আপনাদের জন্য এইবার ঈদ এর সবচেয়ে বড় গিফট আমার পক্ষ থেকে
আইয়ুব বাচ্চুর সংগীতায়োজনে ইভা রহমানের ঈদ অ্যালবাম
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর সংগীতায়োজনে ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে ইভা রহমানের ১৯তম একক অ্যালবাম ‘মনে পড়ে যায়’। এর আগেও আইয়ুব বাচ্চুুর সংগীতায়োজনে ‘মনের না বলা কথা’ এবং ‘মন ভেসে যায়’ নামক দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে ইভা রহমানের। এটি বাচ্চুর সুর-সংগীতায়োজনে ইভা রহমানের তৃতীয় একক। এই অ্যালবামে স্থান পাচ্ছে মোট ১০টি গান। তার মধ্যে ৮টি ত্রিদেব রায় এবং দুটি গানের কথা লিখেছেন সাগর চৌধুরী। গত ঈদে ইবরার টিপুর সুর-সংগীতায়োজনে প্রকাশিত হয়েছিল ইভা রহমানের সর্বশেষ একক। এবার কোরবানি ঈদ উপলক্ষে এটিএন মিউজিকের ব্যানারে দু-একদিনের মধ্যেই প্রকাশিত হচ্ছে ‘মনে পড়ে যায়’ শীর্ষক অ্যালবামটি। অ্যালবামের স্থান পাওয়া গানগুলো হলো- কোলাহল সব ভুলে গিয়ে, স্বপ্ন ছিল স্বপ্ন আছে, তুমি আমার ভাল লাগা, কিছু স্বপ্ন কখনও পূরণ হয় না, ঝিরি ঝিরি হাওয়ায় মন ভাল নেই, তুমি চাইলেই আমি, দূরে যাবো চলে, কত আশা ছিল মনে আমার, ঘুম এলো না কাল রাতে, আমি যেন নীল আকাশে। উল্লেখ্য, ইতিমধ্যে বিভিন্ন মনোরম লোকেশনে অ্যালবামের গানগুলোর চিত্রায়ণের কাজ শেষ হয়েছে, যে গানগুলো ঈদ উপলক্ষে এটিএন বাংলার পর্দায় প্রচার হবে। (ইস কবে যে ভিডিওটা পামু


গিফট কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না

)
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন