যাইবার কালে পরান বন্ধু নয়ন তুলে চাইলো না!

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭

শেয়ারঃ
0 1 0

আমাকে ক্ষমা করবে না জানি, তবু চাইছি ক্ষমা।
ক্ষমার অযোগ্য তবু চাইছি ক্ষমা।
আমার ভিতরের পঁচনটাকে তুমি সুরের অঞ্জলি দিয়ে দিও ঢেকে।
আমি সত্যি ক্ষমার অযোগ্য, অভাগার এই কপালে চুমু তুমি দিও ডেকে!

সেদিন দুপুরে তোমার ঘুম ভাঙ্গিয়েছি আমি,
দিরাইয়ের ঘুম দুপুরে!
তোমার দালাল ছেলেটা সেদ্ধ করা ডিমের মতো তোমাকে
পরিবেশন করেছিল আমাদের সামনে!
তোমার ধ্যানী রাজ্যের স্থাবর অস্থাবর সবকিছু এখন ঐ রাক্ষসটার দখলে!

রাক্ষসের হাত বদলে তুমি যদিও ঠাঁই পেয়েছিলে মানবের মনে!
কে পারে হায় জীবন জাগাতে জীবনের সনে!

তোমাকে নিয়ে এখন অপ্রকাশিতের ব্যবসা হবে চাঙ্গা!
রিমিক্স-বাদে পুঁজির টাকা উঠে আসবে ডাঙ্গায়!
তবু আমার ভিতরের পঁচনটাকে তুমি সুরের অঞ্জলি দিয়ে দিও ঢেকে।
আমি ক্ষমার অযোগ্য, অভাগার এই কপালে চুমু তুমি দিও ডেকে!

সম্রাট, কোথায় হারালে দীনতায় আমাকে রেখে!

বি:দ্র: বাউল সম্রাটের সাথে আমার দেখা হয়েছিল ২০০৮ এর শুরুর দিকে। এন টি ভির একটা প্রোগ্রামে দিরাই গিয়েছিলাম। দুপুর বেলা সম্রাট অসুস্থ অবস্থায় উঠে এসেছিলেন আমাদের সাথে দেখা করার জন্যে। স্মৃতিবিভ্রাটের পরও দুই লাইন গান গেয়ে শুনিয়েছিলেন । আর ওদিকে তার শিষ্য বন্ধুরা একের পর এক গান গেয়ে শুনিয়েছিলো আমাদের, একদম গুরুর শেখানো শুদ্ধতাকে প্রাণ পণে ধারণ করে। পুরো দিরাই এভাবেই বাউল সম্রাটের শুদ্ধতাকে ধারণ করে আছে। আজ আমি খুবই ব্যথিত। লালনকে আমরা কয়েকটা প্রজন্ম দেখিনি, শুধু গান শুনেছি। আমি ভাগ্যবান, বাউল সম্রাট শাহ আবদুল করিমের সান্নিধ্য পেয়েছি এবং আশা করি প্রজন্মান্তরে মহান এই স্রষ্টা বাউল সম্রাট হয়েই বেঁচে থাকবেন।

 

 

১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪
মানবী বলেছেন: পোস্টের শিরোনামটা পড়েই মন খারাপ হলো।
খুব প্রিয় গীতিকার, সুরকার ছিলেন। বাংলাদেশের লোক সঙ্গীত জগতে, এমনকি আধুনিক সঙ্গীত জগতে তাঁর নাম অবিস্মরনীয় হয়ে থাকবে।


পোস্টটির জন্য ধন্যবাদ।


অফটপিক: নয়ন্তী কেমন আছে জানতে ইচ্ছে করে!
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: মানবী, অনেকদিন পর। ক্যামন আছেন? শোকাহত, খুবই শোকাহত আজ! আর প্রিয় নয়ন্তী আমাদের ছেড়ে চলে গেছে অনেকদিন! ওর পরিবারের জন্য দোয়া করবেন!

২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪
প্রচেত্য বলেছেন:
তাঁর মৃত্যুটি গভীর শোকের
আমাদের সকলে উপলব্ধি সেটাই বলছে।


তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১
আমিই রূপক বলেছেন: প্রচেত্য বলেছেন:
তাঁর মৃত্যুটি গভীর শোকের
আমাদের সকলে উপলব্ধি সেটাই বলছে।


তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
মানবী বলেছেন: জেনে ভীষণ কষ্ট পেলাম অন্যআনন। নাহিদার জন্য ফান্ড রেইজিং এর সময় নয়ন্তীর কথা মনে পড়েছিলো খুব.. সেসময় শুধু ব্যক্তিগত ভাবে সাহায্য না করে নাহিদার মতো উদ্যোগ না নেবার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে...


আমি আল্লাহ্'র রহমতে ভালো আছি, ধন্যবাদ। আপনি ভালো আছেন আশা করি।


নয়ন্তীর জন্য খুব খারাপ লাগছে.. আমি ব্লগে অনিয়মিত বলেই হয়তো দুঃসংবাদটি জানা ছিলোনা।
ওপারে নয়ন্তী যেন শান্তিতে , সুখে ও আনন্দে থাকে এই প্র্রার্থনা।
৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
বকলম বলেছেন: এমন মানুষ সহজে পাওয়া যায় না। আমরা পেয়েও হারাই। হারিয়ে কাঁদি।্ব্লগে হাবিজাবি পোষ্টে এত কমেন্ট পড়ে কিন্তু যে রত্নকে আমরা হারালাম তার জন্য কমেন্টের এত ক্ষরা?! আমাদের দেশে ততদিন যেন আর কোনো গুনী না জন্মায় যতদিন আমরা তাদের যথাযথ সন্মান করতে না শিখি। এই মহান মানুষটির জন্য শুধু আজকের দিনটায় এই পোষ্টটা কি ষ্টিকি করা যেত না?!!!
৬. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
সাইফুর বলেছেন: আত্মার মাগফেরাত কামনা করছি
৭. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮
শাহাবুিদ্দন শুভ বলেছেন: বাউল সম্রাটের জন্য শ্রদ্ধা। আসলে কবিতার ভেতরে আপনি যে কথা গুলো বলেছেন তাই ঠিক। উনার ছেলেটা....................................... না থাক।
৮. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
ত্রিশোনকু বলেছেন: হাবিব, বাপ্পা তারই গান গুলো গেয়ে জনপ্রয়তার তুংগে, কিন্তু কখনও চোখে পরেনি তাঁর নাম উচ্চারন করতে।

সর্বশক্তিমান সুন্দক একটা বাস্থান দিক, যার নীচ দিয়ে ঝরনা বইবে চিরদিন।
৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বিকেলে শুনলাম তাঁর চিরপ্রস্থানের খবর , মন খুব খারাপ।
ব্রাত্যজনের গীতিকার অনেকাংশে ব্রাত্যই র‌য়ে গেলেন; চামচিকার দল তাকে বেঁচে খাচ্ছে খাবে অনেকদিন।

উনার আত্মার শান্তি কামনা করছি ।

 

মোট সময় লেগেছে ১.০৩০৩ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
আবেগের চোখে নয়, সম্ভাবনার চোখে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ