অনুষ্ঠানে উপস্থিত জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান বলেন, "অনেকদিন পরে একটা দুর্দান্ত মিক্সড অ্যালবাম বাজারে এলো। শ্রোতাদের চাহিদার পুরোটা ভেবেই আমাদের এই বন্ধুতা"।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জি-সিরিজ কর্ণধার খালেদ ভাই, শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহিন ভাই, কন্ঠশিল্পী মিলন মাহমুদ ও অ্যালবাম সমন্বয়ক জুয়েল।
অনুষ্ঠানে গান পরিবেশনা পর্বে গান গেয়ে শোনান, বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদারের দিন বাড়ি যায়-এর তালে তালে দুলে উঠে পুরো হল। পরে তিনি প্রয়াত সঞ্জীব দার স্মরণে "জোছনা বিহার" ও " চাঁদের জন্য গান"-এর কয়েকটি লাইন গেয়ে শোনান। বাপ্পা ভাই এসেছিলেন স্বস্ত্রীক।
এছাড়া একে একে গান গেয়ে শোনান, বন্ধুতা অ্যালবামের শিল্পী গ্রুভট্র্যাপ, মনোসরণি, কনক আদিত্য, শিরোনামহীন,সজীব ও কার্নিশে ম্যাগপাই।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তপু, ফুয়াদ, হাবিব,অর্থহীন ব্যান্ডের সুমন ভাই, রেডিও টুডের এক্সিকিউটিভ প্রডিউসার ডেনিয়েল, চম্পা, এলিটা, মডেল ও অভিনেতা আলিফ সহ অনেক বন্ধুরা।
"বন্ধুতা" অ্যালবামটি এখন বাজারে। অ্যালবামটি আপনারা সংগ্রহ করুন, শুনে মতামত দিন। আমারও বিশ্বাস, গানগুলো আপনাদের ভালো লাগবে।
> Buy 'BONDHUTA' eXclusively online from amaderGaan Music Shop & CD from any Local Music Shop!!
AG shop link :
Click This Link
comment on it!!!
link: Click This Link
Facebook link :
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

