somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবণকথা__________$$

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেখিনু সেদিন, সভায় আসীন- শরাবমত্ত রাজা,
শতেক সান্ত্রী, ডানেতে মন্ত্রী- বামে সেনাপতি ভজা;
দুলিতেছে মন- ডরায় ভীষণ, কেমনে যাইব তাহায়
বড় অপকার- নচেৎ আমার, নাহি দেখি চোখে উপায়;
হাতেতে শরাব- বাংলা নবাব, গদিতে দিয়াছে ঠেস-
রূপসী দু’দাসী, দুপাশেতে আসি- পাখা দুলাইছে বেশ;
রাজ নর্তকী- চামেলী কেতকী, কোমর দোলায় তালে
রাজা যত হাসে- সভাসদ ভাসে, রঙিন শরাব জলে!
মন্ত্রী গজা- লইতেছে মজা, কামনা মত্ত চোখ
ভজা সেনাপতি- দুলাইয়া ছাতি, কুঁদিয়া হাসায় লোক;
সান্ত্রী সকলি- কানে বলাবলি, কি করেছি মোরা দোষ!
গিলিতেছে রাজা- সাথে গজা ভজা, কারোই কি নাই হুঁশ?
গলাখানি হাট- শুকাইয়া কাঠ, তবুও যায়না বলা-
জিভেতে যে জল- করে টলমল, শরাবের তরে জ্বালা;
রাজার খুশি- বড় বেশি বেশি, মত্ত রাজা নেশায়
হাহাকারী সভা- তরল লাভা গলায় ঢালার আশায়;
আমি অভাজন- সাধুবাদী মন, কোণেতে দাঁড়াইয়া ভাবে
রাজার যে হাল- হুঁশের আকাল, দেশের দশা কি তবে!
বুকে আশা বাঁধি- আসিয়াছি যদি, হয় রাজমনে দয়া-
মুশকিল খান- হইবে আসান, সরিবে অশনি ছায়া ।।

হায়রে এথায়- রাজাতে ঝিমায়, ডানে বামে গজা ভজা-
চুলকাই মাথা- নাই যে ক্ষেমতা, ডাকিয়া তুলিব রাজা;
গরীব কিষাণ- আমি পেরেশান, কার আসে যায় তাতে-
রাজা রাজভোগ, অমৃত যোগ- গরীবের ছাই পাতে!
সকলি আপন- চিন্তা মগন, কেউ নয় কারো তরে
আমার বেদন- আকুল রোদন, বোঝাই এখানে কাহারে;
কাঁপিতেছে কায়া-- সাথে মোর ছায়া, কোণেতে দাঁড়াইয়া ঠায়
নড়িতেছে উরু- বুক দুরুদুরু, কবে না ফাটিয়া যায়!
হঠাৎ কাশিয়া- ঈষৎ হাসিয়া, মেলিলেন রাজা চোখ
খুলিতেই দেখি- চমকান সে কি! কোণেতে এ কোন লোক?
আছে সবে পড়ি- সোনা ভরি ভরি, রঙেতে জড়ানো ভূষণ-
এ কে গো হায়- আছে খালিগায়! কোত্থেকে এলো কুজন;
রাজ দরবার- সম্মান তার, সকলি ভাসিয়া যায়
এ কি আপদ! সমূহ বিপদ- মন কাঁপে শঙ্কায়;
রাজা গর্জায়- সভা বর্ষায়, এ কোন লক্ষীছাড়া-
আমার সভাতে- কেন রে হাভাতে- যেত না কাপড় পড়া?
আমি কেঁপে কই- ওহে মহাশয়, নাই যে ক্ষুধার অন্ন
তবু কন যদি- আনিব জলদি, রাজ তুষ্টির জন্য;
রাজা ক্ষেপে খুন- এ কেমন ধুন, আমার প্রজার মুখে!
গজা তুমি কও, ইহারে শুধাও- দেশ কি নাই সুখে?

গজা কয় কাশি- সুখী বারমাসি, আমরা সভার লোক
কি জানি কেমন- আর প্রজাজন, করিছে পালন শোক;
শরাবেতে ডুবি- রহিয়াছি সবি, না জানি দেশের খবর,
সুখেতেই সবে- রহিয়াছে ভেবে, করিতেছি মৌজ জবর;
শুনি রাজা ক্ষেপে- কহে আক্ষেপে, হায়রে দেশের প্রজা!
অতিশয় বদ- মোর সভাসদ, দিব তারে আজি সাজা;
রাজা কন ভেবে- গজা জেলে রবে, না চাই মন্ত্রী এমন
শুনিয়া সকলে- উৎসাহে বলে, জয় হোক তব রাজন;
আজ হতে তবে- মন্ত্রী সে হবে, ভাবিয়া সকলে খুশি,
উঠিয়া রাজন- আমারে সে ক্ষণ, অভিষেক করে হাসি!
হলেম মন্ত্রী- হাজার সান্ত্রী, আমার হুকুম পিছে
ফরিয়াদ আনি- কি সুখে জানি, পড়িয়াছি মালা মিছে;
করিব মোচন- দিলেম বচন, লাখো গরীবের শাপ,
হাহাকার ভুলি, মাতিবে সকলি, এমনই মোর প্রতাপ!
কিন্তু যে হায়- কি রোগ আমায়, ধরিল জাপটে শেষে!
নিজ যত কাজ- ভুলিয়া সমাজ, তোষামোদ করি হেসে;
চাহিয়া অবাক- নিজে মারি হাঁক, আয়নায় দেখে মুখ
ছেঁড়া জামা নাই- আজ সারা গায়, সোনায় মোড়ানো বুক;
প্রজার কান্না- খরা কি বন্যা- কি মোর তাতে আসে!
রঙিন গরল- জ্বলুনি অনল, পোড়ায় না আর হাসে;
কাক যেন আজ- পরিয়াছি সাজ, পালকেতে ঢেকে ময়ূর,
রাজাও মাতাল- আমিও বেতাল, দেশ গিলে তুলি ঢেকুর;
মত্ত নেশায়- ডোবায় আমায়, বসুমতী চোখে প্লাবন!
বুঝিলাম হায়- সোনার লঙ্কায়, যে যায় সে হয় রাবণ !!!

অংকনের সাতকাহন
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×