপুল পুঁজির বিনিয়োগে, উন্নত প্রযুক্তির ব্যবহার, উঁচুমানের বিজ্ঞাপন প্রদর্শন ইত্যাদির মাধ্যমে বিশ্ববাসীকে মোহাবিষ্ট করছে পুঁজিবাদী সংস্কৃতি। স্যাটেলাইট চ্যানেল, উন্নত প্রকাশনা ও প্রভাবশালী সংবাদ সংস্থা প্রভৃতির মাধ্যমে একদিকে সমগ্র বিশ্বের সংবাদ সংগ্রহ ও পরিবেশন, অন্যদিকে অপপ্রচার ও কৌশলী নিয়ন্ত্রণ দ্বারা সাম্রাজ্যবাদের অনুকুল পরিস্থিতির বিকাশ ঘটাচ্ছে বিশ্বায়নের শ্লোগানধারী বিবিস, সিএনএন, এপি, এএফপি প্রভৃতি মিডিয়া সাম্রাজ্য।
বিশ্বায়ন মানুষের সামনে নানা ধ্যান-ধারণা ও সংস্কৃতির দ্বার উন্মুক্ত করে দিয়েছে। সংস্কৃতির প্রবাহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।
কিন্তু এই নয়া সংস্কৃতির বৈশ্বিক মাধ্যমে সারা বিশ্বকে গ্রাস করছে। আর এই সংস্কৃতির বিস্তার একমুখীন অর্থাৎ তা ধনী থেকে গরীব দেশের দিকে ধাবমান। হলিউড সংস্কৃতি বিপন্ন করে চলেছে নানা দেশের জাতীয় সংস্কৃতিকে। উন্নত দেশগুলোর এই বিনোদন ব্যবসা এখন সবচেয়ে বিকাশমান খাত। বিমান বা মটর গাড়ি শিল্প নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানীমুখী খাত এখন এই বিনোদন বা এন্টারটেইনমেন্ট শিল্প। এভাবে মিডিয়া, নেটওয়ার্ক, স্যাটেলাইট চ্যানেল, প্রাইভেট টিভি চ্যানেল ইত্যাদির মাধ্যমে ইউরোপ, আমেরিকার সংস্কৃতি তথা পাশ্চাত্য সংস্কৃতি সারা দুনিয়ার গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। প্রতি হাজার মানুষের মধ্যে এখন কমপক্ষে ২৫০ জনের নিজস্ব টিভি আছে। সনির মতো নামি দামি কোম্পানির টিভি কেনাটা এখন মধ্যবিত্তদের জন্য সামাজিক মর্যাদার বিষয়। ঘরে ঘরে বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠান দেখাটা প্রতিদিনের জীবন যাপনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিদেশি সংস্কৃতির এই সর্বগ্রাসী বিস্তার বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্রকে ধ্বংস করছে। নিজস্ব সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিচয় হারানোর ভীতি মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। জাতীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে মানুষ। একরৈখিক বা একই ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হওয়ার মানুষের মধ্যে সাংস্কৃতিক বিপন্নতা বোধ সৃষ্টি হচ্ছে। স্থূল ভোগবাদী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে দ্রুত।
'বিশ্বায়ন ও সংস্কৃতি' শব্দ দুটি বিষয়ে ব্যাপক এবং বহুমাত্রিক অর্থ বহন করে। এলিট সংস্কৃতি বনাম সাধারণ মানুষের জনপ্রিয় সংস্কৃতি, সংস্কৃত ভাষা বনাম প্রাকৃত ভাষা। মহৎ মানুষের উত্তরাধিকার বনাম নিচু তলার মানুষের উত্তরাধিকার। ধ্রুপদি সংস্কৃতি বনাম লোকসংস্কৃতি-এসব লড়াই চলে। 'কালচারাল ইণ্ডাস্ট্রি' শুধুমাত্র ফিল্ম, টেলিভিশন, জনপ্রিয় সঙ্গীত, জনপ্রিয় কলা সংস্কৃতি বা সংবাদমাধ্যমকে বোঝায় না। আরো সূক্ষ্মতর সামাজিক চর্চার ব্যবস্থাপনা, যার মধ্য দিয়ে প্রাত্যহিক জীবনে কোনো ধরনের সচেতনতা তৈরি হয়।
বিশ্বায়নের ফলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হচ্ছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। ধনী দেশ সমূহের অপসংস্কৃতির শিকারে পরিণত হচ্ছে গরিব দেশের যুবশ্রেণী। ফলে উন্নয়নশীল দেশসমূহের নিজস্ব সংস্কৃতি ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মত আমাদের দেশেও সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, তৃতীয় বিশ্বের দেশসমূহে অনেক ক্ষেত্রেই অপসংস্কৃতির শিকারে পরিণত হচ্ছে। নিজেদের সামাজিক মূল্যবোধ অনেক ক্ষেত্রেই ভূলুণ্ঠিত হচ্ছে। বৃহৎ শক্তি যে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে তার ফলে আমাদের সামাজিক সাংস্কৃতিক আবহাওয়া পাল্টে যাচ্ছে।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×